মাগুরা সংবাদদাতা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মাগুরা জেলার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসডিএফ যশোর অঞ্চলের সম্মানিত আঞ্চলিক পরিচালক কামাল বাসার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক (সংগঠন উন্নয়ন) মো. শহীদুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর অঞ্চলের উপ-ব্যবস্থাপক (এইচআর) আল-আমিনসহ সকল জেলা কর্মকর্তা সহ বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ। উল্লেখ এসডিএফ মাগুরা জেলার ৮টি ক্লাস্টার অফিসের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৮ জনকে ৩য় ধাপে এবং ২০ জনকে ২য় ধাপে বাৎসরিক ২৪ হাজার টাকা প্রদানের…
Author: banglarbhore
শার্শা সংবাদদাতা বেনাপোলে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার মান নিশ্চিত করার প্রত্যয়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে আল-আমিন ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বাজারে ফারুক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বর্ণিল আয়োজনে এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বাধন করা হয়। আল-আমিন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শরিফুল ইসলাম, আব্দুস সাত্তার, আশরাফুল আলম ও সাংবাদিক ইকরামুল ইসলামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন বেনাপোল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইলিয়াস হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব, সহ-সভাপতি নুর ইসলাম, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল মালেক, শেখ আসাদুজ্জামান মিন্টু প্রমুখ। অন্যান্যদের মধ্যে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাবেক পোস্টমাস্টার মো. আব্দুল বাকীসহ ৩ জনের বিরুদ্ধে সরকারি এক কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকা আত্মসাতের মামলায় চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়। সিনিয়র স্পেশাল জজ আদালতে মঙ্গলবার বিকেলে এই চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সাবেক সহকারী পরিচালক ও বর্তমানে বাগেরহাট দুদকের উপ-পরিচালক মোহা. মোশাররফ হোসেন এই চার্জশিট দাখিল করেন। মামলার আসামিরা হলেন, যশোরের প্রধান ডাকঘরের প্রাক্তন পোস্টমাস্টার, সাময়িক বরখাস্তকৃত খুলনা পোস্টাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল বাকী, খুলনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে সংযুক্ত যশোর প্রধান ডাকঘরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আক্কাছ শিকদার এবং…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আইয়ামে জাহেলিয়াতের পর ‘আওয়ামী জাহেলিয়াত’ স্মরণীয় হয়ে থাকবে। তার ভাষায়, ‘আওয়ামী জাহেলিয়াতের’ সবচেয়ে বেশি শিকার হয়েছে হেফাজতের কর্মীরা। শাপলা চত্বরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়। গ্রেফতার করা হয় ১৪শ’ নেতাকর্মীকে। ভারতের তাবেদার সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে হেফাজত নেতাকর্মীদের ওপর এই নির্যাতন চালানো হয়। মাওলানা মামুনুল মঙ্গলবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘শানে রেসালাত সম্মেলনে’ প্রধান বক্তার বক্তৃতায় এ কথা বলেন। হেফাজতে ইসলাম যশোর জেলা শাখা এ শানে রেসালাত সম্মেলনের আয়োজন করে। এতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিপুল জনসমাগমের কারণে পাশের…
বাংলার ভোর প্রতিবেদক সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তরা বলেন, পান্না একজন মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী ও প্রগতিশীল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ। তিনি অতীতেও সব ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সোচ্চার ছিলেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে জেড আই খান পান্না সক্রিয় ছিলেন। আন্দোলনকারীদের অবৈধভাবে আটক ও ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবির গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রিট আবেদন করায় অগ্রণী…
বাংলার ভোর প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী নির্যাতন, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রাক্তন ভিসির একান্ত সচিব সহকারী পরিচালক আব্দুর রশিদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে যবিপ্রবি’র রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা অভিযোগগুলোর সঠিক তদন্ত ও বিচার দাবি করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আব্দুর রশিদের বিরুদ্ধে একাধিক নিয়োগ বাণিজ্যসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি তদন্ত কমিটিও গঠন করা হয়। ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইমদাদুল হক স্মারকলিপিটি গ্রহণ করেছেন। স্মারকলিপি ও অভিযোগের ব্যাপারে সহকারী পরিচালক আব্দুর রশিদ বলেন, ‘আমি কোনোকিছুর সাথেই জড়িত নই। আগে…
বাংলার ভোর প্রতিবেদক দেশের সবজির চাহিদার বড় অংশ পূরণ হয় যশোর অঞ্চল থেকে। এই অঞ্চলের সবচেয়ে বড় পাইকারি হাট সাতমাইল বারোবাজার। এখানকার সবজি চাষি ও পাইকাররা বলছেন, সড়ক পথে সবজি পরিবহনে অতিরিক্ত খরচসহ পথে পথে চাঁদা দিতে হয় তাদের। এতে দামে প্রভাব পড়ে তাদের। এমন পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহনে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে একটি নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার চালু হওয়া ট্রেনটি খুলনা-যশোর-যশোর ক্যান্টটেনমেন্ট এবং বারোবাজার স্টেশন হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে কৃষিপণ্য পরিবহনে স্পেশাল ট্রেনটি প্রথম দিনেই সবজি ছাড়াই যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। কৃষকরা বলছেন, ট্রেন পরিবহণ খরচ ও চাঁদাবাজি কমলে, দামও কমবে সবজির। বিশেষ এই…
বাংলার ভোর প্রতিবেদক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদসহ ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সাথে বদলি হওয়া পদগুলোতে ৫ জনকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগরে উপ সচিব মাহবুব আলমের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিনকে নোয়াখালি সরকারি কলেজে অর্থনীতি বিভাগে বদলি করা হয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডুকে বদলি করে পটুয়াখালি সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগে পদায়ন করা হয়েছে। বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে বদলি করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী উদ্ভিদবিদ্যা বিভাগে পদায়ন করা হয়েছে। উপ…
‘শিশু,কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ও ইউনিসেফের সহযোগিতায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জেলা পর্যায়ে ‘এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪’ সম্পর্কে মঙ্গলবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরতে যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে এইচপিভি টিকাদান ও জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়ক ভিডিয়ো চিত্র প্রদর্শন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন যশোরের প্রতিনিধি ও মেডিকেল অফিসার ডা. মো. রেহেনেওয়াজ। কর্মাশালায় টিকাদানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন সার্ভিলেন্স ও ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সামিনা। কর্মশালায় স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় বিষ্ণুপুর, চাম্পাফুল ও বিষ্ণুপুর ইউনিয়নের যৌথ আয়োজনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলি সাঁপুইয়ের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব…