বাংলার ভোর প্রতিবেদক যশোরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পৌরসভার রাস্তা দখলের পর এবার বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ‘রাস্তার জমিতে’ প্রাচীর নির্মাণ করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা রাস্তার দখলকৃত জায়গা উদ্ধারে যশোর পৌর প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন। অভিযোগ মতে, শহরের খড়কি তিন রাস্তার মোড় থেকে উত্তর দিকে পৌরসভার মুন্সি বাড়ির গলির রাস্তা জবরদখল করে রাখেন ওই এলাকার আওয়ামী লীগ নেতা কবির আলম ও তার ভাই খাইরুল আলম। রাস্তার ২৪ ফুট অংশে প্রায় ১২ ফুট এবং ১৮ ফুটের অংশে অন্তত ৮ ফুট দখল করে রাখেন তারা। স্থানীয়রা এর আগে কয়েকবার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দখলের বিষয়টি জানালেও আওয়ামী লীগ…
Author: banglarbhore
ভি পি ইলিয়াস যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বাদে নাভারণ গ্রামের মাঠে ৭০ বিঘা জমির কৃষকের স্বপ্নভঙ্গ হতে বসেছে। ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে ৫-৭ জন কৃষক ভেজাল এবং নিম্নমানের ধান বিজের বিষয়ে অভিযোগ করেন। কৃষকরা জানান, শার্শা উপজেলার উলাশী বাজারের পিপুল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে এসিআই কোম্পানির ধানি গোল্ড হাইব্রিড-৪ বিজধান কিনে শ্রাবণ মাসে তা রোপণ করেন। রোপণের পর থেকেই তারা ধানক্ষেতে দেখতে পান অল্প বয়সে কিছু ধান পেঁকে যাচ্ছে, কিছু ধানের গাছ বড় হয়ে থোড় হচ্ছে, কিছু ধানের গাছের পাতা ঝুলে যাচ্ছে,…
কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরের জগন্নাথপুর শিশু সুরক্ষা কমিউনিটি হাবের সাইনবোর্ড বহন করছেন সংগঠনের এক শিশু। বৃহস্পতিবার বিকেলে এ দৃশ্য দেখা যায় উপজেলা প্রধান ফটকের সামনের সড়কে। যদিও বাচ্চাদের হাতে সাইনবোর্ড তুলে দেয়নি বলে দাযিত্ব এড়িয়েছেন ওই প্রকল্পের কো-অর্ডিনেটর ইলিয়াস আহম্মেদ। জানা গেছে, ঝিনাইদহের তিন উপজেলায় একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় চারটি হাব পরিচালিত হচ্ছে। প্রতিটি হাবে রয়েছে ২ জন পিআর লিডার ও ২ জন পিএফ। এখান থেকে পিআর লিডাররা সম্মানি পান ১ হাজার টাকা। বিনিময়ে শ্রম দিতে হয় সপ্তাহে ২ দিন। আর পিএফদের শ্রম দিতে হয় সপ্তাহে ৫ দিন। বিনিময়ে তারা পান ১ হাজার পাঁচশ’ টাকা বলে জানালেন হাবের…
নতুন প্রজন্মের নারীর নেতৃত্ব বিকাশ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বিকেলে জয়তী সোসাইটির আয়োজনে সংস্থার সভাকক্ষে যশোরের ৫৪ জন তরুণ দলের সদস্যকে নিয়ে বিশেষ অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত। তিনি তরুনদের নিয়ে আলোচনা সভা ছাড়াও বিশেষ কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জয়তী সোসাইটির তরুন দলের সদস্য মিম সুলতানা তৃষা। সভায় আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, শাহানাজ পারভীন রুপা, শাহিনা আক্তার সীমা সহ অন্যান্যরা। -প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডের প্রায় সাত কোটি টাকার চেক জালিয়াতির মামলায় কর্মচারী ও ঠিকাদারসহ ১১ জনের নামে চার্জশিট দিয়েছে দুদক। যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোরের উপপরিচালক মো. আল-আমিন। অভিযুক্তরা হলেন, যশোর শিক্ষাবোর্ডের বরখাস্তকৃত হিসাব সহকারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিং প্রেসের প্রোপ্রাইটার শেখ শরিফুল ইসলাম, শাহীলাল স্টোরের প্রোপ্রাইটর ও যশোর সদর উপজেলার হাইকোর্ট মোড় জামরুলতলা এলাকার আশরাফুল আলম, নূর এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার ও যশোর সদর উপজেলার চাঁচড়া চেকপোস্ট এলাকার গাজী নূর ইসলাম, যশোর শহরের লোহাপট্টির প্রত্যাশা প্রিন্টিং প্রেসের প্রোপ্রাইটার ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা দুধলি গ্রামের স্ত্রী রুপালী খাতুন, যশোরের…
