বাংলার ভোর প্রতিবেদক যশোরে পঙ্গু সেবা হাসপাতালে ভুল চিকিৎসায় রিয়া বিশ^াস (৯) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। রিয়া বিশ^াস বাঘারপাড়া উপজেলার সুজিত বিশ^াসের মেয়ে। জানা গেছে, সড়ক দুর্ঘটনায় পা ভাঙ্গা অবস্থায় রিয়া বিশ^াসকে শুক্রবার যশোর পঙ্গু সেবা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার পায়ে অস্ত্রোপচার করেন ডাক্তার নজরুল ইসলাম। অস্ত্রোপচারের পর রোববার দুপুরে রিয়া বিশ^াস মারা যায়। এর আগে নজরুল ইসলামকে দুই বার পায়ের চিকিৎসা বাবদ এক লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়। পায়ের অস্ত্রোপচারের জন্য ১ লাখ ২০ হাজার টাকা চুক্তি করে রোগীর…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল বন্দরের এক কর্মকর্তাকে অপহরণ করে ৭৫ হাজার টাকা চাঁদা আদায় ও বিজিবির কাজে বাঁধা প্রদানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, বন্দর কর্মকর্তা অপহরণ মামলার আসামি বেনাপোল পৌরসভার তালসারি গ্রামের নজরুল, বিজিবি দলকে সরকারি কাজে বাঁধা দানের ঘটনায় ভবারবেড় গ্রামের নাজমুল ও মিরাজ। এছাড়া চুরি মামলায় গ্রেফতার যশোরের বারান্দি পাড়ার আবু সাঈদ (২২) ও সাগর (২৫)। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, গ্রেফতারদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত থেকে এলো দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম। প্রতি পিস সাড়ে সাত টাকা মূল্যে এসব ডিম আমদানি করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম ভারত থেকে আমদানির বিষয়টি নিশ্চিত করেন। পরীক্ষণ শেষ করে ডিমগুলো যতদ্রুত সম্ভব খালাস ক্লিয়ারেন্স দেয়া হবে বলেও তিনি জানান। এর আগে গত বছরের ৫ নভেম্বর প্রথম চালানে ৬১ হাজার ৯৫০ পিস ও দ্বিতীয় চালানে দুই লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করা হয়। জানা গেছে, আমদানি করা এক হাজার ১০৪…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে টানা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত ও বিজতলা। কয়েক দফায় সবজির চারা রোপণ করেও বাঁচানো যাচ্ছে না। তাই বারবার সবজি চারা রোপণ করছে কৃষকরা। দেরিতে রোপণ করা সবজির ফলন আসতে দেরি হবে। এতে পিছিয়ে যাচ্ছে শীতকালীন সবজি চাষের মৌসুম। ফলে শীতের মৌসুমে বাজারে সবজি সরবরাহ করাও কঠিন হবে। বাজারে শীতকালীন সবজির ভরপুর সরবারহ এবার দেরিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা যায়, দেশের চাহিদার সিংহভাগ সবজি সরবরাহ করে যশোরের চাষিরা। এই জেলা সবজি উৎপাদনের জোন হিসেবে পরিচিত। সবজি চাষের অন্যতম প্রধান উপকরণ সবজি চারা উৎপাদনেও সুনাম রয়েছে যশোর জেলার। সদর উপজেলার আবদুলপুর গ্রামের চাষিরা বিজতলা নিবিড়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখ ভবদহ অঞ্চলের তিন শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ এবারও জলবদ্ধতার শিকার হয়েছে। বিগত দু’বছর জলাবদ্ধতা না থাকলেও গেল দেড় মাসের টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে এ অঞ্চল। পানি ঢুকে পড়েছে ঘর-বাড়িতেও। বেশিরভাগ ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি ও মাছের ঘের প্লাবিত হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব এলাকার মানুষ পরিবারের সদস্যরা ও গরু-বাছুর নিয়ে সড়কে থাকেন। পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে মানুষ। অভিযোগ রয়েছে, চার দশকে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও এ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। বরং বেড়েছে দ্বিগুণ। এমন পরিস্থিতিতে ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণসহ ছয় দফা…
