Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বিকেএসপি জিমন্যাস্টিক বিভাগীয় প্রধান কোচের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। জানা গেছে, যশোরের সুরাইয়া শিকদার এশা (জিম-১৭৯) ২০২০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হয়। এ সময় তিনি বিভাগীয় প্রধান মর্জিনা বেগমের তত্ত্বাবধানে টানা তিন বছর অনুশীলন করেন। কিন্তু প্রশিক্ষণকালে কোচের তিরস্কার, অশালীন আচরণসহ নানা মানসিক নির্যাতন করতে থাকেন। এর ফলে একাধিকবার ইনজুরির শিকার হন এশা। এবং প্রশিক্ষণে পড়েন পিছিয়ে। এতে করে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র শুরু করেন মর্জিনা বেগম। অভিযোগের বিষয়ে এশার পিতা খবির শিকদার জানান, ২০২৩ সালে অভিভাবক সমাবেশ শেষে বিভাগের কোচ কালাম স্যারের সাথে নারী শিক্ষার্থীদের অগ্রগতি বিষয়ে আলোচনা…

Read More

কেশবপুর সংবাদদাতা জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার নিরাপদ সড়ক চাই কেশবপুরের উধ্যোগে র‌্যালি ও সমাবেশ করা হয়েছে। সংগঠনের উপজেলা সভাপতি কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনার রশীদ বুলবুলের নেতৃতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডাবলু। সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের ত্রিমহিনী মোড়, হাসপাতাল রোড, কেশবপুর মেইন রোড প্রদক্ষিণ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্তর পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করারদাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপ্লবী ছাত্র জনতার মিছিল ও গণজামায়েত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মেইন বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে গণজমায়েত করে। গণজামায়াতে বক্তব্য রাখেন বাঁধন হাসান, ফায়েজ, অনিক, অবু নাঈম, শফিকুল ইসলাম রিংকু, হৃদয় হাসান, সোহেল আহম্মেদ। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই কুচক্রী মহলের মাদদদাত হাসিনার রেখে যাওয়া বর্তমান রাষ্ট্রপতি। তার মিথ্যাচারের কারণে দেশে একটা অরাজগতা সৃষ্টি হয়েছে। যারুখতে…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় মাদক বিরোধী অভিযানে ১৩ বোতল ভারতীয় মদ ও পঞ্চাশ সিসির একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এ ঘটনার সাথে জড়িত অজ্ঞাত দুজন পলাতক রয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলারর দামুদার বটতলা এলাকায় চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে মদ ও মোটরসাইকেল জব্দ করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দামুদার বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন ৫০ সিসির মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে তারা। এতে ভয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। তাদের ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ১২ বোতল ভারতীয় মদ ও ১…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এক কর্মকর্তা ও দুই কর্মচারীর বিরুদ্ধে ভুয়া ঠিকানা দিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ ওঠার পর ওই সব কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে অনুপস্থিত থেকে নেতাকর্মীদের ম্যানেজ করে কর্মস্থলে ফেরার তদবির চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, মাগুরা ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ স্থায়ী ঠিকানা গোপন করে চাকরি নেন। খোঁজ নিয়ে জানা গেছে, তার পিতা মাগুরা সদরের আলোকদিয়া গ্রামের বাসিন্দা হলেও তার পূর্বপুরুষ আলোকদিয়া এলাকা থেকে চলে যেয়ে মোহাম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে বাড়ি করেন। কিন্তু আলী সাজ্জাদ ঝিনাইদহ জেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে নিয়োগ পান। যদিও পরে ওই ঠিকানা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। “ছাত্র জনতার অঙ্গিকার, সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের পলাশপোলস্থ নিরাপদ সড়ক চাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সংগঠনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এসএম মহিদার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা দেবনগর সার্বিক উন্নয়ন সংগঠন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন, রজব আলী আহবায়ক ও সাংবাদিক আবু সাঈদকে সদস্য সচিব করে এই কমিটির আত্মপ্রকাশ ঘটে। কমিটি গঠন উপলক্ষে সাতক্ষীরা সদরের দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বিকেলে রজব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে রজব আলী আহবায়ক ও সাংবাদিক আবু সাঈদকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। উক্ত আহবায়ক কমিটি ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নুর হোসেন, শিক্ষক গোলাম মোস্তফা, হাফেজ ও ইমাম আমিরুল ইসলাম, সমাজসেবক মাসুম, ইমাম আব্দুল হাকিম,…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির নানা রকমের অভিযোগ উঠেছে। শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শালিখা উপজেলার ৭ নং গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আ. ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম নিয়োগ দুর্নীতি করে ৫৫ লাখ, আড়াই লাখ টাকায় বিদ্যালয়ের রড, ১৭ পিস ফ্যান বিক্রি করে ক্ষতিসাধন করেছে। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন বিদ্যালয়ের দাতা সদস্য কাজী শামিনুল ইসলাম (দোলন) এবং অভিভাবক সদস্য হাসান সরোয়ার (বিপ্লব) ও আক্তার মোল্যা। এছাড়া এলাকাবাসীর পক্ষে আমরার মোল্লা, শাহীনুর রহমান, আ. সামাদ শিকদার, আ. সামাদ,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগিকে আটক হয়েছে। সোমবার ভোরে শহরের পলাশপোল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে । আটকরা হলেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার আশরাফুল ইসলাম দোলন, আবির মন্ডল, শ্যামনগরের নোয়াবেকী এলাকার সুমন বিশ্বাস ও বিশ্বজিত রায়। সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে একটি আভিযানিক দল শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে সোমবার ভোরে অভিযান চালায়। এবং তিন সহযোগীসহ দোলনকে চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং সাকিব বাহিনী। দিন দিন বেড়েই চলেছে তাদের অপরাধের পরিধি। ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, নারী উত্যক্তসহ সকল অপরাধেই নাম আসছে এ বাহিনীর সদস্যদের। সর্বশেষ, গত ১৯ অক্টোবর রাতে এক গার্মেন্টস ব্যবসায়ীর গলায় ক্ষুর ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় স্কুল থেকে ঝরে পড়া কিশোর গ্যাং প্রধান সাকিব ও তার সহযোগীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। গত ৫ আগস্টের পর প্রশাসনের নিরবতার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে তারা। ছিনতাইয়ের শিকার বন্দবিলা ইউয়িনের তেলীধান্যপুড়া এলাকার সঞ্জয় কুমার পাল জানান, খাজুরা…

Read More