Author: banglarbhore

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটচাঁদপুর পৌর শাখার ৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম শাহরিয়ার ইমনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেইন বাজারে পিজন ক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদল কোটচাঁদপুর পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কোবির মিলন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের…

Read More

মাগুরা সংবাদদাতা পূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তারা পার পাবেন না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে মাগুরায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু, বাবলু ঠাকুরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অতিথিরা শহরের সাতদোহা নেংটা বাবার আশ্রম, জামরুলতলা পূজা মন্দির, ছানার বটতলা পূজা মণ্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ বছর মাগুরা জেলায় সর্বমোট ৫৬১ টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামে বৃহস্পতিবার সকালে এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে শ্বাশুড়ির বিরুদ্ধে। আর এই ঘটনায় গৃহবধূর পিতা বাদী হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ডহর মাগুরা গ্রামের ইভা খাতুনের (২০) সাথে এক বছর পূর্বে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামের কুদ্দুস আলীর (৩০) সাথে বিয়ে হয়। বিয়ের গৃহস্থালি সরঞ্জাম এবং স্বর্ণালংকার দেয়া হলেও যৌতুকের দাবিতে মেয়ের শ্বশুর শ্বাশুড়ি ও জামাই অত্যাচার নির্যাতন করতে থাকে ইবাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আসামি আব্দুল কুদ্দুস (৩০), পিতা আমজাদ ঢালী, সুফিয়া বেগম (৫০), আমজাদ ঢালী (৫৫)…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর পৌর এলাকার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। এ সময় তিনি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বুধবার সন্ধ্যায় তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌর এলাকার কেশবপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপ, হরিতলা সম্প্রতি মন্দির পূজা মণ্ডপ, বাবুর বাড়ি পূজা মণ্ডপ ও শ্রীগঞ্জ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারণের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ…

Read More

যবিপ্রবি সংবাদদাতা শারদীয় দুর্গা পূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে টানা ৬ দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তবে এ সময় শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের ৪ টি আবাসিক হল। শনিবার (৫ই অক্টোবর) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। তবে ১৫ অক্টোবর ফাতেমা-ই-ইয়াজদাহম উপলক্ষে ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকলেও ওই দিন অফিস কার্যক্রম চালু থাকবে বলে অফিস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যবিপ্রবির সকল ক্লাস এবং অফিস সমূহ বন্ধ থাকবে।

Read More

শ্যামনগর সংবাদদাতা ‘নদী বাঁচলে বাঁচবে দেশ আমার সোনার বাংলাদেশ‘, ‘প্লাস্টিকের ব্যবহার রোধ করি, নদী দূষণ বন্ধ করি’ এই স্লোগানে সমবেত কন্ঠে এলাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখার শপথ নিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের জলবায়ু কর্মীরা। বুধবার বিকেলে বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর পাড়ে ইকো-মেন প্রকল্পে আওতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর গ্লোবাল ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এবং বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটির (বেডস্) সহযোগিতায় ওই সামাজিক প্রচারাভিযানে অংশ নিয়ে তারা এ শপথ বাক্য পাঠ করেন। এর আগে উপকূলের যুব ও শিক্ষার্থীরা খোলপেটুয়া নদীর তীরে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও পলিথিন তুলে বস্তা ভরে তা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেন। এরপরে নদীর পাশের ব্যবসায়ীদের খোলপেটুয়া নদীতে দূষিত পানি, প্লাস্টিক…

Read More

খাজুরা সংবাদদাতা যশোর সেনানিবাসের কর্মকর্তারা বাঘারপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে খাজুরা বাজার কেন্দ্রীয় কালিবাড়ি পূজা মণ্ডপ পরির্দনকালে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, এনডিসি, পিএসসি সনাতন ধর্মালম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মীর মোস্তফা কামাল, পিএসসি, ক্যাপ্টেন নাহিদ হাসান প্রত্যয়, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছবেদ আলী, যশোর সরকারি সিটি কলেজের প্রভাষক অরবিন্দু কুমার কুণ্ডু, বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, কালিবাড়ি পূজা উদযাপন কমিটির আহবায়ক কার্ত্তিক চন্দ্র মণ্ডল, সদস্য সচিব নারায়ণ চন্দ্র অধিকারী, মন্দিরের পুরোহিত মৃত্যুঞ্জয় মজুমদারসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বাঘারপাড়া…

Read More

আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে ও পূজা মন্ডপ পরিদর্শন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে নেতৃত্বে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ যোগাযোগ সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও অ্যাড. এবিএম সেলিম, বুধহাটা বিএনপির সভাপতি কবির ডালী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সভাপতি আব্দুল করিম, সেচ্ছাসেবক দলের নেতা মিলন হোসেন, কাদাকাঠি ও বুধহাটা ইউনিয়ন কৃষক দলের নেবৃন্দ।

Read More

শ্যামনগর সংবাদদাতা বৃহস্পতিবার সকাল ১০টায় শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (তেরকাটির চক) গ্রামে স্থানীয় জাতের ফসলের বিজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বীজ মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ দিন অব গ্লোবাল অ্যাকশন অন এগ্রিওলোজি-২০২৪ উপলক্ষে পেস্টিসাইড একশন নেটওর্য়াক এশিয়া প্যাসিফিক (প্যানাপ), ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, স্বপ্নচুড়া যুব সংগঠন, সবুজ সংহতি, শ্যামনগর উপজেলা যুব সমন্বয় কমিটি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত অনুষ্ঠানেকৃষক, জেলে, নারী পুরুষ, যুব, সাংবাদিক, স্থানীয় জনগোষ্ঠি ও স্থানীয় সরকার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। স্থানীয় জাতের ফসলের বিজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বিজমেলায় ধুমঘাট গ্রামের ৩টি চকের ১৪ জন কৃষানী প্রায় ৮১ ধরনের ও স্থানীয় বীজ প্রদর্শন করেন (লালশাক, পালনশাক, টকপালন, টমেটো,…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার ৭ নম্বার কায়বা ইউনিয়নের বাগুড়ী দাসপাড়া দুর্গা মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির একাংশের নেতৃবৃন্দ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে তারা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিএনপির নেতৃবৃন্দ পূজা মন্ডপ কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজ খবর নেন ও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর ইসলামের নাতি ইউএস বাংলা’র মালদ্বীপ শাখার প্রাধান জাহিদ ইসলাম রনির পক্ষ থেকে মণ্ডপ কমিটির সভাপতি রামপদ দাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের কাছে আর্থিক সহযোগিতা প্রদান করেন নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা থানা বিএনপির অন্যতম সদস্য শহিদুল ইসলাম, মশিয়ার…

Read More