ছুটিপুর সংবাদদাতা যশোরের চৌগাছায় ইছানুর রহমান (২৮) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। গত ১২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ইছানুর রহমানের প্রতিবেশী আরিফুল ইসলাম বলেন, তার মাথায় সমস্যা ছিলো। তিনি মাথার তিব্র যন্ত্রণা সইতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পূর্বে আরো একবার ইদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার দিন সন্ধ্যার পূর্বে ইছানুর মাথার প্রচন্ড জ্বালায় বিষ পান করলে বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের মেডিকেল অফিসার সাইদুর রহমান…
Author: banglarbhore
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা মোহাম্মদ আলীর জানাজায় সহস্রাধিক নেতাকর্মীসহ মুসুল্লির ঢল নেমেছিল। রোববার যোহর বাদ বাজারগ্রাম রহিমপুর ঈদগাহে জানাজার নামাজ পরিচালনা করেন তা’লীমুল কোরআন মাদ্রাসার মুহতামিম পীরে কামেল হযরত মাওলানা অজিহুর রহমান। জানাজায় বিএনপি, জামায়াত, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি গত শনিবার আনুমানিক বেলা-১২ টায় ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পিতা মাতা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেৃছেন। পরে তা’লীমুল কোরআন মাদ্রাসা কবরস্থানে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশিকে নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার ভোর রাতে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন, আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের বাসিন্দা অজয় মন্ডল (২৯)। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে এক বাংলাদেশিকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তবে, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব…
সাতক্ষীরা সংবাদদাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু। এ সময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতা কর্মিরা। কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ বিষক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু উপজেলার ৯৫ টি পূজা মন্ডপে যেয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় মিলিত হন। এ সময় তিনি তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন…
কোটচাঁদপুর সংবাদদাতা ‘আগামী প্রজনন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কোটচাঁদপুর আয়োজিত সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন বিশ্বাস, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা…
মাগুরা সংবাদদাতা দুর্গা পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, শান্তিপূর্ণভাবে সারাদেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী রোববার দুপুরে তার নিজ বাস ভবন মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া পুজামণ্ডপে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা-১ আসনের বিগত নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক খান হাসান ইমাস সুজা, আলমগীর হেসেন, মিথুন রায় চৌধুরী, মাগুরা সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দণের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, সম্পাদক গোলাম জাহিদ। এ ছাড়াও মাগুরা জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ মহম্মদপুর উপজেলার…
বাংলার ভোর প্রতিবেদক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। রবিবার সন্ধ্যা থেকে শহরের লালদীঘিতে শুরু হয় প্রতিমা বিসর্জন। প্রতিমা বিসর্জনকে ঘিরে শহরের লালদীঘিতে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরের ৪৯টি প্রতিমা বিসর্জন দেওয়া হয় এখানে। বিসর্জন উপলক্ষ্যে লালদীঘি এলাকাতে পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে মোড়া থাকে। শত শত মানুষ প্রতিমা বিসর্জন দেখতে জড়ো হয় দীঘিতে। প্রতিমা বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত থাকেন। আবার অনেকেই ক্ষণটিকে সুন্দর করে কাটাতে সিঁদুর খেলা ও নেচে-গেয়ে উদযাপন করেন। বিসর্জন উপলক্ষে লালদীঘির আলী রেজা রাজু মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে মা কালীর মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রোববার তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে শনিবার সাতক্ষীরার বিচারিক হাকিম সুজাতা আমিন গ্রেপ্তারকৃতদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া আসামিরা হলেন, ঈশ্বরীপুর গ্রামের মন্দিরের সেবায়েত রেখা সরকার (৪৫), একই গ্রামের অপুর্ব কুমার সাহা (৪৬), সঞ্জয় বিশ্বাস ও শ্রীফলাকাটি এলাকার পারুল বিশ্বাস। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়োন্দা পুলিশের এসআই আহমেদ কবির জানান, শনিবার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে সেবায়েত রেখা সরকারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সেদিনই সাতক্ষীরার আমলী আদালত-৫ এ…
সাতক্ষীরা সংবাদদাতা এসএসসি ’৯১ সাতক্ষীরার বন্ধু দেবপ্রসাদ পাল খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মীর তাজুল ইসলাম রিপন মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায় ও মাসুম বিল্লাহ শাহীন শহীদ স্মৃতি কলেজে সভাপতি হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএসসি ’৯১ সাতক্ষীরার উদ্যোগে শনিবার রাতে শহরের হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাক শাহ নের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ফারুক, মনোয়ার হোসেন মন্জু, গোলাম মোর্শেদ লিটন, মাহবুব আলম,রাকিব খান মিঠুন, রুমি, আমিনুল ইসলাম লেলিন, আনোয়ার পারভেজ, শাহানা সুলতানা, এ্যাড. ফারহানা, করনিয়াল গাইন, সুবদেব কুমার বিশ্বাস, আদিলুল ইসলাম মিন্টু, মো. ইয়াছিন, লিটনসহ এসএসসি ’৯১ সাতক্ষীরার বন্ধু মহল। এ সময় স্কুল জীবনের স্মৃতিচরণ…
মাগুরা সংবাদদাতা ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আলী সাজ্জাদ, সহকারী জেলা আনসার কমান্ড্যান্ট এইচ এম বেলাল প্রমুখ। সভা শেষে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ বিভিন্ন মহড়ায় অংশ নেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।