পাটকেলঘাটা সংবাদদাতা পাটকেলঘাটা আদর্শ বিদ্যালয়ের স্কুল ফান্ডের ৪০ লাখ টাকা আত্মসাৎকারি আলোচিত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইকে বিশ্ব শিক্ষক দিবসের র্যালিতে দেখা গেছে। এতে ক্ষেপেছেন ওই স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ। জানা গেছে, শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকাল ১০ টায় তালা উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে প্রথম সারিতে উপস্থিত ছিলেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই। বর্তমানে তিনি দুর্নীতির দায়ে সকল কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। দুর্নীতি তদন্তধীন প্রধান শিক্ষক কেন র্যালিতে এমন প্রশ্নের জবাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই প্রতিবেদককে জানান আমি সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাকে আসতে বলেছিলাম কিন্তু…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণ্যাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা। আমাদের সংবাদদাতাদের পাঠানো বিস্তারিত- কেশবপুর পৌর সংবাদদাতা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় শহরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এসএম মুনজুর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ,…
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির যাত্রা শুরু হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী মুহাইমিনুল শেখ। গত ৪ অক্টোবর এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মাহমুদ ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক জেমস হোসাইন, কোষাধ্যক্ষ নাজমুস সাকিব, সহকারী কোষাধ্যক্ষ ইকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, ইভেন্ট ম্যানেজমেন্ট ইসমাইল হোসেন, জয়েন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট আবরার সাদমান ও সাকিবুল হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ,…
রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামের পানিবন্দি মানুষদের মাঝে জামায়াতে ইসলামী পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় এ ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। ইউনিয়ন জামায়াত নেতা আব্দুস সালামের নেতৃত্বে ইউনিয়নের আটঘরা, গৌরীপুর, রতনদিয়া, পুবালী, ধোপাডাংগা, গুপিকান্তপুর গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শন শেষে দুর্গতদের মাঝে এ ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে পানিবন্দি মানুষের মাঝে কিছু হাদিয়া ও ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা ফারুকে আযম, রাজনৈতিক উপদেষ্টা সিরাজুল ইসলাম শেখ, বাইতুলমাল অর্থবিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহীম হোসেন, ওলামা…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্সি দখল, লুটপাট ও ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়াসহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়স্থ আলবারাকা হোটেলের তৃতীয় তলায় উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা ও যুবদলের সাবেক সহ-সভাপতি আসাদুর রহমান। লিখিত বক্তব্যে আসাদুর রহমান বলেন, আমি ভোমরাস্থল বন্দরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি আমি ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। দীর্ঘ ১৫ বছর ধরে আ.লীগ নেতাকর্মীরা ভোমরা সিএণ্ডএফ এজেন্ট এসোসিয়েশন দখল করে রেখেছিল। কিন্তু গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর সাতক্ষীরা জেলা…
কেশবপুর পৌর সংবাদদাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যশোর জেলা বিএনপির পক্ষ থেকে এবং জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় শনিবার কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। এ সময় মধ্যকুল আশ্রয়ন কেন্দ্র, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিশু সদন প্রাথমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস মোড় এবং সরকারি ডিগ্রি কলেজ আশ্রয়ন কেন্দ্রে তিন শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়া। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের আল ফালাহ ইসলামি সেন্টার ও জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দলের কেন্দ্রীয় শুরা সদস্য জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। সে সময় তিনি বলেন সাংবাদিক জাতির দর্পণ। সত্য তুলে ধরলেই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হামলা খুন গুম সহ নানা ধরনের হয়রানি করা হয়েছে গত স্বৈরাচার সরকার আমলে। এখন থেকে আপনাদের সাথে থেকে সমাজ থেকে মাদক চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে…
সাতক্ষীরা সংবাদদাতা পানা টাকা ফেরত না পেয়ে আদালতে মামলা করায় স্কুল শিক্ষককে হয়রানিসহ বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে আসামি রেজাউল করিমের বিরুদ্ধে। মামলা সূত্রে জানা যায় সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম মোর্তজা আলমের কাছ থেকে গত ৩০ মে ২০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন কাঠিয়া গ্রামের রেজাউল করিম। এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়া কথা থাকলেও সময়মত ফেরত না দিয়ে সোনালী ব্যাংকের ২০ লাখ টাকার একটি চেক দেন ৩১ জুলাই তারিখের। কিন্তু ওই চেকটি ডিজঅনার হলে পাওনা টাকার জন্য আদালতে মামলা করেন এসএম মোর্তজা আলম। এদিকে ওই মামলায় ক্ষিপ্ত হয়ে রেজাউল করিম পাওনাদার শিক্ষক মোর্তজা আলমকে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হননি। শনিবার সকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ অভিযান চালানো হয়। বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, অস্ত্র চোরাকারবারীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি সদর থানায় জমা দেয়া হয়েছে বলে জানান অধিনায়ক।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু ৪ আগস্ট শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও পূর্বাশা পরিবহনের কাউন্টার ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি আরো বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।