পাইকগাছা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন ছাত্রজনতার গণআন্দোলনে দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্ত হলেও সমাজে এখনো অনিয়ম দুর্নীতি রয়ে গেছে। রাষ্ট্র সংস্কার ছাড়া এসব দুর করা সম্ভব নয়। জামায়াত জনকল্যাণ মূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। তিনি বুধবার দুপুরে উপজেলা সদরের আল আমিন ট্রাস্ট দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জামায়াতের পৌর আমীর ডা. আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম,…
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের সহযোগিতায় এ বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, অধ্যক্ষ আজহার আলী, গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্চয় কুমার মন্ডল, মাওলানা আমিনুল ইসলাম, অঞ্জলী রাণী শীল, মোশাররফ হোসেন, শামসুর রহমান, শেখ আব্দুর রহমান, খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম, শামীম হোসেন, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ…
মণিরামপুর সংবাদদাতা বিএনপি নেতার নাম ব্যবহার করে টিসিবি’র পণ্য উত্তোলন করায় মণিরামপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সচিব কামাল হোসেন এবং সাবেক কাউন্সিলর বাবুলাল চৌধুরীকে বিবাদী করে আদালতে মামলা করা হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু বাদী হয়ে বুধবার যশোরের আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আব্দুল গফুর। মামলার বিবরণে দাবি করা হয়েছে, বিবাদীরা ২০২০ সাল হতে বাদীর নাম, আইডি নম্বর এবং স্বাক্ষর জাল করে টিসিবি’র পণ্য উত্তোলন করে আসছেন। সম্প্রতি বিষয়টি ফাঁস হলে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু এর…
দেবহাটা সংবাদদাতা দেবহাটায় ৫১তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের রফিক উল আলম প্রমুখ।
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরের ‘সিটি সুপার সপ’ নামীয় প্রতিষ্ঠান থেকে কেনা খেজুরের মধ্যে পোকার সন্ধান মিলেছে। সোমবার বিকেলে উপজেলা সদরের অতি পরিচিত ওই সুপার সপ থেকে কেনা খেজুরের প্যাকেটে পোকার অস্তিত্ব পাওয়া যায়। রাতে বাড়িতে ফিরে বিষয়টি নজরে আসে ক্রেতা আব্দুর রশিদের। ঘটনাটি মঙ্গলবার সকালে উক্ত প্রতিষ্ঠানের মালিককে জানানোর পর টাকা ফেরত না দিয়ে পরিবর্তে সমপরিমান অর্থের অন্যান্য মালামাল নিতে অনুরোধ করা হয় তাকে। ভুক্তোভোগী আব্দুর রশিদ উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দরগাহপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। জানা গেছে আব্দুর রশিদ গত সোমবার পরিবারের জন্য খেজুর কিনতে যায় শ্যামনগরের সিটি সুপার সপে’। এসময় আটশ ৫০ টাকা দিয়ে তিনি এক কেজি খেজুর নিয়ে…
কেশবপুর সংবাদদাতা কেশবপুরে বর্ণিল সাজে সেজেছে ৯২ টি দুর্গাপূজার মন্ডপ। বুধবার মহাষষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপি শারদীয়া দুর্গাপূজা। রোববার ১৩ অক্টোবর বিজয়ী দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গা পূজা। এবার উপজেলায় ৯২ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কেশবপুর পৌরসভায় ৭টি ২নং সাগরদাঁড়ি ইউনিয়নে ১২টি, ৩নং মজিদপুর ইউনিয়নে ৬টি, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৪টি, ৫নং মঙ্গলকোট ইউনিয়নে ৫টি, ৬নং সদর ইউনিয়নে ৭টি, ৭নং পাঁজিয়া ইউনিয়নে ৯টি ৮নং সুফলাকাটি ইউনিয়নে ১১টি, ৯নং গৌরিঘোনা ইউনিয়নে ১১টি ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে ১২টি, ১১নং হাসানপুর ইউনিয়নে ৮টি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা জানান, উপজেলায় এবার ৯২…
কেশবপুর সংবাদদাতা কেশবপুর নিরাপদ সড়ক চাই’র পক্ষ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির আলোকে সংগঠনের উপজেলা সভাপতি কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনার রশীদ বুলবুলের নেতৃত্বে বুধবার বেলা ১১ টায় কেশবপুর প্রধান সড়কে এই প্রচারণা শুরু হয়ে ত্রিমহিনী মোড়, হাসপাতাল রোড, কেশবপুর মেইন রোডসহ বিভিন্ন পয়েন্টে সড়কে আইন শৃঙ্খলা ও ট্রাফিক আইন মেনে সড়কে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার মোদক মানিক, সেলিম রেজা, সাধারণ সম্পাদক…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব অনুপস্থিতির কারণে তার স্থলে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান এসএম, আমজাদ হোসেন। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোখলেছুর রহমান আহবাহনে ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাহিদ খানের সভাপতিত্বে ও গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জিএম আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় বুধবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তানন্তর ও মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ৯ ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিবের ০১৭১১-৪৭৯৯৩৩ নাম্বারে একাধিকবার ফোন করেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাংলার ভোর প্রতিবেদক দুই দিনের সফরে আজ বুধবার বিকেলে যশোরে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন থেকে যশোর বিমানবন্দরে আসবেন তিনি। রাতে সার্কিট হাউজ যশোরে ভবদহ এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমের উপর জেলা প্রশাসন, যশোর আইডব্লিউএম, বাপাউবো যশোরের সাথে মতবিনিময় করবেন তিনি। বৃহস্পতিবার সকালে জেলার ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা পরিদর্শন শেষে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা বিষয়ে গণশুনাতিতে অংশগ্রহণ করবেন।
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ চাকরি স্থায়ী করাতে ধার করে ১ লাখ টাকা দিয়েছি তখনকার সভাপতি গোলাম রসুলের কাছে। সেটাও না হলে সাধারণ সম্পাদক শরিফুলের কাছে দিয়েছি ৩০ হাজার টাকা। ২০ হাজার টাকা দিয়েছি সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের কাছে। তিন দফায় ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন। তারপরও চাকরি স্থায়ী হয়নি মোবরকগঞ্জ চিনিকলের গোডাউন গার্ড কাম স্কেল ম্যান আতিয়ার রহমানের। তিনি বলেন, সেই টাকা পরিশোধ করে এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ছেলের পড়াশোনার খরচ যোগাতে বেশ কষ্ট হচ্ছে। তিনি সেই টাকা ফেরত চান এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। এভাবে প্রায় ৩ শতাধিক কর্মচারীর কাছ থেকে তিন কোটি টাকার বাণিজ্য করার…