Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা ইছামতিতে এবারও দু’পার বাংলার মানুষের মিলন মেলা ছাড়াই সম্পন্ন হয়েছে প্রতিমা বিসর্জন। যুগ যুগ ধরে দুই বাংলার মানুষের সমন্বয়ে শত শত নৌকা বা অন্যান্য বাহন নিয়ে বিজয়া দশমীতে ইচামতি নদীতে বসতো মিলনমেলা। দেবহাটার বাংলাদেশ-ভারত সীমান্তের টাকি-টাউনশ্রীপুরে বসতো এ মেলা। কিন্তু গত ২০১৩ সাল থেকে হঠাত করেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যায় এ মিলনমেলা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের রোববার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন করা হয়েছে। শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হলেও এবারও মিলনমেলা ছাড়াই সম্পন্ন হয়েছে বিজয়া দশমী। তবে ভারতীয়দের তাদের সীমানায় নদীতে নৌকা নিয়ে চলাফেরা করতে দেখা গেছে। কিন্তু বাংলাদেশ সীমানায় কোন ব্যক্তিগত…

Read More

বাংলার ভোর ডেস্ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন একটি দেশ গড়তে চাই, যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়। শনিবার বিকেলে দুর্গাপূর্জা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সব সম্প্রদায়ের নাগরিক সমান অধিকার ভোগ করবে। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে পূজামণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময়সভায় অংশ নেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে অত্যন্ত গৌরবপূর্ণ দুর্গাপূজা করতে…

Read More

ছুটিপুর সংবাদদাতা যশোরের চৌগাছায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে শাহিনুর রহমান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চাঁদপাড়া গ্রামের চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা বাজারে এ ঘটনা ঘটে। মৃত শাহিনুর রহমান উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য আবু সালাম জানান, ঘটনার দিন সকাল থেকে তিনি ফাঁসতলা বাজারে নিজের বাড়ি তৈরির কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার সাইদুর রহমান ইমন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে মুশফিকুর রহমান তাহসিন ও সাধারণ সম্পাদক পদে রায়হান নাইম মনোনীত হয়েছেন। গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদসরা হলেন, সহ-সভাপতি জেরিন তাবাসসুম ও সাগর শিল, যুগ্ম-সাধারণ সম্পাদক আয়মান আহমেদ অন্তু, সাংগঠনিক সম্পাদক খালিদ আল মাশফিক ও রাকিব হাসান শিহাব, কোষাধ্যক্ষ এ.এস.এম আবিদ হাসান, সহকারী কোষাধ্যক্ষ সাকিবুর রহমান খান, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহকারী দপ্তর সম্পাদক আল…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, যবিপ্রবির উন্নয়ন ও অগ্রযাত্রায় তিনি সব সময় এ প্রতিষ্ঠানের পাশে থাকবেন। শনিবার বিকেলে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। তিনি মতবিনিময় সভার শুরুতে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সিনিয়র সচিব নাসিমুল গনি ও সিনিয়র সাংবাদিক হারুন জামিলের অবদানের কথা তুলে ধরেন এবং যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামসহ উপস্থিত সকলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। মতবিনিময় সভায় যবিপ্রবির ডিন, চেয়ারম্যানসহ দপ্তর প্রধানগণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মন্দির মণ্ডপে বেজে গেছে মায়ের বিদায়ের ঘণ্টা। হাসিমুখে দেবী দুর্গাকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা। বাঙালি সনাতন ধর্মবিশ্বাসীদের সবচেয়ে বড় দুর্গাপূজা উপলক্ষে শারদীয় উৎসবের আজ রোববার সমাপনী। শনিবার মহা নবমীর পূজার পর মহা দশমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উল্লেখযোগ্য সংখ্যক মন্দিরে হয়েছে দেবীদুর্গার দর্পণ নিরঞ্জন। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যশোর রামকৃষ্ণ আশ্রমে আজ সকাল ৯ টা ৩৯ মিনিটের মধ্যে হবে মহাদশমী কল্পারম্ভ পূজা সমাপন ও দর্পণ নিরঞ্জন। এরই মধ্যে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আর সেজন্য ভক্তদের মধ্যে আছে বিষাদের ছায়া। এদিকে উৎসবের চতুর্থ দিন শনিবার মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানসহ দেবীদুর্গার মহানবমী পূজা সম্পন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গান, আবৃতি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর দুই যুগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোরের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে অতিথি ছিলেন তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোরের প্রধান উপদেষ্টা গাজী মুকিতুল হক, সসাসের প্রচার সম্পাদক হুজ্জাতুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট গাজী এনামুল হক, কবি, গবেষক ও লেখক হেলাল আনোয়ার, শিশু সাহিত্যিক ও গীতিকার জুবায়ের হুসাইন, আবৃতি শিল্পী এস এম মনিরুজ্জামান, কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার ইকবাল হুসাইন, আলফাজ হুসাইন, যশোর সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম রেজা , তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোরের সাবেক পরিচালক অ্যাডভোকেট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর খুলনা মহাসড়ক শহরের বকচর হুশতলার মোড় থেকে স্কুল শিক্ষার্থী রুমাইয়া খাতুন (১৫) অপহরণের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহরণের একদিন পর পুলিশ অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার করে শনিবার ১২ অক্টোবর আদালতে জবানবন্দি গ্রহণ করে। অপহরণের ঘটনায় স্কুল শিক্ষার্থীর ভাই যশোর শহরের বকচর হুশতলা, কল্পতরু এলাকাবার বাসিন্দা জালেক মিয়া মামলা করেন। মামলায় আসামি করা হয়, শহরের বকচর (করিম পাম্পের পাশে কবরস্থান কলোনী পাড়া) এলাকার আতিয়ার রহমানের ছেলে নাফিজ রহমানসহ অজ্ঞাতনামা আরো ২/৩জনকে। মামলায় উল্লেখ করা, তার ছোট বোন রুমাইয়া খাতুন ঝুমঝুমপুর ময়লাখানার সামনে যশোর টেকনিক্যাল সরকারি স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণীতে পড়াশুনা করে। নাফিজ রহমান ও তার…

Read More

খাজুরা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আবহমানকাল ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সৌহার্দ্য চলে আসছে। মাঝে মধ্যে কিছু দুষ্টচক্র এই সাম্প্রদায়িক সৌহার্দ্যে ফাটল ধরাবার অপপ্রয়াস চালায়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের কালো হাত ভেঙে দিতে হবে। শনিবার রাতে বাঘারপাড়া উপজেলার খাজুরা কেন্দ্রীয় কালিবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় ও সুখে-দুঃখে সার্বক্ষণিক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন টিএস আইয়ূব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির আহবায়ক কার্ত্তিক চন্দ্র মণ্ডল। বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুর আমন্ত্রণে কেশবপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। শুক্রবার বিকেলে কেশবপুর সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ, সিনিয়র সাংবাদিক হারুন জামিল, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি ভেরচি নিমতলা মহাশশ্মান মণ্ডপ ও চুকনগর বাজারের সর্ব মঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শ করেন। এ সময়…

Read More