Author: banglarbhore

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছায় ভবনের কাজ করার সুবাদে মালিকের বউয়ের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজমিস্ত্রী মোস্তফার। পরে তারা উড়াল দেন অজানার উদ্দেশ্যে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে মালিক বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। মুখরোচক এ ঘটনায় এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে উপজেলার রাড়ুলী ইউনিয়নে। জানা গেছে, রাজমিস্ত্রির কাজ করতে এসে ভবন মালিক কামালের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। আট দিনের পরিচয়, চার দিনের পরকীয়া ও পাঁচ দিন পর পালিয়ে গিয়ে বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুর…

Read More

বাংলার ভোর ডেস্ক শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে বিএনপির দেয়া দাবিসমূহ তুলে ধরেছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বিভিন্ন দাবি পেশ করেছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, সংলাপে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দিতে বলেছি। ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি। মির্জা ফখরুল বলেন, প্রশাসনে স্বৈরাচারের নিয়োগকৃত দোসররা এখনো রয়েছে। তাদের অবিলম্বে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে বসানোর কথা বলেছি। ডিসি নিয়োগে যে দুর্নীতির খবর বের হচ্ছে তা উদ্বেগের। আমরা নতুন…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইমাম পরিষদ। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপর বৃষ্টির মধ্যে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। কালীগঞ্জ ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আবু তালিব, সভাপতি মুফতি মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ হেদায়েত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর বক্তব্য দেয়ায় ভারতীয় পন্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতীশ রানের বিরুদ্ধে শাস্তির দাবিতে বাঘারপাড়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের উপজেলা সহসভাপতি মুফতি মাওলানা মহিবুল্যাহ হাবিবি,  মাওলানা রফিকুল ইসলাম, মুফতী মাসুদুর রহমান, হাফেজ ইদ্রিস জামিল, মুফতী রশীদ আহমাদ রায়পুরী সাহেব, রুহানি কবি মাও: বিল্লাল হোসেন,মাও: ফয়সাল হোসেন প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুইজন নেতার ওপর কুখ্যাত সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী রজব বাহিনী তার দলবল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ঝিকরগাছা উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় নাভারণ ইউনিয়ন বিএনপির আহবায়ক খায়রুজ্জামান মিনু ও রজবসহ ২১ নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে। তার জের ধরে বৃহস্পতিবার রাতে নাভারণ পুরাতন বাজারে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঝিকরগাছা থানা একটি অভিযোগ দায়ের করেছে সাকিবের বাবা হারুন অর রশিদ। হামলা শিকার আহত দুই ছাত্রদল নেতা হলেন, নাভারণ বিএনপির সাবেক সভাপতি মরহুম খোরশেদ আলমের ছেলে খায়রুল আলম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব সারাদেশের ন্যায় যশোরেও নিñিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে পালনে সর্বাত্মক সহায়তা করবে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব নিñিদ্র নিরাপত্তা, আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পালন করতে পারে তার জন্য দেশব্যাপি বিএনপি প্রস্তুতি নিয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপির সকল ইউনিটের নেতৃবৃন্দও এবারে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের কাজ হচ্ছে সনাতন ধর্মের ভাই বোনদের পাশে থাকা। যাতে করে তারা তাদের এই ধর্মীয় অনুষ্ঠানটি নির্বিঘ্নে পালন করতে পারে। এখানে নিজেদের জাহির করার কিছু নেই। যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা শার্শা উপজেলাধীন বাগআঁচড়া বাজারে দিনদিন বাড়ছে চাল, ডাল, তেল, ডিম শাকসবজিসহ নিত্যপণ্যের দাম। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয় ক্ষমতা। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে ভুক্তভোগীরা নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। জানা গেছে, গত সপ্তাহে যে বেগুনের কেজি ছিলো ৫০ টাকা, সেটা বেড়ে হয়েছে ৮০ টাকা। তেমনি পটল ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা, শসা ৪০ থেকে বেড়ে ৭০ টাকা, কলা ৩০ থেকে বেড়ে ৫০ টাকা, রসুন ১৮০ থেকে বেড়ে হয়েছে ২২০ টাকা, পেঁয়াজ ১১০ থেকে বেড়ে ১২০ টাকা হয়েছে। তবে আলুর দাম ৫০ থেকে…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনিতে উপজোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক সম্মেলন-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় আশাশুনি মহিলা কলেজ হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজনে উপজেলা কলেজ শিক্ষক পরিষদ সভাপতি ও আশাশুনি সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল বারীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও আগরদাঁড়ি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপদেষ্টা ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, অ্যাডভোকেট আব্দুস সোবান মুকুল,…

Read More

বাংলার খেলা প্রতিবেদক খুলনা বিভাগীয় কারাতে প্রশিক্ষণ সেমিনার আগামী ১৮ ও ১৯ অক্টোবর ২০২৪ ইং তারিখে যশোর জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার যশোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রশিক্ষণ করাবেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সিহান মোয়াজ্জেম হোসেন সেন্টু। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সহ-সভাপতি সাহারুল আলম আশা, প্রধান অতিথি বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিজিবি কারাতে দলের কোচ নূর হোসেন, বাংলাদেশ সোতকান কারাতে দো এসোসিয়েশন (কিউখাই) খুলনা বিভাগীয় সদস্য জিএম নাসির…

Read More

শার্শা সংবাদদাতা ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও নাভারন…

Read More