Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপি শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার বেলা ১১ টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ। প্রধান অতিথি বক্তব্যে সাংবাদিকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন তিনি। শ্যামনগর প্রেসক্লাব সভাপতি প্রফেসর সামিউল আযম মনিরের সভাপতিত্বে সেক্রেটারি এসএম মোস্তফা কামাল ও সদস্য রণজিৎ কুমার বর্মনের যৌথ সঞ্চালনায় লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলা প্রেসক্লাব সদস্যসহ অন্যান্য এলাকার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিকেল সাড়ে তিন টায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক দৈনিক পত্রদূতের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক রয়েছেন মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১১ জনপ্রতিনিধি। পলাতক থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। সাধারণ মানুষ এবং যথাসময়ে পাচ্ছেন না জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সনদ ও প্রত্যয়নপত্র। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। এমন পরিস্থিতিতে জামায়াত সমর্থিত এক ইউপি মেম্বারকে পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেয়া দাবি জানিয়েছেন ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি দিয়েছেন। ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলামের সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মশ্বিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জংশন থেকে পদ্মাসেতু হয়ে চারটিসহ ঢাকায় ৫টি ট্রেন যাতায়াতের দাবিতে ফের আন্দোলনে নেমেছে যশোরবাসী। দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, স্বপ্নের পদ্মাসেতু রেলপ্রকল্পে যশোরবাসীর সাথে প্রতারণা করা হয়েছে। এতদিন যশোর থেকে তিনটি ট্রেন চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ঢাকায় যাতায়াত করতো। কিন্তু পদ্মাসেতু রেলপ্রকল্পের মাধ্যমে যশোরের জন্য মাত্র একটি ট্রেন রাখা হয়েছে। খুলনা-ঢাকার ট্রেন যশোরের সীমান্তবর্তী পদ্মবিলা জংশন হয়ে ঢাকায় যাবে। পদ্মবিলায় গিয়ে যশোরবাসীর পক্ষে এই ট্রেনে যাতায়াত বাস্তবতা বিবর্জিত। পাশাপাশি…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সাথী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুন্ড। গ্রেফতারকৃতকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে। বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশকালে নিরাপত্তা কর্মী, পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি গ্রেফতার হন। তবে সিসি ক্যামেরায় এদের পালাতে সহযোগিতাকারীদের সনাক্ত করা গেলেও চিহ্নিত এসব অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের ঝিনাইদহে আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কয়েক হাজার নেতাকর্মীর স্বাগত মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ ব্রিজঘাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আজিজুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসেন, পৌর আমীর মাওলানা নাজির আহম্মেদ, পৌর সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল কাইয়ুম প্রমুখ।

Read More

সাড়াতলা (শার্শা) সংবাদদাতা উৎসবমুখর পরিবেশে শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়নের শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে ভোটের মাধ্যমে এ কাউন্সিল অনুষ্ঠিত এ কাউন্সিলকে ঘিরে শাড়াতলা বাজার ও বিদ্যালয়ের ভোট কেন্দ্রে উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়নের নেতাকর্মী, প্রার্থী এবং ভোটারদের উপস্থিতিতে উৎসবের আমেজ সৃষ্টি হয়। নতুন কমিটি গঠনে গণতান্ত্রিক পন্থা ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করাতে দলটির স্থানীয় নেতাকর্মীরা জেলা ও উপজেলা কমিটিকে সাধুবাদ জানান। ভোট কেন্দ্রে উপস্থিত থেকে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির সাংবাদিকদের বলেন, আমাদের জেলা কমিটি এই ভোট নিরপেক্ষ করার স্বার্থে নির্বাচন কমিশন গঠন করেন। জেলা মনোনয়ন পত্র তফসিল ঘোষণা করে এবং জেলায় এই ভোট পরিচালনা…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার বাগআঁচড়ায় বালু বোঝাই ড্রাম ট্রাকের টাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বাগআঁচড়া টু গোগা সড়কের সাতমাইল তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষিপ্ত জনতা বালু বুঝাই ড্রাম ট্রাকটি আটক করলে ড্রাইভার ও হেল্পার কৌশলে পালিয়ে যায়। নিহত ভ্যান চালক হোসেন আলী সাতমাইল তেতুলতলা গ্রামের বাসন্দিা। স্থানীয়রা জানান, বাগআঁচড়া টু গোগা রাস্তার সংস্কারের কাজ চলছে। বুধবার সকালে সংস্কার কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাকে বালু নিয়ে বাগআঁচড়া থেকে গোগা বাজারের দিকে যাওয়ার সময় হেটে নিজ বাড়িতে যাওয়ার পথে হোসেন আলীকে দ্রুতগামী ট্রাক পিছন থেকে ধাক্কা…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের সলুয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। পেশায় বাঁশ ব্যবসায়ী নিহত ফজলুর রহমান উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের বাসিন্দা। নিহতের ভাই স্বর্পরাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আম্মাদুল ইসলাম জানান, বুধবার সকালে ফজলুর রহমান যশোর থেকে চৌগাছা ফেরার পথে সলুয়া কলেজ মোড়ে পৌঁছালে তাদের বহনকারি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আলম সাধুর চালক আব্দুল আওয়াল আহত হলে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে ‘নবীন উদ্যোগ’ স্বেচ্ছাসেবী সংগঠন। ‘এসো বোন এসো ভাই-চলো সবাই মানবতার কাজে যায়’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ খাবার বিতরণ করেন তারা। এ সময় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, কার্যনির্বাহী সদস্য রায়হান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খাবার বিতরণীতে সংগঠনের সভাপতি সোহানা ইসলাম মাহা, সাধারণ সম্পাদক ফায়সাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম, প্রচার সম্পাদক রেশমী ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইমা খাতুন, অর্থ সম্পাদক জাওয়াদ জাহান, সাংস্কৃতিক বিষয়ক…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোনাব আলী হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এই রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জোনাব আলী আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হন। এসময় বাজারের মানুষ দুর্বৃত্তরা ধাওয়া করলে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুল হান্নান বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় ১৪ জনের…

Read More