Author: banglarbhore

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) পঞ্চম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে চ্যানেল২৪ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াশিম আকরাম ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এ টি এম মাহফুজ নির্বাচিত হয়েছেন। রোববার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার ড. মীর মোশাররফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার ও প্রক্টর আমজাদ হোসেন, ও জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন উপস্থিতি ছিলেন। নবনির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন, যুগ্ম সাধারণ…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর দেড়টার দিকে শহরের শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির হোসেন কালীগঞ্জের শিববাড়ী এলাকার বাসিন্দা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি জানান, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা “জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এ প্রতিপাদ্যে যশোরের কেশবপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবীর, পৌরসভার টিকাদার সুপারভাইজার নাজমা পারভীন, হাসানপুর ইউনিয়ন পরিষদের মেম্বার হেকমত…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা পিকআপ ভ্যানের ধাক্কায় কোটচাঁদপুরে ইমন হোসেন (১৯) নামে মোটরসাইকেল আরোহী পৌর ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উচ্ছাস বিশ্বাস নামের অপর আরোহী। শনিবার সন্ধ্যায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের কাশিপুর বিস্কুট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। ইমনের চাচাত ভাই আব্দুল্লা বলেন, ইমন আর উচ্ছাস মামাত ফুফাত ভাই। শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে বেড়াতে বের হয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাস্থলে পৌছালে পিছন থেকে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে করে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোর হাসপাতালে মারা যায় ইমন হোসেন (১৯)। কাশিপুর…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে জেলা প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতি, সমস্যা, সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মাগুরার উন্নয়নে জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শামীম খান, আবু বাসার আখন্দ, রূপক আইচ, শেখ ইলিয়াস মিথুন, কাজী আশিকসহ জেলার বিশিষ্ট সংবাদকর্মীরা। জেলা প্রশাসক অহিদুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা দুর্গা পূজা উপলক্ষে সাতক্ষীরা জেলা আইন শৃংখলা রক্ষা কমিটির বিশেষ সভা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম মূনীর, সেনাবাহিনীর মেজর ইস্তিয়াক, ডিডি এলজি মাসরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, বিজিবি, আনসার, নৌপুলিশ, বন কর্মকর্তাসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসন সকল প্রকার সহযোগিতা ও আইন শৃংখলা যাতে অবনতি না ঘটে সেই বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে জানানো হয়।

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য যশোর ক্যান্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ভালো কাজের স্বীকৃতিপ্রাপ্ত ও সফল কৃষি উদ্যোক্তা রকিবুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরা জেলার সর্বস্তরের ছাত্র ও জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র সেলিম হোসেন, মো. রাশেদ, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হুরায়রা শিকদারও ছাত্র সোহান বিশ্বাস প্রমুখ। বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য রাকিবুল ইসলাম ওরফে রাকিবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাটিকাবাড়ি গ্রামে মারামারির ঘটনা কেন্দ্র করে আজমপুর গ্রামের সিরাজ বিশ্বাস বাদী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর হোমিওপ্যাথিক কলেজে হামলা, ভাংচুর, লুটপাট ও অধ্যক্ষকে মারধর এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে। শনিবার রাতে পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে পরদিন তাদেরকে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো শহরের আরএন রোড (উমেশ চন্দ্র লেন) এলাকার কুখ্যাত সন্ত্রাসী হাবিবুর রহমান হবি এবং শহরের বকচর এলাকার আব্দুল্লাহ আল বাকী। তবে এখনো উদ্ধার হয়নি কলেজ থেকে লুটপাট হওয়া সিসি ক্যামেরা, ফুটেজ ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল। কলেজ অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, কলেজ সভাপতি জেলা প্রশাসকের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করা হয়েছে। তিনি জানান, হামলা-ভাংচুর, লুটপাট ও…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। ৫ অক্টোবর সন্ধ্যার পরে উপজেলার গাজীরহাট দুর্গা মন্দির পরিদর্শন ও পূজার প্রস্তুতি সম্পর্কে সার্বিক খোজ খবর নেন তিনি। এ বছর এ উপজেলায় মোট ২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখতে আসেন জেলা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট দুর্গা মন্দিরের সভাপতি শরৎ ঘোষ, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, ইউপি সদস্য আজগর আলী, জাকির হোসেন, খাদিজা পারভীন (কনা) প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসীর গুলিতে শাহা আলম নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতায় জনৈক রফিকুল ইসলামের বাঁশবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় রবিউল ইসলাম হৃদয় নামের এক সন্ত্রাসীকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শাহা আলম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, দেবহাটা উপজেলার মাটিকুমড়া গ্রামের বাসিন্দা শাহ আলম নলতা বাজারে ফাতেমা টেলিকম নামে একটি ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী। শনিবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে একদল সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ধাস্তাধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি করে।…

Read More