Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষা বোর্ডে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় খারাপ ফল করা শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১ টা থেকে শিক্ষা বোর্ডে অবস্থান নেন বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী। দাবি আদায়ে তারা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের অভিযোগ, বোর্ড কর্তৃপক্ষ মনগড়া ফল দিয়েছে। যশোর বোর্ডের ইংরেজিসহ বিভিন্ন প্রশ্ন সহজ আসার পরও গণহারে ফেল করানো হয়েছে। সিলেট বোর্ডে মাত্র দুই বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হলেও তাদের সবাইকে পাস করানো হয়েছে। যশোর বোর্ডে সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়নি। সাবজেক্ট ম্যাপিংও সঠিকভাবে করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যশোর বোর্ডের ফল খারাপ করা শিক্ষার্থীরা আবেদন ও প্রতিযোগিতায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রায় দেড়শ’ বছরের পুরনো কারাগার যশোর কেন্দ্রীয় কারাগার। কারাগারের কয়েকটি পুরনো ভবনগুলোর দেয়ালে ফাটল ধরেছে। খসে পড়ছে ভবনের ছাদের পলেস্তারা। এমনকি নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে কারাগারের অতিগুরুত্বপূর্ণ কনডেম সেলও। ভবনের পাশাপাশি পুরনো বৈদ্যুৎতিক সঞ্চালন ও পানির লাইনের অবস্থাও বেহাল। দক্ষিণাঞ্চলের বৃহৎ এই কেন্দ্রীয় কারাগারটি এমন ভঙ্গুর অবস্থার কথা জানালেন খোদ কারাগারের জেল সুপার নুরশেদ আহমেদ ভুঁইয়া। রোববার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে মাসিক সমন্বয় সভায় এমন তথ্য পেয়ে জেলা প্রশাসকসহ বিস্মিত হয়েছেন সভার অন্যান্য উপস্থিত কর্মকর্তারাও। ভবন সংস্কার কিংবা নির্মাণে উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসকসহ কয়েকজন কর্মকর্তাও। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ ও র‌্যালি করা হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব যশোর নকশীকাঁথার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্লাইড ক্রিকেট কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেটোরিয়ান ফজলে রাব্বি মোপাসা, আদ-দ্বীন ওয়েলফেয়ারের এজিএম রবিউল হক, সাইট সেভার্স যশোরের জেলা সমন্বয়ক আল মামুন, রোটারী ক্লাব অব যশোর নকশীকাঁথার সভাপতি সাজ্জাদ হোসেন বাদশা, সদস্য রোকসানা সাজ্জাদ পলি, পল্লবী পারভীন ও ফাহিমা শারমীন। অনুষ্ঠানে যশোর অন্ধ সংস্থা ও যশোর ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধির হাতে সাদাছড়ি তুলে দেন অতিথিরা।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটনাও ঘটে। তবে, কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার বিকেল ৩টার দিকে বেনাপোল বাজারে এই ঘটনা ঘটে। এর আগে দুপুর ২টার দিকে কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তিকে জিম্মি করে পাল্টা ম্যানেজিং কমিটির সাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির অনুসারিদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে সীমান্তশহর বেনাপোলে থমথমে অবস্থা বিরাজ করছে। বেনাপোল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান শান্তি বলেন, সরকার পতনের পর আমাদের পুর্বের কমিটি বিলুপ্তি করে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব…

