Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার রাত সাড়ে আটটার দিকে ঘটনা ঘটে। আটকরা হলেন, পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন (৪৫), মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)। জানা গেছে, কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল অহিদ সরদারের কাছে আটকরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় তারা অহিদকে অস্ত্রের মুখে ধরে নিয়ে সাইফুলের দোকানে নিয়ে দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। এবং পিস্তলের মুখে টাকা না দিলে হত্যার হুমকি দেয়। সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদ আলী, চাঁদার টাকাসহ রেজাউল ইসলাম খোকন ও একটি…

Read More

শালিখা সংবাদদাতা মাগুরার শালিখার পুলুম বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল পাঁচটায় বাজারের ঈদগা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাজরাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কাশেম, শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, বিএনপি নেতা মমতাজ উদ্দিন মোল্লা, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার রায়। পরিচালনা করেন ইউপি সদস্য খন্দকার মামুন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা সেলিম মন্ডল, শাহিন পারভেজ বাচ্চু, মহিলা মেম্বার শাহিদা পারভীন, ইদ্রিস মোল্লা, বিরাজ মোল্লা, সেলিম রেজা, রাসেল আহমেদ, তরুণ মোল্লা, সাংবাদিক তারিকুল ইসলাম, নওয়াব আলী, তুহিন আজাদ, খলিল মোল্লা, আব্দুল হাই, হুমায়ুন মোল্লা প্রমুখ।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থা নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা রোববার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সংস্থার সভাপতি ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাঈদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহসভাপতি ডিএম কামরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তুহিন হোসেন, মীর আবু বকর, জাহাঙ্গীর হোসেন, জি এম আবু জাফর, মোঃ মুজাহিদুল ইসলাম, আলী হোসেন, আমিরুল হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় জেলা প্রশাসক মানবতার কল্যাণ ও দেশের জন্য কাজ করার আহবান জানান সাংবাদিকদের প্রতি।

Read More

শ্রীপুর সংবাদদাতা নবাগত শিশুর পরিবারকে ফুলের শুভেচ্ছা জানিয়ে জন্ম নিবন্ধনের গুরুত্ব বোঝানোর পরামর্শ দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ’২৪ উপলক্ষে এক আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সচিব ও উদ্যোক্তাদের এই পরামর্শ দেন তিনি। এ ছাড়াও মৃত ব্যক্তির পরিবারকে শোকবার্তার মাধ্যমে মৃত্যু নিবন্ধনের গুরুত্ব বোঝানোর কথা বলেন তিনি। এর আগে রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা। শ্রীপুর প্রেস ক্লাবের সদস্য সচিব আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে শিক্ষক মো. মনিরুজ্জামান দ্বায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার সকাল ১০ টায় কলেজের শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কলেজের শিক্ষকগণ, সুশীল সমাজ ও সাধারণ শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। দায়িত্ব পাওয়া অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, কলেজটি নিয়ে এখনো যড়যন্ত্র চলছে, বিগত সময়ে যেসব দুর্নীতি অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি সকলকে অবগত করেন। বিগত সময়ে সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষাঙ্গন ও প্রশাসনিক দপ্তরে যে ভঙ্গুর অবস্থা ছিল তার থেকে ফিরিয়ে এনে শিক্ষা নির্ভর একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক লাইসেন্সকৃত অস্ত্র জমা দেয়ার সরকারি নির্দেশনার এক মাসের বেশি সময় পার হলেও যশোরে ৩৪টি আগ্নেয়াস্ত্র জমা হয়নি। এই তালিকায় রয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, রাজনীতিক নেতা ও ব্যবসায়ী। আলোচিত রাজনৈতিক নেতা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পিস্তল জমা হয়নি। যদিও তার লাইসেন্সধারী রাইফেলটি জমা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় সেগুলো এখন অবৈধ অস্ত্র হিসেবে গণ্য। ওই অস্ত্রের মালিকরা আত্মগোপনে কিংবা এলাকায় নেই। এমনকি তাদের ফোন নম্বরও বন্ধ পাচ্ছে পুলিশ। এসব অস্ত্র বেআইনি কাজে ব্যবহার হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন যশোরের সচেতন সমাজ। জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর যশোর জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানকে মারপিট করেছে দুর্বৃত্তরা। একই সাথে তারা লুটপাট ও তাণ্ডব চালিয়ে অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে কলেজের কয়েকজন জড়িত বলে অভিযোগ ভুক্তভোগি অধ্যক্ষের। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আর এন রোডের কুখ্যাত সন্ত্রাসী হাবিবুর রহমান হবি দীর্ঘদিন ধরে কলেজটি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন। এ জন্য নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। তিনি আর এন রোডের কয়েকজন সন্ত্রাসী জড়ো করে কলেজ অধ্যক্ষকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। শনিবার বেলা সাড়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরের বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়েছে। শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ মণ্ডপে মণ্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা বিনিময় করেন। এদিন সদর উপজেলার আরবপুর, দেয়াড়া, হৈবতপুর, কাশিমপুর, লেবুতলা ও নওয়াপাড়া ইউনিয়নের ৫৩টা পূজা মন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সদর উপজেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ভোলা ট্যাংক রোড এলাকার আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অনৈতিকতার অভিযোগ উঠেছে। একসময় শহরের দরিদ্র ও অসহায় মানুষের সন্তানদের লেখাপড়ার কেন্দ্রবিন্দু হলেও একমাত্র প্রধান শিক্ষকের কারণে নামসর্বস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের নামে বিভিন্ন অজুহাতে অর্থ আত্মসাতে মেতে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্কুলের কয়েকজন শিক্ষক ও অভিভাবক জানিয়েছেন আগে যেখানে স্কুলের শিক্ষার্থী ৮ শতাধিক। ২০১৫ সালে সৈয়দ মিজানুর রহমান প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর এখন শিক্ষার্থী দাঁড়িয়েছে ৩১৭ জন। শিক্ষক আছেন ১৯ জন এবং কর্মচারী আছেন ৭ জন। শিক্ষকদের মধ্যে নারী শিক্ষিকা আছেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে যশোরে মানববন্ধন ও মিছিল করেছে চাকরিপ্রত্যাশীরা। শনিবার বেলা ১১ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, সব কিছুর সংস্কার হচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে হবে। এই আন্দোলন ১২ বছর ধরে চলছে। ৩৫ এর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। এসময় ৩৫ এর দ্রুত প্রজ্ঞাপন দেয়ার দাবি জানান বক্তারা। মাননববন্ধন শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন চাকরিপ্রত্যাশীরা।

Read More