মাগুরা সংবাদদাতা সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাগুরায় পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘ হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি’। ১৯৬৪ সাল থেকে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়ে আসছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদেরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। সভায় সমাজসেবা কার্যালয়ের উপ-জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। সভায় সিভিল সার্জন শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, সমাজ সেবার…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা মাগুরার শালিখাতে পুজা উৎসবে মদ্যপানে এক নারী সহ তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের সবুজ (২২) ও দিগন্ত (২৫)। এবং দেবিলা গ্রামের পূজা বিশ^াস (২০)। নিহতদের আরেক বন্ধু গণপতি গোসাইয়ের ছেলে অনিমেষ গুশাই (২৪) গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি হয়েছে। জানা গেছে, দুর্গোৎসবের শেষ দিনে বিজয়া দশমীতে অতিরিক্ত মদ পানে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মারা যান দিগন্ত। এবং মঙ্গলবার ভোর ৫ টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যান সবুজ (২২)। অপরদিকে, ফরিদপুরের সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ^াস ফরিদপুরের একটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭৪টি কলেজের মধ্যে এবার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। একই সাথে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ এই তথ্য জানিয়েছেন। গতবছর (২০২৩ সালের পরীক্ষা) শতভাগ পাস করেছিল ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ২০২২ সালের পরীক্ষায় শতভাগ পাস করেছিল ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১১৬ এবং ২০২০ সালে এই সংখ্যা ছিল ৫৭৫। আর ২০২৩ সালে ৭টি প্রতিষ্ঠান শূন্যভাগ পাসের হারের রেকর্ড গড়েছিল। ২০২২ সালে ৬টি প্রতিষ্ঠান শূন্যভাগ পাসের হারের রেকর্ড গড়লে তার…
বাংলার ভোর প্রতিবেদক এইচএসসি পরীক্ষার ফলাফলে গতবছর তলানিতে নেমে যাওয়া যশোর বোর্ড এবার একধাপ উপরে উঠেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তি সামান্য বাড়লেও কমেছে পাসের হার। এ বছর (২০২৪) যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ ভাগ; জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। গতবছর (২০২৩) যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ ভাগ; জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, ইংরেজিতে অনুত্তীর্ণের হার বেড়ে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, এবছর এইচএসসি পরীক্ষায় অবতীর্ণরা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিএসটিআইয়ের কমকর্তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ব্যবসায়ী প্রতিনিধিরা। ব্যবসা প্রতিষ্ঠান ও উৎপাদনমুখী শিল্পকারখানাতে দৃশ্যমান কোন কার্যক্রম দেখাতে না পেরে ক্ষুব্ধও হন সংশ্লিষ্টরা। একই সাথে ভোক্তাদের সঠিক পণ্যের নিশ্চয়তার জন্য বিএসটিআইয়ের দৃশ্যমান কার্যক্রম বাড়ানোর অনুরোধ করেন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে বিশ্ব মান দিবসের আলোচনা সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখ। “সমন্বিত উদ্যোগে টেকসই, উন্নত বিশ্ব বিনির্মাণে মান” এ স্লোগান নিয়ে আলোচনা সভায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের একটি গরুর খামার থেকে মিলন মোল্লা (৩৬) নামে এক রাখালের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টার দিকে যশোর শহরের বকচর বকুলতলা এলাকার রানী চানাচুরের কারখানার অভ্যন্তরে খামারের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে কাজ করছে বলে জানিয়েছে। নিহত মিলন মোল্লা মণিরামপুর উপজেলার জালঝাড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, রানী চানাচুর কোম্পানির মালিক কারখানার অভ্যন্তরে ৯টি গরু পালন করেন। মিলন রাখাল হিসেবে গরুগুলো দেখভাল করতেন এবং খামারের পাশে খুপড়ি ঘরে থাকতেন। সোমবার সকালে সে ঘর থেকে বের না হওয়ায় সকাল ১০টার দিকে লোকজন গিয়ে…
সাতক্ষীরা সংবাদদাতা গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শামিম আক্তার সোমবার সাতক্ষীরার জেষ্ঠ্য বিচারিক হাকিম ৩য় আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক সালাউদ্দিন আহমেদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদেশে সোমবার বিকেল ৪টা থেকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে রিমান্ড শুনানি নিষ্পত্তি করতে বলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট সন্ধ্যায় এক…
তালা সংবাদদাতা ‘আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মো. রাসেল। উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমি, উপজেলা ফায়ার…
তালা সংবাদদাতা তালার শিরাশুনী বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সোমবার বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শিরাশুনী সেতুর বাজারে দুইশত বন্যা কবলিত হতদরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-০২ (তালা-কলারোয়ার) সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তালা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, তালা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক…
মাগুরা সংবাদদাতা ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ডেঙ্গু থেকে মুক্ত থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় উদ্বোধন হলো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। সোমবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন শামীম কবির, পৌরসভার প্রশাসক আব্দুল কাদের, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।