Read More

তালা সংবাদদাতা অতিবৃষ্টি ও নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি, যথাযথ পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা, ফসলি জমি, মৎস্য ঘের তলিয়ে, জলমহাল ইজারা নিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নেটপাটা দিয়ে পানি নিস্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে তালায় কয়েকটি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সার্বিক পরিস্থিতিতে ধুলিসাৎ হয়ে গেছে কৃষকের ও বিভিন্ন খামারীর স্বপ্ন। উপজেলা সরকারি তথ্য মতে ২৫৫৩ হেক্টর আমন ধানের জমি তলিয়ে গেছে। বেসরকারিভাবে কয়েক হাজার হেক্টর জমিতে ধান পচে গলে গেছে। শতকরা ৮৫ ভাগ ধানের জমিতে পানি। মানব খাদ্যের উপসর্গগুলো থেকে গোখাদ্য উৎপাদন হয়, যখন মানব খাদ্যে উৎপাদন বিনষ্ট সেখানে গোখাদ্য উৎপাদনের সম্ভাবনা নেই। আর গোখাদ্য উৎপাদন না…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চেয়ারম্যান মেম্বারদের বাতিল ঠেকাতে যশোর সদর উপজেলার ৭ ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। রোববার সদর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এসে ইউপি সদস্যরা জড়ো হয়ে বলেন, এ সময় তাদেরকে পাঁচ বছর মেয়াদের আগে যেন সরকার অপসারণ না করে, এই দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। এতে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন, জিয়াউর রহমান, কচুয়া ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, তুহিন হোসেন, ইউপি সদস্য সাহারার হোসেন সিহাব, সদস্য রেখা খাতুন, শিখা বেগম, রিক্তা বেগম, সোহেলী বেগম, হৈবতপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, লেবুতলা ইউনিয়নের মোহাম্মদ…

Read More

বাংলার ভোর প্রতেবেদক যশোরে শাহীন চাকলাদার নামটি ছিল মূর্তিমান আতঙ্ক। আওয়ামী লীগের শাসন আমলে তাকে ঘিরেই গড়ে ওঠে অপরাধের সাম্রাজ্য। গড়ে তোলেন নিজস্ব সিণ্ডিকেট। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পদ ব্যবহার করে ব্যবসা, ঠিকাদারি, সন্ত্রাস, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্প লুটপাট, দখলদারি চালিয়েছেন দোর্দণ্ড প্রতাপে। দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। তাঁর ক্যাডার ভিত্তিক সন্ত্রাসী রাজনীতিতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। যশোর শহরের কাজিপাড়াস্থ কাঁঠালতলা মোড়ে দাঁড়িয়ে উত্তর দিকে তাকালেই ভাঙ্গা ও পোড়া গ্লাস আর অ্যালুমিনিয়ামের পাতের বহিরাবরণে তিনতলা বিশিষ্ট বাড়ি দেখা যাচ্ছে। তালাবদ্ধ বাড়িটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এর নেতৃত্বধীন গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা কমিটি ঘোষিত হয়েছে। সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দ শনিবার যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করে। মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, গণঅধিকার পরিষদ যশোরের সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুর রাজ্জাক শান্ত, বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর শাখার সভাপতি রুবেল শেখ, সাধারণ সম্পাদক আপন আহমেদ মিলন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, টিটু শাকিল, সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এবারও সাত দিনব্যাপী মধুমেলার আয়োজন করা হয়েছে। গত বছর নয় দিনব্যাপি মেলা হলেও এ বছর দুই দিন কমিয়ে মধুমেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী বছর ২৪ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে। ৩০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সভাকক্ষে মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সুস্থ ও সুন্দর পরিবেশে মেলা আয়োজনের জন্য এবারও মেলা ইজারা দেয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার রুকুন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার গণবিপ্লবের ফলে অনুকূল পরিবেশ পরিস্থিতিতে দীর্ঘদিন পর প্রকাশ্যে বড় পরিসরে সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সম্মেলন করেন নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। এ সময় তিনি বলেন, ‘দীর্ঘ কয়েক দশক ধরে যারা জামায়ত ইসলামীকে পরিচালনা করত এবং রাষ্ট্র পরিচালনার দক্ষতা অর্জন করেছিল এই স্বৈরাচারী সরকার তাদেরকে জুডিশিয়াল ক্লিনের মাধ্যমে হত্যা করেছে। স্বৈরাচার সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে আসে ছাত্রজনতা। তাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘ সাড়ে ১৫ বছরের বছরের স্বৈরাশরের পতন ঘটল পালিয়ে যাওয়ার…

Read More