Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছে বলে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন জানান। দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল শিখর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, “শিখরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ অবস্থায় তারা বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।” সাবেক…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. তপন কুমার সরকার বলেছেন, সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। কিন্তু পাশের হার কমেছে। এরপরও একটা গ্রহণযোগ্য রেজাল্ট দিতে পেরেছি। তিনি বলেন, ‘সাবজেক্ট ম্যাপিংয়ের কিছুটা প্রভাব শিক্ষার্থীদের মধ্যে থাকবেই। তবে সেটা উচ্চশিক্ষা গ্রহণ করতে গিয়ে শিক্ষার্থীদের সমস্যা হবে না। কারণ যেখানেই তারা ভর্তি হতে যাক না কেন তাদের এডমিশন টেস্টের মধ্য দিয়ে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। আর এ বিষয়ে লেখাপড়ারও প্রস্তুতি থাকে। ইন্টারন্যাশনালি এই সাবজেক্ট ম্যাপিং বিষয়টি রয়েছে।’ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল…

Read More

প্রতীক চৌধুরী এইচএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ফেল করেছে। অন্যান্য বিষয়ে পাসের হার ৯০ শতাংশের হলেও ইংরেজিতে পাস করেছে মাত্র ৬৮ শতাংশ। ইংরেজি বিষয়ে বেশি ফেল করায় সামগ্রিক ফলাফলে ব্যাপক প্রভাব ফেলেছে। গত বছরও ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ করেছিল। এ বছর যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ ভাগ; জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ ভাগ; জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের ফলাফলে এ চিত্র উঠে এসেছে। যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে এক…

Read More

বাংলার ভোর ডেস্ক সারা দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ শিক্ষার্থী। মোট উত্তীর্ণ হয়েছে ১০ লাখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসির ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে যশোর জেলা। আর তলানিতে অবস্থান করছে মেহেরপুর জেলা। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার মধ্যে এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, শীর্ষস্থানে অবস্থান করছে যশোর জেলা। ৭২ দশমিক ৮৪ ভাগ পাসের হার নিয়ে বোর্ডের সেরা অবস্থানে রয়েছে এই জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা।…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে আপদকালীন ড্রেজার মেশিনের সংখ্যা বৃদ্ধি করে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর উন্নয়ন কমিটি ও বন্যাকবলিত এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন করা হয়। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি স¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শহরের ত্রিমোহিনী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জুলফিকার আলী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, শফিকুল ইসলাম সুইট, বাবুল রানা বাবু, কবির হোসেন রিপন, অহিদুর রহমান অন্তু প্রমুখ। ৭ দফা দাবির ভেতর রয়েছে- কেশবপুরকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করা, আপদকালীন…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে চাঁদার টাকা না পেয়ে মাছের ঘের মালিকের উপর হামলা, ভাংচুর, অর্থ লুট ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যকুল কালিতলা নামক স্থানে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে কেশবপুর ও মণিরামপুর উপজেলার শত শত নারী-পুরুষ ঘের মালিকের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া ঘটনা উল্লেখ করে মঙ্গলবার থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ ও ঘের মালিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যকুল কালিতলা নামক এলাকায় রানা মৎস্য খামারে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ঘের মালিক সুলতান মোড়ল (৫০)…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে কেন্দ্রীয় বলুহর মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের নবাগত সিনিয়র সহকারী পরিচালক মাহবুবুর রহমানের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বলুহর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে এই মতবিনিময় করেন তারা। এ সময় জেলা বিএনপির সদস্য ও বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আছির উদ্দিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা প্রান্তিক মানুষের পুষ্টির আধার হিসেবে বিবেচিত অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘খোটা শাকের মেলা’। মঙ্গলবার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী গ্রামে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় এই মেলার আয়োজন করে। সিক্সটিন ডেজ অব গ্লোবাল অ্যাকশন অন এগ্রোইকোলজি ২০২৪ ও বিশ্ব গ্রামীণ নারী দিবসকে সামনে রেখে আয়োজিত এই খোটা শাকের মেলায় ঝোপ-ঝাড়, আনাচে-কানাচে, ডোবা-নালা ও খাল-বিলে প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠা থানকুনি, কলমি, হেলাঞ্চ, গাদোমনি, সেঞ্চি, বউনুটে, বুড়িপান, আমরুল, কাটানুটে, ঘুমশাক, নিশিন্দা, বিশার্লাকরনী, মনিরাজ, ধুতরা, ডুমুর, পেপুল, ঘেটকুল, লজ্বাবতী, শাপলা, কালোকচু, লাল কচু, জিবলী, সেজি, বাসক, এলোভেরা,…

Read More

শ্যামনগর সংবাদদাতা ‘সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন ভ্রমণ’। অথচ সাতক্ষীরা থেকে কালিগঞ্জ হয়ে শ্যামনগর বংশীপুর ভেটখালী মহাসড়কের বেহালদশায় সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কটি দিয়ে সাতক্ষীরার ৪ টি উপজেলার মানুষ যাতায়াত করে থাকে। সড়কটিতে দ্রুত কাজ হলে সড়কপথে পর্যটকরা অল্প সময়ের মধ্যে ভেটখালী কলবাড়ি ও মুন্সিগঞ্জে পৌঁছে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। এছাড়া সাতক্ষীরা হতে মাছ রপ্তানি করে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব পাবে। এ সড়কে রয়েছে কলবাড়ি ও মুন্সীগঞ্জে আকাশলীনা ইকোট্যুরিজম ইকোপার্ক, সুশিলনের টাইগার পয়েন্ট, বরসার রিসোর্স সেন্টার ও আকাশলীনা ইকো ট্যুরিজম ইকো পার্ক। নীলডুমুরে রয়েছে বিজিবির হেডকোয়ার্টার, বন বিভাগের…

Read More