কোটচাঁদপুর সংবাদদাতা সারা দেশের মতো ঝিনাইদহের কোটচাঁদপুরেও শেষ হয়েছে প্রতিমা গড়ার কাজ। বাঁশ, মাটি, খড়, কুটো দিয়ে গড়া প্রতিমা শিল্পিরা নিপুণ হতে সম্পন্ন করেছেন রংয়ের কাজ। ইতোমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফুটে ওঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। ৯ অক্টোবর পঞ্চমি তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। দেবি আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবিদুর্গাকে বরণ করে নেয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায় বলেন, সরকারি নির্দেশনা মেনে এবার উপজেলার ৪১টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সবর…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুনের পর এবার কোটচাঁদপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। গত ৬ অক্টোবর বিকেলে দায়িত্ব নেন তিনি। এর আগে উপজেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নেন তিনি। প্রসঙ্গত : গত ২০ শে আগষ্ট সকালে কোটচাঁদপুরে পৌর সভার প্রশাসকের দায়িত্ব নেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন। ৪৬ দিন কোটচাঁদপুর পৌরসভার দায়িত্ব পালন শেষে গতকাল তার দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মের কাছে। এ সময় কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান। এদিকে উপজেলা নির্বাহী অফিসার এর আগে ১৭ টি সরকারি…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদায়ি (অবসরপ্রাপ্ত) ৪৩ জন প্রধান শিক্ষক ও ৩৭ জন সহকারী শিক্ষকসহ মোট ৮০ জনকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রি প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষক সমিতি ভবনে সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, সহকারী জেলা…
বাংলার ভোর প্রতিবেদক দূর্গাপুজা সমাগত। চারিদিকে সাজ সাজ রব । সামাজিক সম্প্রিতির মাধ্যমে সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য যশোর পূজা উদযাপন পরিষদ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছে। সোমবার বিকেলে শহরের লালদিঘি পাড় হরিসভা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী হাবিবা শেফা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা…
বাংলার ভোর প্রতিবেদক ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি এবং ফিলিস্তিন ও লেবাননে পশ্চিমারা মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে প্রেসক্লাব যশোরের সামনে যশোরের সর্বস্তরের সাধারণ মুসলমানদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুড়লি নাহুসরফের মাদ্রাসার মুহতামিম মুফতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাসুম বিল্লাহ, আবু সাঈদ, শাহাবুদ্দিন, আরিফ হোসেন, যশোর সরকারি এমএম কলেজের শিক্ষার্থী বিল্লাল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিকাইল হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটুবাক্য শুনতে পৃথিবীর কোনো মুসলমান প্রস্তুত নয়। এ ছাড়াও গতবছর ৭ই…
বাংলার ভোর প্রতিবেদক ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। গতকাল সকালে বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। পরে জেলা প্রশাসকের সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় গৃহায়ন এ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে উন্নত রাষ্ট্র গঠন করা যায় সে বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের শক্তি ও মেধাকে যদি কাজে লাগানো যায় তাহলে…
বাংলার ভোর প্রতিবেদক অপহরণ, ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় চাঁদা আদায়ের ঘটনায় ৪ পুলিশ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে আলাদা মামলা হয়েছে। যশোর শহরের কসমেটিক ও কেবল ব্যবসায়ী মুরাদ হোসেন পনি ও চাঁচড়ার মাছের পোনা ব্যবসায়ী সাব্বির হোসেনকে অপহরণ, ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় আদালতে পৃথক এ মামলা হয়েছে। সোমবার শহরের চাঁচড়া রায়পাড়ার মুরাদ হোসেন পনি ও ব্যবসায়ী সাব্বির হোসেনের মা রহিমন বেগম বাদী হয়ে পৃথক এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া পনির অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। অপর মামলার অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন একই…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর শহরের যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক পুলিশ ফিরলেও ট্রাফিক আইন বা নির্দেশনা লংঘনের দায়ে গত দুই মাসে কোন মামলা গ্রহণ বা জরিমানা আদায় হয়নি। ফলে কার্যত ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এতে করে গত দুই মাসে সরকার প্রায় ৮০ লাখ টাকা আয় থেকে বঞ্চিত হয়েছে। খোজ খবর নিয়ে জানা গেছে, ট্রাফিক আইন বা নির্দেশনা ভঙ্গকারীদের যানবাহন আটক ও জরিমানা আদায়ে সরকারের সরাসরি কঠোর নির্দেশনা রয়েছে। অথচ সরকারি সেই নির্দেশনা যশোর ট্রাফিক বিভাগ উদাসীন। যে কারনে শহরে নজিরবিহীন ও অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। ব্যাহত হচ্ছে স্বভাবিক নাগরিক জীবন। যশোর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গেল জুন মাসে শহরসহ জেলার…
মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয় নাথ স্কুল এন্ড কলেজের দুই লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ৭ অক্টোবর এই ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাউতড়া এলাকার হৃদয় নাথ স্কুল এন্ড কলেজের বিভিন্ন প্রজাতির আটটি রোপণকৃত প্রায় দুই লক্ষাধিক টাকার গাছ কেটেছে একই এলাকার সুমন কুমার শর্মাসহ প্রভাবশালীরা। পরে এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। অপরদিকে এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে, ঘটনার দিনই দুর্বৃত্তরা গাছ…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা, ডুমুরিয়া হরিসখালি থেকে পার্শ্বেমারী পর্যন্ত কয়েক কিলোমিটার ইটের রাস্তার কাজের জন্য পাশের সোরার খাল থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ঠিকাদার আব্দুল হাকিম ড্রেজার মেশিন দিয়ে কাঁদা-বালু তুলে রাস্তায় ব্যবহার করছে। এলাকাবাসীর অভিযোগ এভাবে ভূগর্ভস্থ বালু তোলার ফলে ইউনিয়নটিতে যেকোন সময় ভূমি ধস হতে পারে। ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম মুঠোফোনে বলেন আমি শ্যামনগরে একটি মিটিং এ আছি ফিরে যেয়ে বিষয়টি দেখব। গাবুরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নন্দলাল মুঠোফোনে বলেন ১০নং সোরার খাল থেকে অবৈধভাবে বালু উঠছে আমি এ সম্পর্কে কিছু জানি না। আপনাকে ম্যানেজ করে ঠিকাদার বালি উত্তোলন করছে এমন প্রশ্নে…