Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শহর জেনারেল হাসপাতালে কর্মরত সেবিকারা চার ঘন্টা কর্ম বিরতি পালন করায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এ কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার সকাল ৯ টা থেকে সকল সদস্যরা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে এটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। যশোর জেলা শাখার সমন্বয়ক সালমা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স তহমিনা খাতুন, যশোর নার্সিং ইন্সট্রাক্টর, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ আর্জিনা খাতুন, ইন্সট্রাক্টর জান্নাত আরাসহ অন্যান্য নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ প্রমুখ। এ সময় উপস্থিত সমন্বয়করা জানান, গত ৬ অক্টোবর স্বাস্থ্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর রেল বাজারে ব্যবসায়ীদের উপর হামলার সাথে জড়িতদের আটক ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোরের সামনে রেলবাজার ব্যবসায়ী সমিতি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। রেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তরা বলেন, রেলবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও তৃপ্তি হোটেলের মালিক গোলাম মাওলাকে হোটেলে ডিউটি করা অবস্থায় সোমবার মধ্যরাতে ম্যানসেল ও রেল বাজার ইজারাদার সাদী বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই হামলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে র‌্যাবের অভিযানে মশরহাটি গ্রামের চাঞ্চল্যকর মতিয়ার হত্যা মামলার প্রধান আসামী তুহিন শেখ (৩৬) গ্রেফতার হয়েছে। তুহিন অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ইজ্জত আলীর ছেলে। বুধবার সন্ধা ৬ টায় র‌্যাব-৮ বরিশাল ও র‌্যাব-৬ যশোরের যৌথ অভিযানে মাদারীপুর সদর উপজেলার লেকপাড় থেকে তুহিন শেখকে আটক করা হয়। র‌্যাব-৬ সুত্রে জানা যায়, অভয়নগরের নওয়াপাড়ায় ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মতিয়ার বিশ্বাসকে হত্যা করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তুহিনকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় মশিহাটি গ্রামে আসামী তুহিন শেথ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে মতিয়ার বিশ্বাসের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে হত্যাসহ ৫ মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে সাগর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় শহরতলীর ভেকুটিয়া এলাকায় পিটুনী দিয়ে গুরুতর জখম করার পর চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়ার পথে মধ্যরাতে তিনি মারা যান। নিহত সাইফুল যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের কলোনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী চানপুর গ্রামের একটি মাদ্রাসার পাশ থেকে সাইফুলকে ধরে বেধড়ক মারপিট করে বালিয়া ভেকুটিয়া গ্রামের সেতুর পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্খানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এ বছর ৬৫২ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে। বর্ণিল উৎসবের আয়োজন চলছে মণ্ডপে মণ্ডপে। উৎসব আনন্দে মাতোয়ার হবে সনাতন ধর্মাবলম্বীরা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। নিরাপত্তা নিয়ে সংশয় থাকলেও প্রশাসনের তৎপরতায় সন্তুষ্ট পূজা উদযাপন পরিষদের নেতারা। শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার দুপুরে শহরের লালদীঘি পাড়ে সংগঠন কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এদিকে, বিকেলে দুর্গাপূজা উপলক্ষে একটি ‘সম্প্রীতি শোভাযাত্রা’ হয়েছে। সংগঠন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান,…

Read More

হাসান আদিত্য চারিদিকে শুধুই জল। জেগে আছে রাস্তা। বাড়ির বারান্দা থেকে রাস্তার সঙ্গে সংযোগে ভরসা বাঁশের সাঁকো। উঠানে শ্যাওলা ভাসা কোমরসমান জল। রান্নাঘর, শোবারঘর, গোয়ালঘর তলিয়ে গেছে। সাপ-পোকা মাড়কের সঙ্গে দোচালা পাঁকা টিনের এই বাড়িতেই ১০ সদস্য পরিবারের দুর্বিষহ জীবন। বলছিলাম যশোরের অভয়নগরের রাজাপুরের সুবাস চন্দ্র মল্লিকের পরিবারের কথা। আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে পরিবারটিতে নেই আনন্দ আয়োজন। তাদের কাছে এই মূর্হতে বেঁচে থাকাই যেন পরম আনন্দের। সুবাস চন্দ্র মল্লিক বলেন, ‘ভবদহ এলাকায় এমন কোন বাড়ি নাই যে, উঠান বাড়িতে হাটু সমান পাানি। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। সুবাশের পঞ্চাশর্ধো স্ত্রী সূর্যবালা মল্লিক মনমরা হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা…

Read More

দেবহাটা সংবাদদাতা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দেবহাটা উপজেলা ও থানা প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন তৎপরতার চলছে। ইতিমধ্যে তুলির শেষ আঁচড়ে দেবীর আগমনী বার্তা জানান দিয়ে প্রতিমার মাটির কাজ শেষে রং তুলির আঁচড়ের কাজ শেষ। দেবীর আগমন ধ্বনি বেজে গিয়েছে আকাশে বাতাসে। আজ ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজা। এবছর দেবী দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে। আর চলে যাবেন ঘোটক বা ঘোড়ায়। এবছর উপজেলার ২১ টি পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে বলে জানা গেছে। উপজেলার ৫ টি ইউনিয়নে যে ২১ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেগুলো হলো কুলিয়া ইউনিয়নের বহেরা দূর্গাপূজা…

Read More

দেবহাটা সংবাদদাতা বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. শহিদুল আলম বলেছেন, বিএনপি দেশের সর্ববৃহৎ দল। জনগনের সেবা করাই আমাদের লক্ষ্য। যারা এখনো দেশের ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা করছে তাদেরকে সতর্ক করে দিয়ে শহিদুল আলম বলেছেন, যারা এখনো সাবেক স্বৈচারারের দালালি করছে তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃনমূল পর্যায় থেকে বিএনপিকে শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে শহিদুল আলম উপরোক্ত কথাগুলো বলেন। কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ইউপি সচিব ও গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। নবাগত ইউএনও’র পরিচিতি ও আসন্ন দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতির লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর,…

Read More

শ্যামনগর সংবাদদাতা বাল্যবিয়েতে রাজি না হওয়ায় হুমকি ধামকি অশ্লীল গালিগালাজ এবং মীমাংসার নামে টাকা দাবির প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করেন সাপখালী গ্রামের আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ১৩ বছর বয়সী ছাত্র কবির হোসেনের সাথে যাদবপুর গ্রামের সিরাজুল ইসলামের নাবালিকা কন্যার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের পরিবারের পক্ষ থেকে নানা হুমকি ধামকি ও গালিগালাজ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় পরবর্তীতে কন্যার পরিবারের পক্ষ থেকে বিষয়টি ইউনিয়ন পরিষদে জানানো হয়। ইউপি সদস্যরা বিষয়টি মীমাংসার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় তার পুত্রের বিরুদ্ধে…

Read More