কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামে দুর্বৃত্তরা অজ্ঞান করে ডাক্তার শেখ শামসুর রহমানের ভবনের প্রথম ও দ্বিতল ভবনের তালা ও জানালার গ্রিল কেটে ১০ লক্ষাধিক টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বয়োবৃদ্ধ ও শিশুসহ চেতনানাশকে অসুস্থ হয়েছে পড়েছে ৭ জন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজ। থানা সূত্রে জানা গেছে, প্রবীণ গ্রাম্য চিকিৎসক শামসুর রহমানের বাড়ির সকলকে অজ্ঞান করে অজ্ঞান পার্টির সদস্যরা গ্রিল কেটে আলমারি ও আয়রনস্টোর ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঘটেছে। মহৎপুর জামে মসজিদের মুয়াজ্জিন…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র-জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর সদর উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মুহা. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং পৌর শাখার সম্পাদক শহীদুল ইসলাম গাজী ও সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি আল আমিনের পরিচালনায় গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম। প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও ধুমপান বিরোধী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিপলস্ অর্গানাইজেশন ফর ইন পাওয়ার জোট (পোফ) সংস্থার কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সিনিয়র হিসাব রক্ষক কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিউল ইসলাম ডাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন পোফ’র নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান। এ সময় বক্তারা মাদকের কুফল সম্পর্কে বক্তব্য দেন। বক্তারা বলেন, সরকার তামাক বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তামাক কোম্পানির সাথে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জড়িত। সরকারি কর্তাদের তামাক কোম্পানির সাথে এই সু সম্পর্ক দূর করতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্তৃক কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আর এ কারণে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার ইছাহাক আলীর (৫৯) বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ হয়েছে। ওই সমিতির সাহানুর রহমান বৃহস্পতিবার থানায় অভিযোগটি করেন। বৃহস্পতিবার দুপুরে কর্মচারী নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মী চৌরাস্তায় থানার সামনে অবস্থান নিয়ে ম্যানেজারের অপসারণ দাবিতে মানববন্ধন করেন। থানায় দেয়া অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ওই বিভাগের সকল কর্মী যৌক্তিক দাবি নিয়ে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। এই ঘটনার জের ধরে কর্মকর্তা কর্মচারিসহ ৩৮ জনকে হয়রানিমূলক বদলি করেন তিনি। গত ৯ অক্টোবর বিকেলে তার রুমে অজ্ঞাত সন্ত্রাসীদের…
বাংলার ভোর প্রতিবেদক সাত জনমের পাপমোচনের প্রত্যাশা নিয়ে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার ভক্ত অনুসারিদের বাধভাঙ্গা অংশগ্রহণে যশোরের বিভিন্ন মন্দির ও মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে। যশোর শহরের বিভিন্ন মন্দির ও মণ্ডপে বৃহস্পতিবার সকাল ৭টা ৫৩ মিনিটে এ পূজা শুরু হয়ে শেষ হয় সকাল ১০টায়। মন্দিরের মন্দিরে পুরোহিতরা এ পূজা পরিচালনা করেন। ভক্তরা দেবীদুর্গার চরণে অঞ্জলি দেন। কেউ কেউ দেবীর পদজলে উপবাস ভেঙে প্রার্থনা করেন। মন্দিরের পুরোহিতরা বলেছেন, ‘সপ্তমীতে পূজা দিলে সপ্তজনমের, অর্থাৎ সাত জনমের পাপ মোচন হয়ে যায়’। বৃহস্পতিবার মহাসপ্তমীর সকালে প্রথমে নবপত্রিকা স্থাপন করা হয়। ‘নবপত্রিকা’ শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের…
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিতির সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শুভেচ্ছা বিনিময়কালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সলেমান কবীর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহম্মেদ মানিক, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটন, বিএনপির কৃষ্ণনগর আহবায়ক আল মাহমুদ ছট্টু, সদস্য সচিব মাহমুদ মোস্তফা, মৌতলার আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী মোফাজ্জল হোসেন পলাশ, মথুরেশপুর আহবায়ক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখ ভবদহ। সেই নব্বই দশক থেকে জেলার তিনটি উপজেলার চার লক্ষাধিক মানুষ জলাবদ্ধতায় ভুগছেন। সমস্যা সমাধানে বিগত সরকারগুলো স্থায়ী সমাধানে কোটি কোটি টাকার প্রকল্প নেয়া হলেও বাস্তবে তা সুফল মেলেনি। তবে এবার জলাবদ্ধতার অবসানে আশার আলো দেখছেন দুর্ভোগের শিকার হওয়া মানুষেরা। অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসানের নির্দেশে বৃহস্পতিবার জলাবদ্ধতার শিকার হওয়া গ্রামগুলো পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। তার এই সফরে ছিলেন সমস্যা সমাধানের টেকনিক্যাল টিমও। তারা দিনভর একদিকে যেমন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন; অন্যদিকে সমস্যা চিহ্নিত করেছেন। দ্রুত এই সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাসে ভুক্তভোগীরা হয়েছেন আশান্বিত। যশোরের অভয়নগর, মণিরামপুর ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর হোমিওপ্যাথিক কলেজে হামলা, ভাংচুর, লুটপাট ও অধ্যক্ষকে মারধর এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় এখনো পর্যন্ত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো মামলার চার আসামি জামিনে বের হয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশ কলেজের লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। আটক করতে পারেনি মামলার আসামিদের। পুলিশের নিস্ক্রিয়তার কারণে আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, প্রশাসনে আওয়ামী লীগের দোসরা বহাল থাকার কারণে আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। কলেজের লুট হওয়া মালামালও উদ্ধার করছে না। যে কারণে আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আবারও যে কোন সময় হামলা…
শালিখা সংবাদদাতা মাগুরা শালিখা উপজেলার বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তালের ডোঙ্গা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক শিশু। বুধবার রাতে শালিখার থইপাড়া গ্রামের পাটভাড়া বিলে এ ঘটনা ঘটেছে বলে শালিখা থানার ওসি মো. নাসির উদ্দীন জানিয়েছেন। নিহতরা হলেন- বড় থইপাড়া গ্রামের কুমারেশ বিশ্বাসের ছেলে কমলেশ বিশ্বাস (৪৮) ও মৃত কালীদাস বিশ্বাসের ছেলে কনক বিশ্বাস (৫৩)। আহত হয়েছে কমলেশের ছেলে দীপায়ন বিশ্বাস (৮)। নিহতদের প্রতিবেশী উজ্জ্বল বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় কমলেশ তার ছেলে দীপায়নকে নিয়ে এবং কনক বিশ্বাস দুটি তালের ডোঙ্গায় মাছ ধরতে বাড়ির পাশের পাটভাড়া বিলে যায়। এসময় হঠাৎ ঝড়ে দুটি তালের ডোঙ্গাই ডুবে যায়।…
বাংলার ভোর প্রতিবেদক ভ্যানযোগে প্রাইভেট পড়তে যাওয়ার পথে যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় ভ্যানচালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাঘারপাড়ার উপজেলার আয়াপুর গ্রামে পেছন থেকে প্রাইভেট কার ওই ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘাটে। নিহত আরিফুজ্জামান বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের পুলিশের এসআই মনিরুজ্জামান মনিরের ছেলে। আহতরা হলো- চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও বলরামপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে সিনফা (১২), নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে ফয়সাল (২২) ও একই গ্রামের আলমাস মোল্লার ছেলে গালিব হোসেন (২১)। এদের মধ্যে সিনফার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। নিহত আরিফুজ্জামানের…