Author: banglarbhore

শার্শা সংবাদদাতা অর্থের অভাবে বন্ধের পথে শার্শার শ্যামলাগাছি হযরত শাহজালাল ফ্রি মডেল মাদরাসা ‘ফ্রি খাবার বাড়ি ও এতিমখানা’। দ্রব্যমূল্যের বাজারে সেবামূলক প্রতিষ্ঠান চালাতে বর্তমানে হিমশিম খাচ্ছেন প্রতিষ্ঠানের পরিচালক উদ্ভাবক মিজানুর রহমান। এ অবস্থায় এতিম শিশুদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি। সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে অবস্থিত হযরত শাহজালাল (রাহ.) ফ্রি মডেল মাদরাসা ও এতিমখানা। যে মাদরাসায় ছাত্রদের পড়াতে কোনো অর্থ নেয়া হয় না। গত তিন বছর ধরে এ মাদরাসা পরিচালনা করে আসছেন উদ্ভাবক মিজানুর রহমান। মিজানুর রহমান শুধু এই ফ্রি মডেল মাদরাসা চালু করেননি, তিনি…

Read More

মাগুরা সংবাদদাতা নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার বিকেলে মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে । মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন, সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের দুই দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে প্রশিক্ষন কর্মশালা। বৃহস্পতিবার শেষদিন বিকেলে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে চারা বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলাু কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান ও জাহিদুল ইসলাম, নয়ন পাল প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে সবজির দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমলেও অধিকাংশ বাড়তি দরে বিক্রি হচ্ছে। চড়া দামে সবজি ক্রয় করতে হিমশিম খাচ্ছে ভোক্তা। এদিকে সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি হচ্ছে না। যা নিয়েও ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শুক্রবার শহরের বড় বাজার ঘুরে দেখা, সবজির দাম লাগামহীন। বাড়তি দামের কারণে প্রয়োজনীয় পরিমাণে সবজি ক্রয় করতে পারছেন না অনেকেই। এদিন বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি আলু ৬০ টাকা, পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, কলা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুই দিনব্যাপি খুলনা বিভাগীয় কারাত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে যশোর জিমনেসিয়ামে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বাংলাদেশ কারাতে ফেডারেশন সহযোগিতায় সোতোকান কারাতে দো এসোসিয়েশন, (কিউখাই) খুলনা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রসাশক আজাহারুল ইসলাম বলেন, তরুণদের মনন ও বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়া পাশাপাশি শিক্ষার্থীদেও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার পরিবেশ না থাকলে যুব সমাজ বিপদে চলে যাবে। তরুণ সমাজ যাতে বিপদে না যায় তার জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগ চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যায় অভিযুক্ত এবং বিভিন্ন মামলার আসামিরা বেনাপোল সীমান্তপথে ভারতে পালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লাখ লাখ টাকার বিনিময়ে তাদের পালাতে সহযোগিতা করছে একটি চক্র। বেনাপোল বন্দরের সিসিটিভি ক্যামেরায় এই অভিযোগের প্রমাণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত দুই দিনে বেনাপোল সীমান্তের চেকপোস্ট ইমিগ্রেশন থেকে আওয়ামী লীগের দুই নেতা পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন। আবার এসব নিরাপত্তাকর্মীর নজর এড়িয়ে অনেকে ঢুকে পড়েছেন ভারতে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বেনাপোল সীমান্তের পরিবহন কাউন্টার ম্যানেজারদের মধ্যে কয়েকজন পাসপোর্টধারীদের সেবা দেয়ার নাম করে তাদের ইমিগ্রেশন ও কাস্টমসে অবাধ বিচরণের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় দূতাবাস কর্তৃক বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ রাখায় ভারত ভ্রমণে অর্ধেকের নিচে নেমেছে পাসপোর্টধারী যাতায়াত। এতে চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণসহ জরুরি প্রয়োজনে অনেকে যেতে না পেরে বিভিন্নভাবে ক্ষতির শিকার হচ্ছেন। এদিকে, ভিসা ফি ও ভ্রমণ করের অর্থ বছরে বছরে বাড়ানো হলেও নানা প্রতিশ্রুতির পরও কাঙ্খিত সেবার মান বাড়েনি বন্দরে। খোলা আকাশের নিচের কখনো রোদ কখনো বৃষ্টিতে ভিজে গমন করতে হয় ভারতে। ভিসা প্রদান চালু ও সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জানা যায়, বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ ও উচ্চ শিক্ষা গ্রহণে সবচেয়ে বেশি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বজ্রপাতসহ ১১৭ মিলিমিটার ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শহরে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে পানি। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও জমেছে হাঁটুপানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। অপরদিকে, ভেসে গেছে মাছের ঘের, পুকুর জলাশয়। মাঠের পর মাঠ ফসল পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাফষরা। বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বজ্রসহ তুমুল বৃষ্টি হয়। যশোর বিমান বাহিনীর নিয়স্ত্রণাধীন আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবার বেলা ১১ টা থেকে যশোরের আকাশ মেঘাচ্ছন্ন দেখা দেয়। বেলা সাড়ে ১২ টার দিকে থেকে হাওয়া…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা আমাদের প্রত্যয় একটাই, আল্লাহর পথে মোরা চলবোই নিকষ কালিমা ভরা আঁধারে ধ্রুবতারা জ্যোতি হয়ে জ্বলবোই এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যুব ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি- সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারী ও যুব বিভাগ সভাপতি মাওলানা ৎআনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দলের সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান। শুক্রবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নানের সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) হারুনুর রশিদ। শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটরিয়ামে বাণিজ্যিক সংশ্লিষ্টদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজীব নাজিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট…

Read More