হাসান আদিত্য সরবরাহ কমে দাম ঊর্ধ্বমুখী গতবছর থেকে বৃষ্টিপাত বেশি হয়েছে ১১৮১ মিলিমিটার-পাউবো বৃষ্টির কারণে আগাম শীতকালীন সবজির উৎপাদন কমেছে ২৫ শতাংশ-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ডিডি ঢাকায় পৌঁছানো খরচ কেজিপ্রতি প্রায় সাড়ে চার টাকা-পাইকারি ব্যবসায়ী গতবছরের তুলনায় প্রতিটি সবজি চাষে অন্তত ৪০ থেকে ৫০ শতাংশ খরচ বেড়েছে-কৃষক সোলাইমান মুন্সী বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমলেও দাম বেশি পাওয়ায় ক্ষতি পুষিয়ে যাচ্ছে-কৃষক আবদুল মোল্লা সবজি জোন খ্যাত যশোরের সাতমাইল বারিনগরের হাট। এই গ্রামেরই কৃষক নুরনবী চলতি মৌসুমে সাড়ে চার বিঘা জমিতে বেগুন, মরিচ ও মুলার চাষ করেন। কিন্তু গেল জুলাই থেকে অব্যাহত বৃষ্টির কারণে তার উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন,…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের দড়াটানা ভৈরব পার্ক মুক্ত মঞ্চে শনিবার বিকেলে পরিবেশিত হয়েছে পথনাটক ‘মানবতার শহর’ শিপন চৌধুরী রচিত ও নির্দেশিত ১৫ মিনিটের এই নাটকে আমাদের পারিপার্শ্বিক জীবনের বর্তমান অবস্থান প্রেক্ষিত উঠে এসেছে। পথনাটকের মূল উপজীব্য ‘পৃথিবীর সকল প্রাণ শান্তিপূর্ণ জীবনের খোঁজে সীমালঙ্ঘন করে’ একজন আগন্তুক যে খুঁজে ফিরছে একটি শহরের ঠিকানা। মানবতার শহর পৌঁছে সে দেখে এখানে শুধু রক্তের দাগ। কোন মানুষ নেই আছে শুধু কবরের উপর কবর। এই শহরে ধর্মের কোন প্রাচীর ছিল না। মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা এক সাথে অবস্থিত। হঠাৎ এই শহরে ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু হয় এবং একে-অন্যের ধর্মীয়স্থানে হামলা করে কালের বিবর্তনে নরকে…
দেবহাটা সংবাদদাতা তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা বার্তা পৌঁছনোর উদ্দেশ্য সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় তার পক্ষে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে গণমানুষের কাছে ছুটে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। শুক্রবার বিকেলে দেবহাটার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সাইদুল হোসেন সাঈদ। এ সময় সফর সঙ্গী হিসাবে ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সিনিয়ার সহ-সভাপতি মনজুরুল মোরশেদ মিলন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ রিপন, দেবাহাটা উপজেলা আহ্বয়ক ইমরান ফরহাদ ও সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনসহ কেবি কলেজ ও বিভিন্ন ইউনিট ছাত্রদল নেতৃত্ববন্দ।
কালিগঞ্জ প্রতিনিধি ছাত্র, শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই, এই প্রতিপাদকে সামনে রেখে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কালিগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ঈদুর দমন অভিযান অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ- পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি সভাপতি শেখ আনোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জের কৃষিবিদ মানবিকা (শীলা) এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক ও সূধীবৃন্দ। এ সময়ে ঈদুর নিধনে ভুমিকা রাখায় কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের…
কালিগঞ্জ প্রতিনিধি কালিগঞ্জর পল্লীতে জামায়াত নেতার মেয়ের ক্রয়কৃত দখলীয় জমি জবরদখল করে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। প্রতিকার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন থানা পুলিশ। থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের আহম্মদ আলীর স্ত্রী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল গফফার সাহেবের মেয়ে কোহিনূর ফাতিমা (৪৪) এর নিজ নামীয় সম্পত্তিতে গতকাল (১৮ অক্টোবর) সকালে পরিকল্পিতভাবে ইট, বালু ও খোয়া ফেলতে থাকে অলিউল ইসলাম (৪০)। সে জাফরপুর গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে। এই অলিউল ইসলাম বেশকিছু দিন ধরে ঐ জমি জবরদখল ও ঘরবাড়ি বাঁধবে বলে…
তালা সংবাদদাতা ভয় দেখিয়ে নয় মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে সাতক্ষীরা তালায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণকালে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এসব কথা বলেন। শনিবার বিকেলে সারাদেশে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণ কর্মসূচি অনুযায়ী তালা উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের ছোট একটি অংশের বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন পর্যন্ত সাধারণ নেতাকর্মীদের মাঠে রাখা, দলকে সুসংগঠিত করা। ভয় দেখিয়ে নয় মানুষের মন জয় করে রাজনীতি করতে…
শ্যামনগর সংবাদদাতা গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ শনিবার দিবাগত রাত ৯টার সময় বহু অপকর্মের হোতা ও আওয়ামী লীগ নেতা সবুর ঢালীকে (৪০) আটুলিয়া চুনার ব্রিজ থেকে আটক করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবুর ঢালী দলীয় প্রভাবশালী নেতাদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, হামলা, মৎস্যঘের দখলসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, উপজেলার বংশীপুর মোড়ে গাড়ি ভাঙচুর ও ঘরবাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মনিরুল ইসলামের শুভেচ্ছা ও মতবিনিময় হয়েছে। শনিবার বেলা ১১ টায় পুলিশ সুুপারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার সংবাদদাতা আবু সাইদ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবরের আলোর ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক কালের চিত্রের নাজমুল আলম মুুন্না, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, তথ্য বিষয়ক সম্পাদক মীর আবু বক্কার, পত্রদূত প্রতিনিধি মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন ও আবু জাফর, আলী হোসেন, হাবিবুর রহমান, প্রমুখ। এ সময় সাতক্ষীরাকে মাদকমুক্ত, যানজটমুক্ত সুন্দর শহর উপহার দেয়ার জন্য…
বাংলার ভোর ডেস্ক আজ শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন। বিকেল ৩টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই সংলাপ শুরু হবে। চতুর্থ দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলেও এবারও ডাক বঞ্চিত হয়েছে জাতীয় পার্টি। আজকের সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলো হচ্ছে- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি, লেবার পার্টি। এদিকে, আমন্ত্রিত দলগুলোর নেতারা জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। এর আগে গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফায় সংলাপ…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে সুপেয় পানির তিব্র সংকট নিরসনে ও সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিতকরণের জন্য শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব হলরুমে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় গণমাধ্যমকর্মীদের সাথে মিডিয়া এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শরুবের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে ও পরিবেশকর্মী মমিনূর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল। প্রেসক্লাবে কর্তব্যরত সাংবাদিকসহ অন্যান্য সাংবাদিক এবং শরুব ইয়ুথ টিমের সদস্য দেবব্রত বিশ্বাস, ফুয়াদ মাহমুদ, সাগর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। শরুবের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈম বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। উপকূলের জনগোষ্ঠীর জীবন যাপানের…