Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস সুপার মো. বাবলুসহ চার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ভারত থেকে ফিরে আসা দুই পাসপোর্ট যাত্রীকে তিন ঘন্টা আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ১৭ অক্টোবর অক্টোবর দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি সাতক্ষীরা পৌর এলাকার বদ্দিপুর এলাকার আব্দুস সবুর এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আত্মীয় মোছা. ছাকিলা খাতুনকে নিয়ে বৈধ পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসেন। ইমিগ্রেশন শেষে ভোমরা স্থলবন্দরের কাস্টমস কার্যালয়ে গেলে সেখানে কর্মরতরা তার (সবুর) ও ছাকিলার ব্যাগ ও শরীর তল্লাশী করে অবৈধ কিছু না পেয়ে বিকেল ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা কালীগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বর ও ডাকাত আব্দুল জলিল হত্যা ঘটনার ৬ বছর পর কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেত্রী সাফিয়া পারভীনসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি সাতক্ষীরা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ১৪ অক্টোবর নিহত ইউপি সদস্য আব্দুল জলিলের মামা মিনারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ ১ নং আমলী কালী. আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং ৭৮৫/২৪। মামলার অন্যান্য আসামিরা হলেন উপজেলার শংকরপুর গ্রামের আজিবর কাগুজি, সিরাজ গাজী, আমিনুর রহমান, নেংগী গ্রামের জাবেদ মেম্বার, কৃষ্ণনগর গ্রামের গোবিন্দ ঘোষ, আনিসুর কাগুজি, আমিনুর, সুশান্ত ঘোষ,…

Read More

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্বেও শক্ত মনোবলের সালমা খাতুনের মুখের হাঁসি দেখে বোঝার উপায় নেই যে তিনি শারীরিকভাবে খ্বুই অসুস্থ। স্থানীয় বাজারে মুদি দোকান দিয়ে শারীরিক প্রতিবন্ধীত্ব জয় করে প্রায় ১৫ বছর ধরে বৃদ্ধ মা বাবাসহ তিন জনের সংসার চালান সালমা। হুইল চেয়ারে করে সালমার মা তাকে বাজারে তার দোকানে দিয়ে আসলেও এখন তার অসুস্থতার কারণে সালমার বাবাই থাকে বাজারে দোকানে দিয়ে আসেন এবং রাতে নিয়ে আসেন। সালমা খাতুন জানান, তার নিজের চিকিৎসা ছাড়াও আছে অসুস্থ মায়ের চিকিৎসা খরচ, যা তার এই ছোট মুদি দোকানের স্বল্প আয় থেকে করা সম্ভব না। সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতা ছাড়া অন্য কোন…

Read More

উপকরণ : জাম্বুরা ১টি, বাদামগুঁড়া ২ টেবিল চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো। ড্রেসিংয়ের জন্য উপকরণ : টমেটো সস ২ টেবিল চামচ, সয়া সস ১ চা-চামচ, ব্রাউন সুগার ১ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস আধা চা-চামচ। প্রণালি : জাম্বুরার সঙ্গে লেবু, গুঁড়া করা শুকনা মরিচ, সামান্য চিনি ও লবণ মেখে নিন। বাটিতে সালাদ ড্রেসিংয়ের সব উপকরণ মিশিয়ে নিন। জাম্বুরার সঙ্গে মেখে নিন। ওপরে ক্রাশ বা চূর্ণ করা বাদাম দিয়ে পরিবেশন করুন। চাইলে সালাদ ড্রেসিং বাদ দিয়ে বাকি উপকরণের সঙ্গে ভাজা বাদাম দিয়ে সালাদ তৈরি করেও খেতে পারেন।

Read More

বাংলার ভোর ডেস্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু করার পরই ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে বিচারকাজ শুরু হয়। প্রথম দিনেই শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা, সাংবাদিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অনলাইনের যুগের ছাপানো বই পড়ায় আগ্রহ সৃষ্টি করতে যশোরের ২৬টি পাঠাগারে সাড়ে পাঁচ হাজারের বেশি বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসব পাঠাগারের প্রতিনিধিদের হাতে বই তুলে দেয়া হয়। চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট এক লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। বই বিতরণ অনুষ্ঠানে যশোরের ২৬টি পাঠাগারের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বন্ধুসভার উপদেষ্ঠা, সাংস্কৃতিক কর্মীসহ শহরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞানসম্পন্ন জাতি বির্নিমাণে ছাপানো বই পড়ার অভ্যাস গড়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি রুস্তম খন্দকারকে যশোরের বেনাপোলে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুস্তম ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। রুস্তমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক মজুমদার। তিনি বলেন, ‘রুস্তমকে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।’ ওসি ফারুক জানান, অপরাধীরা যাতে পালাতে না পারেন, সে জন্য চেকপোস্ট ইমিগ্রেশন ভবনে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দাবি না মেনে উল্টো আন্দোলনের বিভিন্ন জেলায় সমন্বয়কদের বাধ্যতামূলক অবসর ও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও এজিএম পদে ১৩ জনকে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহক সেবা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বজায় রেখে বৃহস্পতিবার বেলা ১১ টায় দিকে যশোর শহরতলী তপসিডাঙ্গাস্থ সদর দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের দেশে আওয়ামী লীগ সরকার যে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন বিআরইবি কর্মরত হাসিনার যে সকল ফ্যাসিস্ট কর্মকর্তা রয়েছে তারা আমাদের এই স্বাধীন দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমরা বলতে চাই বিআরইবি দালালেরা হুঁশিয়ার সাবধান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে আসছে ভারতীয় পণ্য। এর মধ্যে রয়েছে কম্বল, চকলেট, প্রসাধনীসহ আরও অনেক কিছু। এসব পণ্য পরিবহনে ব্যবহার হচ্ছে কমিউটার ট্রেন। চোরাকারবারিরা ‘বেতনা এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে অনায়াসে পণ্য পরিবহন করছে। অভিযোগ রয়েছে, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যদের চোখের সামনে এসব কর্মকাণ্ড চললেও তারা নীরব ভূমিকা পালন করে। ট্রেনে কোনো তল্লাশি চালানো হয় না। এছাড়া বেনাপোল থেকে যশোর, খুলনা কোথাও চেকপোস্ট নেই। নেই বিজিবি বা পুলিশের পাহারা। ফলে চোরাকারবারিরা বেনাপোল থেকে ছেড়ে যাওয়া বেতনা ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটিকে মালামাল পাচারের নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করছে। এর মধ্যে আবার নির্দিষ্ট থানা পার হতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খানের কক্ষে সহযোগীদের নিয়ে মাদক সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ৩ সেকেণ্ডের ওই মাদক সেবনের ভিডিওটি যশোর শহরের পালবাড়িস্থ রাশেদের ভাড়া বাসাতে ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের নেতাকর্মীরা। রাষ্ট্র সংস্কারে অংশ নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কের কক্ষের এমন ভিডিও ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, একটি চেয়ারে খালি গায়ে রাশেদ বসে মুঠোফোন চালাচ্ছেন। তার সহযোগী মারুফ হাসান সুকর্ণ দাঁড়িয়ে অন্যদের নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে কয়েকজনকে কক্ষের বিছানায় বিদেশি মদের বোতল নাড়াচাড়া করতে দেখা গেছে। এছাড়া আবার মেঝেতে কয়েকজন মদ খাওয়ার গ্লাস ও ইয়াবা…

Read More