Author: banglarbhore

দেবহাটা সংবাদদাতা দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দেবহাটা ফুটবল মাঠের মঞ্চে আলোচনা সভা ও দেবহাটা ফায়ার স্টেশনের তত্ত্বাবধানে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের…

Read More

তালা সংবাদদাতা এক সপ্তাহের ব্যবধানে তালা কাঁচা বাজারে শাক সবজির দামে আগুন ধরেছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে শাক সবজি। বাজারে আসলে ক্রেতারা বুক ভরা কষ্ট নিয়ে আধা ব্যাগে ফিরছে বাড়িতে। সোমবার সকালে তালা উপজেলা সদরের সবজি বাজারে চিত্র ছিল অন্যরকম। চড়া দামের কারণে কপাল পুড়েছে ক্রেতাদের। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে সকল প্রকার লোকাল সবজির দাম বৃদ্ধিতে ক্রেতাদের কাছে বিক্রেতাদের জবাবদিহি করতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে ও প্রাকৃতিক দুর্যোগ নানা কারণ দেখিয়ে বৃদ্ধি করা হচ্ছে সবজির দাম। যদিও উপজেলার উপজেলা বারোটি ইউনিয়নে মধ্যে মাত্র দুইটি ইউনিয়নে সবজির ক্ষেত পানিতে তলিয়েছে। বাকি ১০ ইউনিয়নেও পানিতে কিছু কিছু সবজির ক্ষেত…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিক¤প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, যশোর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নিয়াজ মোহাম্মদ ফয়সাল প্রমুখ। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন, কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শা উপজেলাধীন ৮ নম্বার বাগআঁচড়া ইউনিয়নে ভিজিডির কার্ডধারী সুবিধাভোগী ৩০৮ জন মহিলার হাতে জুলাই ও আগস্ট মাসের ষাট কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিজিডি’র কার্ডধারীদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ম আহবায়ক জাহাংগীর হেসেন, ব্যাবসায়ী কুদ্দুস আলী বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম হোসেন আশা, আলমগীর কবির, শার্শা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) নাজমুল হাসান, ইউপি সচিব…

Read More

বাংলার ভোর ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল তৈরি এবং তাদের সহায়তা করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি রাখাইনের বিদ্যমান সঙ্কট সমাধানে এটি একটি ভালো সূচনা হতে পারে এবং বাংলাদেশে হাজার হাজার নতুন শরণার্থীর প্রবেশ ঠেকাতে পারবে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার থমাস অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিশেষ র‌্যাপোর্টার থমাস অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকটের বিষয়ে গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাইটলাইনে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে প্রীতি মন্ডল (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রীতি মন্ডল উপজেলা সুন্দলী ইউনিয়নের ডাঙ্গামশিহাটি গ্রামের উত্তম মন্ডলের মেয়ে ও আড়পাড়া গ্রামের সৌমিত্র ধরের স্ত্রী। তিনি যশোর মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষে বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিহতের বাবা উত্তম মন্ডলের অভিযোগ; পারিবারিক কলহের জের ধরে স্বামী সৌমিত্র প্রীতিকে হত্যার পরে পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, দুই বছর আগে পরিবারের অমতে সৌমিত্র ধরের হাত ধরে প্রীতি মন্ডল তাদের বাড়ি চলে যায়। সৌমিত্রের পরিবার নিজেদের দ্বায়িত্বে তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের পর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বসুন্দিয়ার হরিজন পাড়া থেকে রেক্টিফাইড স্পিরিট ও বিদেশিমদসহ রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। শনিবার রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের হরিজনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় ঘর তল্লাশি করে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। ঘরের খাটের নিচে থাকা একটি বস্তা থেকে ওই পাঁচ কেজি স্পিরিট বের করা হয়। এ সময় আরও একটি বিদেশি মদের বোতলও পাওয়া যায়। পরে এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার এক নম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব খান হানিফের স্ত্রী শাহানাজ খাতুন (২৮) ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বিকেলে পৌর এলাকার দুধসরা গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহে তিন সন্তানের জননী শাহানাজ আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী হানিফ খান জানান, আমার বড় মেয়ে ঢাকাতে একটি মাদ্রাসায় লেখা পড়া করে। দুই দিন আগে সে বাড়িতে বেড়াতে আসে। শনিবার মেয়ে ঢাকাতে চলে যাবে। সে কারনে বাজার থেকে মাছ মাংশ নিয়ে আসলেও তাকে দেয়া হয়নি। এসব বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আমি শশুর বাড়িতে যোগাযোগ করে তাদের মেয়েকে নিয়ে যেতে বলি। বিকালে আমি…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদের নেতৃত্বে নেতৃবৃন্দ শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার চাঁদখালী ও লস্কর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ, সাবেক জেলা সদস্য ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান ময়না, মপিজুল ইসলাম টাকু, মেছের আলী সানা, মোস্তাকিম গাজী, নজরুল ইসলাম, মীর ওবায়দুল্লাহ , মিজান গাজী, যুবদল নেতা হুরাইরা বাদশা, শহিদুর রহমান,…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে ‘আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি মোঃ আব্দুল…

Read More