সিরাজুল ইসলাম যশোরে ওয়েলনেস নিউট্রিশন লিমিটেডের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের নতুন উপশহর চৌধুরী কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা ডায়বেটিস রোগীদের সুস্থতায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা ও নতুন ‘ডায়াফেরা’ ওষুধ সেবনের উপকারিতা নিয়ে আলোচনা করেন। যশোর ওয়েলনেস নিউট্রিশন লিমিটেডের জেলা কর্মকর্তা এটিএম আঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবু সাঈদ। পরে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও আরজিনা পারভীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলার ডিপো ইনর্চাজ মাইনুল ইসলাম, শার্শা উপজেলার ডিপো ইনচার্জ শিমুল হোসেন, জুবায়ের হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার নারায়ন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদে অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে প্যানেল চেয়ারম্যান তরিকুল ইসলাম নাগরিক সনদ, ওয়ারিশ কায়েম সনদ ও জন্ম সনদপত্রসহ সরকারি ও বেসরকারি কাগজপত্রে সিল মোহর ব্যবহার করে স্বাক্ষর দিয়ে যাচ্ছেন। বুধবার দুপুরে সাংবাদিকদের সামনে এ সমস্ত অভিযোগ তুলে ধরেন ওই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ডা. মশিয়ার রহমান। নবনির্বাচিত পরিষদ গঠিত হওয়ার ৩০ কার্য দিবসের মধ্যে তিন সদস্য বিশিষ্ট প্যানেল চেয়ারম্যান গঠন হলেও তা অগ্রাহ্য করে ইউপি সচিব রোজিনা খাতুন বিধি বহির্ভুতভাবে তিনজনের একটি প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেন। এর মধ্যে কচুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান (১) বলেন, জোর যার মুল্লুক…
বাংলার ভোর প্রতিবেদক বাজার মনিটারিং জোরদার করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জনস্বার্থে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে সেটি করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম আরও বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের প্রধান দায়িত্ব ছিল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তবে গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শহরের যানজট। যানজট নিরসন ও পরিছন্ন শহর গড়ার বিষয়ে কোন রকম ছাড় দেয়া হবে না। সমন্বিত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্প ও ইউনিসেফের সহযোগিতায় বুধবার বিকেলে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের ছোট পানিসারা গ্রামের কোল্ডস্টোরেজ প্রাঙ্গণে ও নাভারণ ইউনিয়নের হাড়িয়া গ্রামের পারুল নাজনীনের বাড়িতে একটি কমিউনিটি সভা ও একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কমিউনিটি সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, আরো উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির মহিলা বিষয়ক সস্মাদক নাসরিন নাহার আশা, নারী উদ্যোক্তা পারুল নাজনীন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে…
মাগুরা সংবাদদাতা হাফেজ আলেম ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্ত ও নির্বিচনে অযোগ্য ঘোষণা, সন্ত্রাস ও বৈষম্য মূলোৎপাটন, সংখ্যানুপাতিক ফেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সুখি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম । এ সময় শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশ থেকে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আমাদের কি নৈতিক চরিত্রের পরিবর্তন হয়েছে। ঘুষখোর আগের মতো ঘুষ খাচ্ছে, চাঁদাবাজ আগের মত চাঁদাবাজি…