বাংলার ভোর প্রতিবেদক দুর্গাপূজায় পটকা ও আতশবাজির ব্যবহার নিষিদ্ধ হলেও যশোর শহরের বড়বাজারে ভারতীয় মার্কেট বলে খ্যাত হাটচান্নিতে বিপুল পরিমাণ পটকা মজুদের অভিযোগ উঠেছে। জানা গেছে, বড়বাজার এলাকার হাটচান্নির অঞ্জন সাহা ও শিহাব সেলিম মিম আরজুর নেতৃত্বে প্রায় অর্ধশত চোরাকারবারি ও ব্যবসায়ীদের একটি সিণ্ডিকেট দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলাবাহিনীর নাকের ডগায় পকা বাজির মজুদ ও বিক্রি করে চলেছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে তা বেড়েছে কয়েক গুণ। গোহাটা রোড, হাটচাঁদনী মার্কেট ও বড় বাজার এলাকার ওই সিণ্ডিকেটে সেলিম, মিম, আরজু, সাকিব, তন্ময় ইসলাম মিম, আমির, খোকন, কালু, আবু তালেব, সরদার, ছাত্তার, মিন্টু, শহিদুল, মহিউদ্দিন, জয়নাল, ইকমল, জাফর মাস্টারসহ আয়ো বেশ কয়েকজন মিলে…
খাজুরা সংবাদদাতা ডিমের মূল্য নিয়ে কারসাজির অপরাধে যশোরের খাজুরা বাজারে দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সাপ্তাহিক হাটের দিন পশুহাট মোড় ও কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম। এ সময় ক্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সৈয়দা তামান্না তাসনিম জানান, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাজুরা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ডিমের মূল্য নিয়ে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না…
কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুরের উপজেলা চিংড়া গ্রামে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। পাশাপাশি দুই বাড়ির একজন হলেন শামসুর মোড়ল এবং অপরজন দিলিপ দে। শনিবার দিবাগত রাত বারোটার দিকে এ ডাকাতি হয় বলে জানিয়েছেন শামসুর মোড়লের ছেলেজাহিদ হাসান জানান। তিনি জানান রাত একটার দিকে তিনি বাড়ি ফিরে একজনকে দেখতে পেয়ে চোর মনে করে তাড়া দেন। পরে তিনি আরো ৪-৫ জনকে দেশীয় অস্ত্র হাতে দেখতে পান। ঘরে ঢুকে দেখেন আলমারির ড্রয়ার খোলা এবং আসবাব পত্র ছড়ানো। পরে পরিবারের সদস্যরা জানান ড্রয়ার থেকে একটা কানের দুল এবং মোবাইল নিয়ে গেছে ডাকাতরা। হিন্দু পাড়ার দিলিপ দের ছেলে প্রসেনজিৎ জানান, সকলে ২য় তলায় ঘুমিয়ে ছিলেন, নিচতলার…
কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুরে ডিপিএইচই’র অর্থায়নে ‘‘ইপিআরসি’’ উদ্যোগে পানিবন্দি মানুষের অস্থায়ি আশ্রয়ণ কেন্দ্রে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। কেশবপুর পৌরসভার মধ্যকুল নামক স্থানে যশোর সাতক্ষীরা রোডের পাশে ২টি, অনন্ত সড়কে ১টি, ৬নং কেশবপুর ইউনিয়ের কালিতলায় ২টি, সাগরদাঁড়ি শেখপাড়ায় ১টি, ৩নং মজিদপুর ইউনিয়নে প্রতাপুর গাজী পাড়ায় ১টি করে অস্থায়ি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করেন। ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার ফারুক জানান, কেশবপুর উপজেলার পানিবন্দি চার ইউনিয়নে ১৫ টি অস্থায়ি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করবেন। কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যকুল গ্রামের ফরিদা বেগম (৪২) জানান চারিদিকে পানি আর পানি। ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তার উপর এসে বসবাস করছে। পানির কারণে ল্যাট্রিনে যাওয়ার উপায় নেই।
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড় দখলে নিতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিন বাঁওড় চাষ করে আসা খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমবায় সমিতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাঁওড় দখলে নিতে মরিয়ে হয়ে উঠেছেন স্থানীয় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। ইতোমধ্যে বাঁওড়ের সদস্যদের মোটা টাকার টোপ দিয়ে চুক্তিনামায় স্বাক্ষর করাতে ব্যর্থ হয়েছেন তিনি। উপায়ন্ত না পেয়ে ভয়-ভীতি প্রদর্শন করে চুক্তিনামায় হাতে গোনা কয়েকজনের স্বাক্ষর করে বাঁওড় দখলে নিতে মাছ ছাড়তে চাইলেও বাঁওড়ের সদস্যদের বাঁধার মুখে ব্যর্থ হন। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বাওড়ের সদস্যরা। রোববার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে খাটুরা বাওড় সমবায় সমিতির সদস্যদের পক্ষে সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন এসব অভিযোগ…