Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা বেড়েই চলেছে। উপজেলায় জুলাই থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯১ জন। এর মধ্যে চলতি মাসের ১৫ দিনেই শনাক্ত হয়েছে ৫৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি মাসের গত ১৫ দিনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গত ৪৮ ঘন্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ জন। এ ৫ জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর আগে জুলাই ও আগষ্ট মাসে চিকিৎস্যা নেন ১০ জন। আক্রান্তদের বেশিরভাগই চৌগাছা পৌর এলাকার বাসিন্দা। ডেঙ্গু জ্বরে…

Read More

মাগুরা সংবাদদাতা ‘ছাত্র, শিক্ষক, কৃষক ভাই-ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’ প্রতিপাদ্যে।মাগুরায় জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ডিসপ্লে বোর্ডে ইঁদুর সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কার্যাবলী দেখানো হয়। এ সময় দেখানো হয় যে, বাংলাদেশে মোট ১২ জাতের ইঁদুর আছে। ইঁদুরের বংশ বৃদ্ধির হার খুব বেশি। ইঁদুর বছরে ৬ থেকে ৮ বার বচ্চা দেয়। একজোড়া ইঁদুর থেকে বছরে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বরের সাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মডেল থানার অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার তদন্ত (ওসি) স্বপন কুমার, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন খান, সহ-সভাপতি আনোয়ার জাহিদ জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহ-কোষাধ্যক্ষ আব্দুল সোবহান জনি, দপ্তর সম্পাদক শামীম রেজা,তথ্য ও প্রচার সম্পাদক রোকনুজ্জামান, নির্বাহী সদস্য মামুনার রশীদ সুমন, মোস্তাফিজুর রহমান আপেল, শওকত আলী অঙ্কুর, জহিরুল ইসলাম,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক এবং সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বক্তব্যে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন, আমরা একটি নতুন, আধুনিক ও বৈষম্যহীন সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখছি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ জেলার মানুষ শান্তিপ্রিয় এবং সৃজনশীল। এ জেলার ইতিহাস- ঐতিহ্য অনেক গর্বের। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এ জেলার দুর্নাম হয়। বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে অনেকেই দুর্নীতি করে আসছেন।…

Read More

শালিখা সংবাদদাতা মাগুরার শালিখায় উপজেলার প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০ টায় একই স্থানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ ওলি মিয়া। চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, আরোজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মন্ডল, হুসাইন শিকদার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, অধ্যক্ষ ইমদাদুল হক, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, আড়পাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়ায় ঘরের সিঁধ কেটে হাত-পা বেঁধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী মন্ডলকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ অক্টোবর) উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটে। তাকে রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে। নিহত সবিতা চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে সবিতা রানী মন্ডল ঘরে বসে ল্যাপটপে বিদ্যালয়ের কাজ করছিলেন। তার স্বামী পাশের ঘরে ছিলেন। অনেক রাত হয়ে গেলে সবিতার কোনো সাড়া না পেয়ে পরিতোষ মন্ডল তাকে ডাকতে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পান। পরে অন্যদের ডেকে…

Read More

কপিলমুনি সংবাদদাতা কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বজলুর বিরুদ্ধে মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগসহ ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কপিলমুনি প্রেসক্লাবকে প্রশ্নবিদ্ধ ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কপিলমুনি প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভা ক্লাবের নিজস্ব মিলনাযতনে অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল ইসলাম বজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম, জেষ্ঠ্য সাংবাদিক এইচএম এ হাশেম, শেখ দীন মাহমুদ, আব্দুস সবুর আল-আমীন, প্রবীর বিশ্বাস জয়, অলি উল্যাহ গাজী, তপন পাল, তহিদুজ্জামান মুকুল, শেখ নাদীর শাহ্, মনিরুল ইসলাম, পবিত্র কুমার, হোসেন আলী, কামরুল ইসলাম প্রমুখ। এ সময়…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় রেল প্রকল্পের জমিম অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি প্রকল্পের আওতায় ১৩ টি চেকে এক কোটি তেত্রিশ লাখ সসাতষট্টি হাজার ছয়শত ছিয়াত্তর টাকা বিতরণ করা হয়। এ সময় মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতটি চেকের মাধ্যমে পাঁচ লাখ একাশি হাজার ছয়শত আশি টাকা এবং ‘মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বাঁক সরলীকরণসহ সম্প্রসারণ প্রকল্প’র আওতায় ছয়টি চেকের মাধ্যমে এক কোটি সাতাশ লাখ পঁচাশি হাজার নয়শত পঁচানব্বই টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের মাহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, জেলা প্রশাসক অহিদুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগে টাস্কফোর্সের অভিযানে আফিল এগ্রো ও চাঁদ এগ্রোসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বড়বাজার, চাঁচড়া ও আরবপুর মোড়ে টাস্কফোর্সের অভিযানে ডিমের ক্রয় বিক্রয় মূল্য যাচাই, রশিদ দেখা, মূল্য তালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে ডিম বিক্রি তদারকি করা করা হয়। এ সময় অসঙ্গতি পাওয়ায় একজন খুচরা ব্যবসায়ী, একজন পাইকারি ব্যবসায়ী ও দুটি ডিম উৎপাদনকারি বড় প্রতিষ্ঠান আফিল এ্যাগ্রো ও চাঁদ এ্যাগ্রোকে জরিমানাসহ সতর্ক করা হয়। অভিযানে একজন খুচরা ব্যবসায়ীকে আটকও করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন পর যশোরের সবচেয়ে বড় ডিম উৎপাদনকারি প্রতিষ্ঠান আফিল এগ্রোকে নিয়ম উপেক্ষা করে ব্যবসা পরিচালনার জন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার যশোর মেডিকেল কলেজ, সরকারি সিটি কলেজ এবং নাভারণ ডিগ্রি কলেজে গিয়ে সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নতুন ধারার ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে দেশের ছাত্র রাজনীতির গৌরবজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এদিকে, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং বৃক্ষ…

Read More