মাগুরা সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মাগুরার পারন্দুয়ালি ব্রীজের উপর পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয় শ্রীপুর উপজেলার বারই পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররোহান মোল্লা। এ সময় তার দুই চোখে লাগে পুলিশের ছোড়া গুলি। জানা গেছে, আহত অবস্থায় প্রথমে তাকে সহপাঠীরা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে বর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে। সেখান থেকে রেফার করা লায়ন্স চক্ষু হাসপাতালে। সেখানে রোহানের একটি চোখ থেকে গুলি বের করা গেলেও অপর চোখে গুলি থেকে যায়। এর ফলে একরম অসহায় অবস্থায় অন্ধত্বের দিকে এগিয়ে যেতে থাকে রোহান। এ পর্যায়ে…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা বুধবার বেলা সাড়ে এগারটায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার সিণ্ডিকেট ভেঙে দেয়া এবং পৌরসভার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, অন্যতম সদস্য মশিউর রহমান ও বাসারুল হায়দার বাচ্চু। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মাগুরা পৌরসভায় আধুনিক কোন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা দূর করতে পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশ থেকে অবিলম্বে…
হাসান আদিত্য যশোর সরকারি সিটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন শাওয়ান বিনতে মেহতাপ প্রিয়। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে শাওয়ান বিনতে মেহতাপ প্রিয়’ এ গ্রেড (৪.১০) পেয়ে পাস করেছে। খুশির খবর পরিবার, আত্মীয়, স্বজন পেলেও পাননি প্রিয়। ৫ আগস্ট বিকেলে যশোর শহরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয় মিছিলে বের হয়ে জাবির হোটেল ট্রাজেডিতে পুড়ে অঙ্গার হন তিনি। পরীক্ষায় ভালো ফলাফল করে শিক্ষার্থীরা যখন আনন্দ উল্লাস করছেন, তখন চিরনিদ্রায় শায়িত প্রিয়। প্রিয়’র এমন সাফল্যে কাঁদছেন তার মা-বাবা ও স্বজনরা। প্রিয় যশোর শহরের মুজিব সড়কস্থ এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক শাকিল ওয়াহিদ ও গৃহিনী রেহেনা পারভীন দম্পত্তির সন্তান। প্রিয় ছাড়াও এই দম্পত্তির ৮…
বাংলার খেলা প্রতিবেদক একদিনেই সম্পন্ন করা হয়েছে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলা। মঙ্গলবার জিলা স্কুল মাঠে কাবাডি, দাবা এবং জেলা সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাঘারপাড়ার সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসা। রানারআপ হয়েছে অভয়নগরের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রী কাবাডিতে বরাবরের ন্যায় এবারও চ্যাম্পিয়ন যশোরের আদর্শ বালিকা বিদ্যালয়। রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করেছে কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া দাবা বালক মধ্যমে জিলা স্কুলের মুইন ইসলাম প্রথম হয়েছে। বালক দাবার বড় বিভাগে ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের ফারহান নাদিম প্রথম ও জিলা স্কুলের বাঁধন রায় দ্বিতীয় হয়েছে। বালিকা দাবার বড় বিভাগে কেশবপুরের…
বাংলার ভোর প্রতিবেদক তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার অভ্যন্তরীণ হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের আরবপুর মোড়ে অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা জোনের পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা শাখার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল মমিন, হুফজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জোন-২ এর সেক্রেটারি মাওলানা মীর মোহর আলী, সদস্য জাহিদুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার প্রিন্সিপাল মাওলানা আজমল হুসাইন, শাখা প্রধান মওলানা হাফিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান, যশোর শাখার সহকারী মাওলানা মাহমুদুল হাসান, আমীনুল হিফয…
বাংলার ভোর প্রতিবেদক বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ ও ‘হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি’ এই দুই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবস দুটি উপলক্ষে যশোর কালেক্টারেট চত্বরে পৃথকভাবে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠান দুটিতে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা সমাজসেবা…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছার অদম্য মেধাবী মুখ মা হারা গরীব অসহায় পরিবারের সন্তান শিপলা খাতুন। ঘোষিত এইচএসসি পরীক্ষায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ হতে বাণিজ্য শাখায় সে জিপিএ ৫ পেয়েছে। এসএসসিতে বাণিজ্য শাখায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি জেএসসিতে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছিল। শিপলা খাতুন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কুষ্টিয়া রামভাদ্রপুর গ্রামের দিনমজুর পিতা নজরুল ইসলামের ছোট মেয়ে। ফলাফল হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিপলা খাতুন। তার স্বপ্ন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এরপর বিসিএস দিয়ে সে একজন প্রশাসনিক ক্যাডার হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা। কিন্তু বড় বাধা হচ্ছে অর্থ। শিপলা ও তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পাটকেলঘাটা সংবাদদাতা কোন ব্যবসায়ীর উপর আঘাত মানা হবে না বলে ঘোষণা দিয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার বেলা বারটায় পাটকেলঘাটা ভাই ভাই কাঁচা বাজার আড়ৎ উদ্বোধনের সময় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন পরিকল্পিত ব্যবসায়ের মাধ্যমে অর্থনৈতিক চালিকাশক্তি পূর্ণ উদ্ধার করতে হবে। উক্ত আড়তের স্বত্বাধিকারী বাবলুর রহমানের আমন্ত্রণে এবং কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জিয়াউর রহমান, তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মিনাল…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির আলোচনা সভা, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার অফিসে রোববার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়। প্রভাষক এম ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন, জি এম রেজাউল করিম রেজা, মনিরুজ্জামান মুন্না প্রমুখ। সভায় বক্তাগণ বলেন সাতক্ষীরার মানুষ সরকারি সকল হাসপাতাল থেকে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল, যক্ষ্মা হাসপাতালসহ মা ও শিশু সাস্থ্য কেন্দ্র ডাক্তার ও কর্মকর্তাসহ কর্মচারীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না। সেই…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দুই জন ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় এবং অপর দুইজনকে ফেনসিডিলসহ আটক করা হয়। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার রাজারবাগান এলাকার জামাল বাদশা ও হাসান আলী, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাতিয়ারা থানার যাত্রাগাছি গ্রামের: মিজান আলী ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ আলিমুর রহমান। বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবির একটি টহল দল লক্ষিদাড়ি সীমান্তে…