Author: banglarbhore

মহেশপুর সংবাদদাতা মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ইছামতি নদীর পাড়ের জামগাছ থেকে ইসরাফিল হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ইসরাফিল ওই গ্রামের আমিন মন্ডলের ছেলে। স্থানীয়রা ও নিহতের পরিবার জানান, শুক্রবার রাতে বাড়ি না ফেরায় নিখোঁজ ছিলেন ইসরাফিল হোসেন। অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান মেলেনি তার। পরদিন সকালে এলাকাবাসী নদীর পাড়ের জামগাছে জাল দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত তার মরদেহ দেখতে পান। মহেশপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে পরিবহন শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মণিহার সিনেমা হল এলাকা পুরাতন খুলনা বাসস্ট্যাণ্ড মোড়ে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমদ। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন যশোর-কুষ্টিয়া অঞ্চলের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ফেডারেশন যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি মনিরুজ্জামান, জেলা পূর্বের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, জেলা পশ্চিমের সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম, পরিবহন শ্রমিক ফেডারেশনের…

Read More

লেবুতলা সংবাদদাতা অসহায় প্রতিবন্ধী সুলভ ঘোষকে উপহার হিসেবে ইজিবাইক এবং সেলাই মেশিন দিয়েছেন বীরনারায়ণপুর এলাকাবাসী। শুক্রবার বিকেলে যশোর সদরের বীরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শওকত আলী, ডাক্তার জামিল হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম, ইকলাজ ইসলাম, জামাল হোসেন, সাগর হোসেন, রফিকুল ইসলাম এবং গৌতম ঘোষ প্রমুখ। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাতে অসহায় প্রতিবন্ধী সুলভ ঘোষের বাড়ি হতে তার ইজিবাইকটি চুরি হয়ে যায়। একথা জানাজানি হলে গ্রামের যুব সমাজের উদ্যোগে এবং নয়ন ইসলামের নেতৃত্বে স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে বাইক এবং সেলাই মেশিনসহ নগদ ৪৬ হাজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ক্যান্সার রোগীদের সহায়তায় অনুষ্ঠিত হয়েছে দর্শনের বিনিময়ে ব্যাণ্ড সংগীতানুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে ইহ্যাভ ফাউন্ডেশনের আয়োজন করে। দেশের স্বনামধন্য ৬ টি ব্যান্ড দল অংশ নেয় এই আয়োজনে। দলগুলো হলো নেবুলাইজার, টিএসএফ, সোনার বাংলা সার্কাস, জেনারেটর, শীর্ষবিন্দু ও দ্যা রুইন্স। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের আহবায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু ও সদস্য সচিব রোহিত নাথ। এদিকে বৃষ্টি বিঘ্নিত ও কর্দমাক্ত ময়দানে হাজারো তরুণ উপভোগ করে এই ব্যাণ্ড সংগীত। বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অসময়ের বাদলের অঝোর ধারায় সকল আয়োজনে ঘটে চরম বিঘ্ন। তার মাঝেও তারুণ্য নির্ভর ইহ্যাভ ফাউন্ডেশনের সকল কর্মকর্তা আর কর্মীর…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় এক পুকুরে দেখা মিলেছে তিনটি ইলিশ মাছ। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার লতাবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পুকুরটির মালিক অনিশ মণ্ডল বেলা ১০টার দিকে জেলেদের নিয়ে পুকুরে মাছ ধরতে নামেন। তাদের জালে একে একে ৩টি ইলিশ মাছ ধরা পড়ে। অনিশ মন্ডল বলেন, “পুকুরে ইলিশ পাওয়ায় আমরা অবাক হলেও খুবই আনন্দিত। আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি। পুকুরে কীভাবে ইলিশ এলো তা আমাদের জানা নেই।” স্থানীয় প্রবীণ জেলে সুকুমার বলেন, “নদীর সঙ্গে ওই পুকুরের সরাসরি কোনো সংযোগ নেই। ঘেরে নদী থেকে পানি তোলা হয়। আবার বর্ষায় সব পানিতে একাকার হয়ে যাওয়ার কারণেই মনে হয় পুকুরে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় পুলিশের সহায়তায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর তালার ধানদিয়া, সদরের পৌর এলাকার বাকালে ও আশাশুনির সদর ইউনিয়নে একটি করে মোট তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। সাতক্ষীরা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা বলেন, শুক্রবার বেলা ১১ টায় তালা উপজেলার সেনেরগাতি গ্রামের মিলন বৈরাগীর ১৭ বছরের কিশোরী কন্যা সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণির ছাত্রীকে পার্শ্ববর্তী যশোর জেলার ঝিকরগাছা উপজেলা গদখালী এলাকার সুশীল সরকারের ছেলে রিপন সরকারের সাথে বিয়ে ঠিক করে, অন্যদিকে আশাশুনি উপজেলার পারবাউগুলি-শ্রীকলা গ্রামের শেখ আনিসুর রহমানের ১৪ বছরের শিশু কন্যা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীকে শুক্রবার দুপুরে ছোট পরিসরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুই দিনব্যাপি খুলনা বিভাগীয় কারাত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে যশোর জিমনেসিয়ামে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বাংলাদেশ কারাতে ফেডারেশন সহযোগিতায় সোতোকান কারাতে দো এসোসিয়েশন, (কিউখাই) খুলনা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রসাশক আজাহারুল ইসলাম বলেন, তরুণদের মনন ও বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়া পাশাপাশি শিক্ষার্থীদেও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলার পরিবেশ না থাকলে যুব সমাজ বিপদে চলে যাবে। তরুণ সমাজ যাতে বিপদে না যায় তার জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগ চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বজ্রপাতসহ ১১৭ মিলিমিটার ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শহরে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মসজিদেও ঢুকে পড়েছে পানি। অধিকাংশ রাস্তায় গোড়ালি, আবার কোথাও জমেছে হাঁটুপানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। অপরদিকে, ভেসে গেছে মাছের ঘের, পুকুর জলাশয়। মাঠের পর মাঠ ফসল পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি চাফষরা। বৃষ্টি বাড়লে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা বজ্রসহ তুমুল বৃষ্টি হয়। যশোর বিমান বাহিনীর নিয়স্ত্রণাধীন আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবার বেলা ১১ টা থেকে যশোরের আকাশ মেঘাচ্ছন্ন দেখা দেয়। বেলা সাড়ে ১২ টার দিকে থেকে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় পুলিশের সহায়তায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর তালার ধানদিয়া, সদরের পৌর এলাকার বাকালে ও আশাশুনির সদর ইউনিয়নে একটি করে মোট তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। সাতক্ষীরা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা বলেন, শুক্রবার বেলা ১১ টায় তালা উপজেলার সেনেরগাতি গ্রামের মিলন বৈরাগীর ১৭ বছরের কিশোরী কন্যা সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণির ছাত্রীকে পার্শ্ববর্তী যশোর জেলার ঝিকরগাছা উপজেলা গদখালী এলাকার সুশীল সরকারের ছেলে রিপন সরকারের সাথে বিয়ে ঠিক করে, অন্যদিকে আশাশুনি উপজেলার পারবাউগুলি-শ্রীকলা গ্রামের শেখ আনিসুর রহমানের ১৪ বছরের শিশু কন্যা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীকে শুক্রবার দুপুরে ছোট পরিসরে…

Read More

ফয়সাল হোসেন সাম্প্রতিক টানা বৃষ্টিপাত ও পাশ্ববর্তি অন্যান্য এলাকার পানিতে তালার তেঁতুলিয়া ইউনিয়নের ১৭ টি গ্রামই পানির নিচে তলিয়ে যাওয়ার পর পানি কিছুটা কমতে শুরু করলেও শুক্রবারের ভারি বৃষ্টিতে আবারও পানিবন্দি হয়ে পড়েছে গোটা ইউনিয়ন। এতে করে প্রতিটি বাড়ি-ঘরের উঠানে পানি প্রবেশ করে পুনরায় পানিবন্ধী হয়েছে প্রায় সাড়ে তিন হাজারের অধিক পরিবার। জলাবদ্ধতা নিরসনে কাজ করছে উপজেলা প্রশাসন। তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইউনিয়নটির ১৭ টি গ্রামই প্লাবিত হয়েছে পানিতে। টানা বর্ষণের ফলে তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী, লাউতাড়া, পাঁচরোখি,সুভাশুনী, মদনপুর, সুমজদিপুর, দেওয়ানী পাড়া গ্রাম। সকল এলাকার ধানও সবজি পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্য…

Read More