Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক পেশাগত কাজে দায়িত্বশীল ভূমিকা রাখায় যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জকে পুরস্কৃত করা হয়েছে। গত ৮ অক্টোবর খুলনা রেলওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় খুলনা রেলওয়ে পুলিশ সুপার রবিউল হাসান ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাসকে পুরস্কৃত করেছেন। খুলনা জেলার রেলওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার রবিউল হাসান। সভায় পুলিশ সুপার সকলকে এক হয়ে জনসেবা মূলক কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এসআই নির্বাচিত করে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়। কল্যাণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যদের নিয়ে তিনি শহরের হরিসভা মন্দির, বেজপাড়া মন্দির, শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলার সার্বিক বিষয় খোঁজ খবর নেন তিনি। একই সাথে মন্দির ও মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দেশের মানুষ দুর্গাপূজা যেন নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। সেটি নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি বলেন, যশোরে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরেশ্বরী কালীমন্দিরের চুরি যাওয়া স্বর্ণের মুকুট চুরির সঙ্গে দুর্গাপূজার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক। তিনি শুক্রবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই মন্দিরে স্থানীয় দুটি পক্ষের বিরোধ রয়েছে। একটা শ্রেণী ওই মন্দিরটা নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে অন্যকিছু জড়িত রয়েছে। বিষয়গুলো নিয়ে পুলিশ অনুসন্ধানে কাজ করছে। একটু অপেক্ষা করেন, দ্রুতই সবকিছু পরিস্কার করা হবে। খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি বলেন, সিসিটিভি থেকে আমরা দেখেছি চোরটির বয়স ২৫ থেকে ৩০ মধ্যে। চোরটি…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। শুক্রবার বিকেল থেকে গভীর রাত অবধি মতবিনিময়ে অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ- সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু, সহ- সভাপতি প্রভাষক সেলিম শাহরিয়ার ও ইশরাত আলী, সাধারণ সম্পাদক, শেখ নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক শেখ আসিফ হোসেন মারুফ ও প্রভাষক মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, ক্রিড়া সম্পাদক আ. কাদের,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা:)কে কটুক্তি ও সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরীহ মানুষের উপর বর্বর, নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে শুক্রবার বাদ জুম্মা সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ…

Read More

তালা সংবাদদাতা তালার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাশুনী এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার জুম্মার নামাজ শেষে সুভাশুনী ঢালী পাড়া এলাকার বিলের ঝোপের মধ্য লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম নেতৃত্বে একটি টিম ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে হাজির হয়ে লাশ উদ্ধার করেন। প্রতক্ষ্যদর্শীদের ধারণা, ৮-১০ দিন আগে অজ্ঞাত পুরুষকে হত্যা করে ঝোপের মধ্য ফেলে রাখে খুনিরা। এ রিপোট লেখা পর্যন্ত মরদেহের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। তালা থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান, ঘটনাস্থলে এখনো পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তবে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণ ১ লাখ ৩০ হাজার টাকায় দফারফার ঘটনা নিয়ে বাংলার ভোর পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর ওই ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ১০ অক্টোবর রাতে কোটচাঁদপুর মডেল থানায় এ মামলা করেন। এদিকে, মামলা করায় ফেঁসে গেছেন গ্রাম্য সালিশে ধর্ষণের বিচার করা মাতুব্বররা। মামলা নাম্বার ৮, তারিখ : ১০-১০-২৪। ওই মামলায় আসামি করা হয়েছে এজাহার নামীয় ৬ জনকে। এ ছাড়া ১৫/২০ জনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে। তবে আসামিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে শুক্রবার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন। তিনি…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোলে একটি মাছের ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩ টার দিকে বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ওহিদুল বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে। নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তার ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ঘেরে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরে শুক্রবার বিকেল চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তারা লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে পাইকগাছা বোয়ালিয়া ব্রিজসহ ৮ নং রাড়ুলী ইউনিয়নের কয়েকটি গ্রাম। অভিযোগ উঠেছে, ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। ভাটা দুটি বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় হওয়ায় নদী থেকে বালু উত্তোলন করলে ব্রিজ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। আবার ভাটার পার্শ্ববর্তী জেলে পাড়াসহ আশেপাশের এলাকায় প্রতিবছর কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। গত ১৯ সেপ্টেম্বর রাড়ুলী ইউনিয়নে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনিতে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম কমলা খাতুন (৫৫)। তিনি দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী। গ্রাম পুলিশ রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী কমলা খাতুনকে গলাকাটা অবস্থায় দক্ষিণ দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে…

Read More