Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

চৌগাছায় ঘোড়া দিয়ে হাল চাষ !

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মিরোনুর বাপ্পী, চৌগাছা
চৌগাছার স্বরুপদাহ গ্রামের চাষী কামারুল ইসলাম আধুনিক যন্ত্রপাতির যুগে এসেও হাল চাষের জন্য ব্যবহার করছেন ঘোড়া। গরু ও মহিষ দিয়ে হাল চাষ প্রায় বিলুপ্ত হলেও কামারুল ইসলাম ঘোড়ার মাধ্যমে এই পুরোনো চাষ পদ্ধতিকে ধরে রেখেছেন।
একসময় মাঠে মাঠে গরু ও মহিষ দিয়ে হাল চাষের দৃশ্য ছিল নিয়মিত। কিন্তু আধুনিক যন্ত্রপাতির আগমনে এটি প্রায় অদৃশ্য হয়ে গেছে। বর্তমানে কৃষকরা ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে জমি চাষ করেন। তবে কামারুল ইসলাম এখনো নিজের ঘোড়া দিয়ে হালচাষ পদ্ধতি ধরে রেখেছেন।

সরেজমিনে দেখা গেছে কামারুল ইসলাম নিজ গ্রাম স্বরুপদাহসহ আসে পাশের গ্রাম গুলোতে এই ঘোড়ার মাধ্যমে জমি চাষ করে করে চলেছেন।
চাষী কামরুল ইসলাম বলেন, চৌগাছাতে আমিই একমাত্র ঘোড়া দিয়ে হালচাষ করি। আগে গরু দিয়ে চাষ করলেও গত পাঁচ বছর ধরে ঘোড়া দিয়ে জমি চাষ করছি। কারণ গরুর থেকেও ঘোড়া দ্রুত কাজ করে, এছাড়া একজোড়া হালের গরুর দাম তিন থেকে চার লাখ। সেখানে কয়েক হাজার টাকায় ঘোড়া পাওয়া যায়। কামরুল আরও বলেন আমি ছোট দুইটা ঘোড়া কিনে নিজেই ঘোড়া দুটির নাংলা করি (চাষ উপযোগী)।
ঘোড়ার হালচাষের সুবিধা বিষয়ে তিনি বলেন, ঘোড়া দ্রুত কাজ করে। আমি এইমাত্র ত্রিশ বিঘা জমি বাঁশই (মই দিয়ে চাষ) দিয়ে আসলাম। গরুর থেকে ঘোড়ার দাম কম। ঘোড়া খাবার খরচও কম।

ঘোড়ার হালচাষে আয়-রোজগার বিষয়ে কামরুল বলেন, গত সিজনে এই ঘোড়ার বাঁশই (মই) দিয়ে চাল কিনে খেয়ে সংসার খরচ বাদে পঞ্চাশ হাজার টাকা মজুদ আছে।

এই করেই আমি গত পাঁচবছরে ছাদের বাড়ি দিচ্ছি। জমি নিছি। প্রতি সপ্তাহে একুশশ’ টাকা কিস্তি টানি এর উপর থেকে।
আমার মোট চারটা ঘোড়া ছিল গত বছর একটা ঘোড়া স্ট্রোক করে মারা গেছে, এখন তিনটে আছে।
তার প্রতিবেশি আদম বলেন , আমার জমি ও চাষ করি এই ঘোড়া দিয়ে , এই করে ভালই দেড়ি মজুদ করেছে কামারুল।
ইউপি সদস্য ফখরুল ইসলাম বলেন, শুধু হাল চাষ না, ধান টানা, পাট টানা কাজ ও ঘোড়া দিয়েই করে। মোট কথা ঘোড়া দিয়েই সব করে, এই করেই পরিবারটি এখন ভাল স্বচ্ছল।

ঘোড়া দিয়ে হাল চাষ ! চৌগাছায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen

    September 4, 2026

    লোহাগড়ায় অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

    August 15, 2026

    যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

    November 30, 2025
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.