Author: banglarbhore

বেনাপোল সংবাদদাতা বেনাপোল পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল ইসলামের হত্যার প্রতিবাদে এবং দোষিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। স্বেচ্ছসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা ইদ্রিস মালেক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে নিজ কার্যালয়ে রুকন সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখা।শনিবার সকাল থেকে জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা কার্যলয়ে এই রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব ছিদ্দিকির সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা মহানগর জামায়াতের শুরা সদস্য জাহিদুর রহমান নাঈম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির জি এম আবদুল গফফার। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকাত আলী, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, আবু…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা দুর্গামণ্ডপে সনাতন ধর্মের বেদ ও পুরাণ থেকে মন্ত্র পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। এ ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বাজেবামদাহ পাল পাড়ার হরিতলা দুর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক বক্তব্যে তিনি হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদ ও পুরাণ থেকে কিছু মন্ত্র পাঠ করেন তিনি। সে সময় হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা শঙ্খ ও উলুধ্বনি দিয়ে তাকে অভিবাদন জানান। এ বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তা…

Read More

ইব্রাহিম ঈশান মাগুরায় মো. রাব্বি (২০) নামে এক যুবককে হাতুড়িপেটা করে হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত রাব্বি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় টার দিকে শহরের পারলা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতের পিতা জাহিদুল ইসলাম জানান, স্থানীয় মাদকসেবী উজ্জ্বল খান ও হাসিব খান গ্রামের মাঠপাড়া এলাকায় মাছের ঘের করে সেখানে মাদক সেবন ও গ্রামের নারীদের শ্লীলতাহানী করে থাকে প্রতিনিয়ত। প্রতিবাদ করলে তাকে মারধর ও হত্যার হুমকি ধামকি দেয়। ঘটনার দিন সন্ধ্যায় উশৃংখলার করায় রাব্বী বাঁধা দিলে ওই সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন, জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো গ্রামের আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী শাহানারা খাতুন (৪২)। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার বাংলাদেশি টাকা, দুই হাজার…

Read More

মাগুরা সংবাদদাতা টানা বর্ষণের ফলে মাগুরার বাজারে লাগামহীনভাবে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এতে করে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে সবজির বাজার। এদিকে কাঁচামরিচের দাম হয়েছে দ্বিগুণ। গতসপ্তাহে যে কাঁচামরিচ ২শ’ টাকা কেজিতে বিক্রি হয় তা এখন ৪৫০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। শনিবার মাগুরা পুরাতন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বেগুন ৮৫-৯০ টাকা, পটল ৮৫ টাকা, করলা ৮৫, উস্তে ৮০ টাকা, কচুরমুখি ৭০ টাকা, পাকা কুমড়ো ৬০ টাকা, চিঙ্গিগা ৬০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, লাউ প্রতি পিস ৯০-১০০টাকা, পুঁইশাক প্রতি কেজি ৪৫ টাকা, কচুর লতি ৬০ টাকা,…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত উক্ত মেডিকেল ক্যাম্পে চারজন এমবিবিএস চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আকছেদুর রহমান, ঢাকার শিকদার মেডিকেল হাসপাতালের গাইনি স্পেশালিষ্ট ডা. ফারাহ দিবা, গ্রীন লাইফ মেডিকেল কলেজের ফিজিওলজির এসোসিয়েট প্রফেসর ডা. ফারাহ নাজ ও নলতা শেরে বাংলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. দেবি প্রসাদ দাশ নয়ন। তাদেরকে সহযোগীতা করেন মেডিকেল সহযোগী মাছুম বিল্লাহ, তন্ময় ইসলাম, ফাতেমা ওয়ারেজ মিম। ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ ও স্বাস্থ্য সেক্টরের প্রধান ইকবাল মাসুদের তত্ত্বাবধানে সরকারি কেবিএ…

Read More

দেবহাটা সংবাদদাতা অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাতক্ষীরা সফরের শেষদিনে শনিবার দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ। এ সময় দেবহাটার বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সংগঠন দরদির পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ৪টি প্রস্তাবনা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। দরদির তথ্য ও প্রযুক্তি বিষয়ক…

Read More

চৌগাছা সংবাদাতা বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলি যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি উপজেলা ও পৌর শহরের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নাসিমুল গনি শেলী বলেন, বর্তমান সরকার এ দেশে শারদীয় দুর্গাপুজা উৎসব ও সনাতন ধর্মালম্বীদের পাশে আছে এবং থাকবে। সনাতন ধর্মালম্বীরা যাতে তাদের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য সরকার সকল ব্যবস্থা নিয়েছে। তিনি নিরাপদে এ উৎসব পালন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ দাসপাড়া কালী মন্দির, পৌর শহরের কংশারীপুর বিশ্বাসবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, নিরিবিলিপাড়া ও কালিতলা…

Read More

খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নে শারদ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল ইউনিয়ন বিএনপি এ শোভাযাত্রার আয়োজন করে। ‘তোমার আমার একই দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন ধর্ম ও মতের মানুষজন। ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবু তালেবের নেতৃত্বে ভিন্ন ধারার এ আয়োজন নজর কেড়েছে এলাকাবাসীর। এদিন বিকেল ৪টায় জহুরপুর কদমতলা বাজার থেকে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। এর মাধ্যমে জহুরপুর, আটকী, নরসিংহপুর, মাঝিয়ালি ও তেলকূপ পূজা মণ্ডপে পৌঁছে যায় সম্প্রীতির বার্তা। এ সময় সনাতন ধর্মাবলম্বী সবার সাথে শুভেচ্ছা বিনিময় এবং মণ্ডপগুলোতে অনুদান প্রদান করেন বিএনপি…

Read More