বাংলার ভোর প্রতিবেদক যশোরে কুরিয়ার সার্ভিসে মালামাল পাঠানোর নামে ২৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড রেলরোড শাখার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ব্যবসায়ীরা তাদের পাওনা টাকা দাবি করে আসলেও না পেয়ে শনিবার দুপুরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শাখাটি তালাবদ্ধ করে দেন। একই সাথে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যশোর শহরের রেলরোডস্থ এলাকায় কুরিয়ার সার্ভিসের ব্যবসা করে আসছেন রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড। বিভিন্ন পার্সেল কাজের ধারাবাহিকতায় কন্ডিশন ডেলিভারিতেও যশোরের বিভিন্ন ব্যবসায়ী এই শাখা থেকে ব্যবসায়ীরা তাদের মালামাল বিক্রি করতেন। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যবসায়ীর কন্ডিশন ডেলিভারির পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিলেও ভোক্তার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক শোভাযাত্রা, আলোচনা ও শিক্ষক সংবর্ধনার মধ্যে দিয়ে যশোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। “শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস, বাকবিশিস যশোর জেলা শাখা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, শিক্ষা ফাউন্ডেশন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে কালেক্টরেট চত্বর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। জেলা শিক্ষা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) উদ্যোগে প্রচারপত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের চৌরাস্তা এলাকায় প্রচার পত্র বিতরণ করা হয়। প্রচারপত্র বিতরণ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মাসুদ পারভেজ লিখন, বিজেপি কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা বিজেপির প্রধান সমন্বয়ক এম আই মেহেদী হোসাইন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্র সমাজের আহবায়ক হাসিব খাঁন, সদস্য সচিব সাজু আহমেদ, ঝিনাইদহ জেলা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের আহবায়ক তাকবীর মির্জা পাভেল, সদস্য সচিব এম…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার উলামা বিভাগের আয়োজনে সীরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বিডি হলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যলয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর অলী উল্লাহ, শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, নায়েবে আমীর বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ^াস, অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, জেলার সাবেক নায়েবে আমীর আনোয়ার…
মণিরামপুর সংবাদদাতা চুরিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে এবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধনের এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। শনিবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা বাজার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বার রাতে এই বাজারের বড় ব্যবসায়ী আইয়ুব আলী গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। এ ঘটনায় টনক নড়ে সকল ব্যবসায়ীর। পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে সমালোচনা করে মানববন্ধনে বক্তব্য রাখেন মনোহরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কুমার সিংহ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত এ…
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাড. গাজী এনামুল হক। তিনি বলেন, অনেক শাসন- শোষন আর নিপীড়নের শিকার জামায়াতে ইসলামী ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। আমরা সব প্রতিকুলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই আইন ও নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। কেউ পেশি শক্তি ব্যবহারের চেষ্টা করলে এবং কোন জনসাধারণকে হয়রানি, জুলুম নির্যাতন করলে আমরা…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজ হত্যা মামলার বাদী আজমুন নাহার কুইনকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। আসামিরা অজ্ঞাত স্থান থেকে মোবাইলে এমন হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলন করে কুইন এই অভিযোগ করেছেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তহীনতার কথা জানিয়ে বাদী কুইন শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। আব্দুল আজিজ উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাকে পিটিয়ে হত্যার অভিযোগে আব্দুল আজিজের একমাত্র মেয়ে আজমুন নাহার নিজের চাচা ও চাচাত ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেন। শনিবার সকালে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আজমুন নাহার বলেন জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর দুই চাচাসহ তিন চাচাত ভাই নিজ বাড়ির সামনের…
বেনাপোল সংবাদদাতা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি দূর করতে বেনাপোলে মতবিনিময় সভা হয়েছে। শনিবার বেলা ১১ টায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে এ মতবিনিময় সভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে বেনাপোল বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের ছাত্র নেতা আকাশ বলেন, বেনাপোল একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই পথে প্রতিদিন কয়েক হাজার রোগী যাতায়াত করার পাশাপাশি এখানে হাজারো লোকের বসবাস ও কর্মস্থল। তাদের যথাযথ চিকিৎসায় একটি হাসপাতাল জরুরি। এ সময় তিনি ব্যবসায়ীর নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়নসহ পৌরসভা প্রদত্ত নাগরিক সেবা ও থানা প্রদত্ত সেবা হয়রানিমুক্ত করার দাবি জানান। একই সাথে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক নিয়ন্ত্রণে প্রতিমাসে…
কালিগঞ্জ সংবাদদাতা উৎসবমুখর পরিবেশে সকল সদস্যের অংশগ্রহণে কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ, সদস্যদের বকেয়া মাসিক চাঁদা আদায় ও ২০২৪-২৫ সালের পরিচয়পত্র জমা, প্রেসক্লাবের শৃঙ্খলা ভঙ্গ ও সংবিধান পরিপন্থী তিনজন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গঠনতন্ত্র সংশোধন ও প্রেসক্লাবের কমিটি পুনরায় দুই বছরের জন্য বহাল রাখার বিষয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ,…
ঢাকা থেকে ফিরে খান নাজমুল হুসাইন: শনিবার বেলা ১১টায় জিয়া উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি রায়, শেখ তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুর রকিব মোল্লা, আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু, তামিম আজাদ মেরিন, আক্তারুল ইসলাম, মাষ্টার মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে মাজার জিয়ারত…