Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির পেট্রাপোল বন্দরে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন। তার নিরাপত্তার জন্য আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট চারদিন বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম। ‘নিরাপত্তা’র জন্য ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ সেন। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্র্যাফিক) রাশেদুল সজিব নাজির এ তথ্য নিশ্চিত করেছেন। পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কখনো আইনজীবী সহকারী, আবার কখনো জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ানো চিহ্নিত প্রতারক শহিদুল ওরফে পাকা শহিদুল চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন। হাতে ডায়েরি আর গায়ে আইনজীবী সহকারীর পোষাক পরে চলা ওই শহিদুলকে রোববার রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা করেছেন কোদলাপাড়া গ্রামের খাইরুজ্জামান আকাশ। শহিদুল ইসলাম রোহিতা গ্রামের নিছার আলীর ছেলে। এদিকে, আটকের পর আদালত চত্বরে হাজির হয় অসংখ্য ভুক্তভোগি। আইনী সেবার জন্য তাকে মোটা অংকের টাকা দিয়েছিলেন বলে দাবি করে আদালত টাকা ফেরতের দাবি জানান তারা। মামলা সূত্রে জানা যায়, খায়রুজ্জামান আকাশের বাবা…

Read More

কোটা আন্দোলন বিরোধী বক্তব্যের ভিডিও ভাইরাল বাংলার ভোর প্রতিবেদক ডা. মাহমুদুল হাসান যশোরের সিভিল সার্জন। এই পদে তাকে পদায়নের জন্য আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্য ডিও লেটার দেন। তিনি আওয়ামী লীগের অনুগত সেটি প্রমাণ হিসেবে একাধিক সংসদ সদস্যের ডিও দেয়া হয়। যোগদানের পর তিনি শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবেই নিজেকে জাহির করতেন। জুলাই-আগস্টের কোটা বিরোধী আন্দোলন ঠেকাতে ও সরকারের পক্ষে জনমত গড়তে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে একাধিক কর্মসূচি পালিত হয়েছে। ওই কর্মসূচিতে শিক্ষার্থীদের আন্দোলন বিরোধী বক্তব্য দিয়ে চিকিৎসকদের সরকারের পক্ষে উজ্জীবিত করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের বির্তর্কিত…

Read More

বাংলার ভোর ডেস্ক জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জামায়াত নিষিদ্ধের সময় আমি এর বিপক্ষে মত দিয়েছিলাম। সোমবার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভূমিকা ও দুইজন কর্মী নিহত হওয়ার তথ্য তুলে ধরেন জিএম কাদের। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বন্ধুকে শত্রু বানানোর চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, এভাবে বন্ধুকে শত্রু বানিয়ে ভালো ফল আশা করা কঠিন। কোনো জটিল পরিস্থিতি হলে তখন তারা বন্ধুহীন হয়ে পড়তে পারে। তিনি বলেন, জাতীয় পার্টিকে এখন ফ্যাসিবাদের দোসর হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে। ছাত্র-জনতার আন্দোলন সফল…

Read More

বাংলার ভোর ডেস্ক ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার রাতে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল পোর্ট থানা ও ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় আটক হয়েছে দুই কারবারীকে। রোববার বিকেল চারটায় বেনাপোলের ঘিবা গ্রামের একটি বাগান থেকে বিপুল পরিমাণ এ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। ডিবি পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদের বিশেষ নিদের্শনায় থানা পুলিশ রোববার দিনব্যাপি বেনাপোল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে রাত ৯টার দিকে তারা ঘিবা গ্রামের আমান আলীর বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য চার লাখ ৮০ হাজার টাকা। এদিকে, যশোরের বেনাপোল থেকে এক কেজি ৫০০…

Read More

# ‘আ.লীগ নেতার কালো টাকায় ভোট ক্রয় # তালিকায় ১১ পরিবারের ৭০ ভোটার বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলায় গণতান্ত্রিক পদ্ধতির নামে ‘আওয়ামী লীগ নেতার কালো টাকা ও অস্বচ্ছ ভোটার তালিকায়’ বিএনপির কমিটি গঠনের অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম। তিনি অভিযোগ করেছেন, জেলা বিএনপির কতিপয় নেতার হস্তক্ষেপে কারচুপির মাধ্যমে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এসব বিষয় তুলে ধরে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহুরুল ইসলাম। বিএনপি সংশ্লিষ্ট স্থানীয় সূত্র জানায়, চৌগাছা উপজেলা বিএনপি দুটি ধারায় বিভক্ত। একটির নেতৃত্বে এমএ সালাম, অপরটি নেতৃত্ব দেন জহুরুল ইসলাম। নির্বাচনে তাদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল দিয়ে সাড়ে ৭ টাকা দরে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। এ নিয়ে গত বছরের ৫ নভেম্বর থেকে চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত পাঁচটি চালানে ৯ লাখ ৮৯ হাজার ৩১০ পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে ৫ম চালানের ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম বেনাপোল বন্দরে প্রবেশ করে। আগামী মাসের মধ্যে সরকারের প্রথম ঘোষণার ৫০ লাখ ডিমের আরও ৪০ লাখ ডিম আমদানি করা হবে। ইতোমধ্যে ৯ লাখ ৮৯ হাজার ৩১০ পিস ডিম আমদানি করা হয়েছে। ঘাটতি পূরণে সরকার আরও সাড়ে চার কোটি পিস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, মানুষের ওপর কোন অন্যায় অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের সাথে যেটা করেছে। আওয়ামী লীগের সকল কর্মকান্ড মানুষ ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোন নেতাকর্মীকে ছাড় দেয়া হবে না। রোববার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথ আয়োজিত সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, এই যশোরে আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য প্রস্তুত করা হচ্ছে সিনেপ্লেক্স। ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হলের দোতলায় তৈরি হচ্ছে এই অত্যাধুনিক সিনেপ্লেক্সটি। তথ্যটি নিশ্চিত করেছেন মণিহার সিনেমা হলের কর্ণধার জিয়াউল ইসলাম। তিনি বলেন, আগামী নভেম্বরে এই উন্নতমানের সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে। এখন কিছু সাজসজ্জা ও স্ক্রিন বসানোর কাজ চলছে। তাছাড়া উন্নত বসার সিট, এসি ও মনোরম লাইটিংসহ ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেম এর কাজ শেষ হয়েছে। আর কিছুদিনের অপেক্ষা তার পরই নতুন যাত্রা। তিনি আরো বলেন, বর্তমানে ভালো পরিবেশসহ নানা সুবিধার জন্য সিনেপ্লেক্স এর দর্শকপ্রিয়তা এখন অনেক বেশি। যশোরের এই সিনেপ্লেক্সটিতে দক্ষিণবঙ্গের মানুষ বিনোদনের নতুন জায়গা খুঁজে পাবেন। যশোরকে বলা হয় দেশের…

Read More