কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরে দাম বেড়েছে সবজিসহ মাছ-মাংসের। সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম চড়া। কিছুতেই কমছে না সবজি, মাছ ও মাংসের দাম। সবজির দাম বেড়ে যাওয়ায় কিনতে হিমসিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। মাছ, মাংস খাওয়া নিম্ন আয়ের মানুষের কাছে স্বপ্নের মতো, সেখানে নিম্ন আয়ের মানুষ দুমুঠো ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে নাভিশ্বাস উঠছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের চৌগাছা স্ট্যান্ড ও মেইনবাজার কাঁচামাল আড়তে এ দৃশ্য দেখে যায়। বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অজুহাতে আবারও বেড়েছে সকল পণ্যের দাম। সপ্তাহের ব্যবধান কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। মুরগির দাম কেজি প্রতি কমেছে ১০/১৫ টাকা। ব্রয়লার মুরগি ১৮৫/১৯০টাকা, লেয়ার মুরগি ৩০০/৩২০ টাকা, সোনালি ২৪০/২৫০ টাকা…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা অবৈধভাবে ভারতে পাচারকালে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে এ আটকের ঘটনা ঘটে। আটকরা হলেন, বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫), তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সর্বদিঘীয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারকালে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিজিবি সদস্যরা তাদের আটক করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেই মামলায় পাচারকারীরাও আসামি রয়েছেন বলে জানান অধিনায়ক। এদিকে, ভারত থেকে বাংলাদেশে পাচার করা প্রায় ৭…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েত রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এ সময় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে কোন এক সময় সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার মাথার মুকুট…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকা-খুলনা মহাসড়কের যশোর-ঝিনাইদহ অংশের ১৮ কিলোমিটারসহ সড়কটির ঝিনাইদহ পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার অংশ বর্তমানে বেহাল। অধিকাংশ স্থানে পিচ-পাথর উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙাচোরা থাকায় ৪৫ মিনিটের পথ পাড়ি দিতে যানবাহনগুলোর ৯০ মিনিটি সময় লেগে যাচ্ছে। সড়ক এই দূরবস্থার কারণে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে যশোর ও যশোর জেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বিভাগের কর্মকর্তারা বলছেন, সড়কটির ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আবদুল মোনায়েম লিমিটেডকে সড়ক বুঝিয়ে দিয়েছেন, আর ঠিকাদারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এখনো সেভাবে কাজ শুরু করতে পারেনি। এ ছাড়া সংস্কারকাজে পর্যাপ্ত বরাদ্দ নেই। তারপরও তারা চেষ্টা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখখ্যাত ভবদহ এলাকায় টানা দুই মাসেরও বেশি সময় জলাবদ্ধতায় চরম সংকটে আছেন এখানকার মানুষেরা। এ অঞ্চলে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। খেতের ফসল, ঘেরের মাছ সবই কেড়ে নিয়েছে এই পানি। কেড়ে নিয়েছে মানুষের থাকার জায়গাটুকুও। ৪০০টি গ্রামের বেশির ভাগ ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের প্লাবিত হয়েছে। পানির কাছে হেরে যাচ্ছে ভবদহ অঞ্চলের চার লাখ মানুষ। এমন পরিস্থিতিতে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা বিএনপি। জলাবন্ধতায় আটকে থাকা মানুষের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে বুধবার ত্রাণ বিতরণ করেছেন তারা। এদিন অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষের মাঝে দলটির…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সেটেলমেন্ট অফিসের অবসরপ্রাপ্ত কপিস্ট মো. আতাউর রহমান’র বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৪৬ লাখ ৬৮ হাজার ৭৪৬ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদক যশোরের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে বুধবার দুর্নীতি দমন কমিশন, যশোর সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা করেন। অভিযুক্ত আতাউর রহমান বর্তমানে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার বাসিন্দা। তিনি মণিরামপুর উপজেলার বাংগালিপাড়ার বাসিন্দা। আতাউর রহমানের স্ত্রী দিলরুবা পারভীন যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক পদে চাকরিরত। দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত আতাউর রহমান ১৯৮৯ সালে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় যশোর জোনাল সেটেলমেন্ট অফিসে যোগদান করেন। তিনি ২০২০ সালের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলির প্রতিবাদে সমিতির জেনারেল ম্যানেজার ইসহক আলীর অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বদলি হওয়া বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। বুধবার দুপুরের দিকে শহরতলীর তপস্বীডাঙ্গায় সমিতির কার্যালয়ে এই তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এ সময় তারা জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম, বদলির পিছনে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ¯ে¬াগান দেন। এর আগে, সকাল থেকে কর্মবিরতি পালন করে সমিতির সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সমিতির কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচিতে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল¬ী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় যশোরের এক ‘নিরীহ’ হোমিও চিকিৎসক গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার হোমিও চিকিৎসক পাভেল পারভেজ (৪০) যশোর শহরের মুজিব সড়ক বাইলেনের রাবেয়া ভিলা’র মৃত আব্দুল লতিফের ছেলে এবং শাহ হোমিও হলের স্বত্বাধিকারী। গত ১ আগস্ট ঢাকার সায়েন্সল্যাব মোড়ে হামলার ঘটনায় ১৯ সেপ্টেম্বর ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, হোমিও চিকিৎসক পাভেলের রাজনীতির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই এবং ঘটনার সময় সে যশোরেই ছিল। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। যশোর কোতোয়ালি থানা সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ আগস্ট ঢাকার সায়েন্সল্যাব মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র…
বাংলার ভোর প্রতিবেদক বাঙালি সনাতন ধর্ম বিশ্বাসীদের শারদীয় উৎসবে দুর্গাপূজার আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন মহাদুর্গা সপ্তমী তিথি। শাস্ত্রীয় মতে মাঙ্গলিক নানা ক্রিয়া সম্পন্ন করে বুধবার সকালে মহা দুর্গাষষ্ঠী তিথিতে শ্রীশ্রী দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হয়েছে। সপ্তমী তিথীর সকালে পূজা স্থলে কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (ডালিম), অশোক, মান ও ধান উদ্ভিদের সমন্বয়ে নবপত্রিকা প্রচলিত ভাষায় কলা বৌ প্রবেশের মধ্য দিয়ে দেবীর পূজা শুরু হবে। যশোর রামকৃষ্ণ আশ্রম সূত্রে জানা গেছে, শ্রীশ্রী মহাসপ্তমী ভোর ৬টা ১০ মিনিটে পূজার কল্পারম্ভ। উল্লেখ্য, নবপত্রিকার নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীকরূপে কল্পিত হয়।…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ সার্ভার জটিলতায় অনলাইনে জমির নামজারি, খাজনাসহ নানা কাজে ভোগান্তির শিকার হচ্ছেন নিতে আসা মানুষ। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে ধর্না দিয়েও ভোগান্তির অবসান হচ্ছে না। সরকার নির্ধারিত ফি ও খাজনা জমা দিতে না পেরে অনেকেই ফিরে যাচ্ছেন। বুধবার সকালে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ ভোগান্তির চিত্র জানা গেছে। সদর উপজেলা ভূমি অফিসে অনলাইনে জমির খাজনা দিতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। দায়িত্বরত কর্মচারিরা তাদের সেবা দিয়ে যাচ্ছেন। তবে অনেক সময় অনলাইনের সার্ভার জটিলতার কারণে নির্দিষ্ট ওয়েব সাইটে ঢুকতে পারছেন না। ফলে বেশ কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে…