মাগুরা সংবাদদাতা
শতাধিক পণ্যে শুল্ক-করারোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে দশটায় চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি এটিএম মহব্বত আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি বীরেন বিশ্বাস ও বাংলাদেশ জাসদ জেলা নেতা বাহারুল হায়দার বাচ্চু।
সমাবেশে বক্তাগণ বাজার সিণ্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্রাম-শহরের মেহনতি মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করার দাবি জানান।
শিরোনাম:
- জাল প্যাথলজি রিপোর্টের সংবাদে যশোর জেনারেল হাসপাতাল তোলপাড়
- যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার আসামি শতাধিক
- ‘যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ গোলটেবিল বৈঠক
- কোরিয়ায় পড়তে গিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে পালানোর অভিযোগে যশোরে মামলা
- মণিরামপুরে অভিযানে ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার
- কলারোয়ায় কৃষকদের মাঝে সবজি বিজ ও সার বিতরণ
- জাগরণী চক্র ফাউণ্ডেশনের উদ্যোগে বিশ্ব বাঘ দিবস পালিত
- লোহাগড়ায় ৬৮৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন
