Author: banglarbhore

কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। ৩ অক্টোবর ( বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাতে কুড়িগ্রাম সদর থানা ও উলিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার আলী সরকার রাজা ও তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রাজা। গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে আটকের কথা নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক। উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে ক্ষমতাসীন…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে একতা বন্ধন ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে রাজগঞ্জ হাইস্কুল মাঠে রাজগঞ্জ একতা ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন- সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল গফুর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাওনেজ ইমরান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আইয়ুব হোসেন, একতা বন্ধন ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা মতিয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শুক্রবারের যশোরের আকাশে ঝরছে দিনভর বৃষ্টি। মাঝে দুপুরে আকাশ কিছুটা রৌদ্রজ্বল থাকলেও বিকালে কালোমুখো আকাশের চেহারায় ছিল না হাসি। আবারও ঝরতে থাকে অঝরে বর্ষণ। মাঝে মধ্যে মেঘেরও গর্জন। এমন আবহাওয়ার মধ্যে নাচ, গান আর কাথামালাতে পাঠ্যবইয়ের বাইরে শিশুদের কেটেছে অন্য রকম এক বিকেল। শহরের শিল্পকলা মিলনায়তনে আনন্দ আয়োজনে মেতে ওঠে শিশুর দল। ব্যতিক্রমধর্মী শিশুশিক্ষা প্রতিষ্ঠান মৌমাছি ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশৈলীর যৌথ আয়োজন করে বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে বাংলার সংস্কৃতি উৎসব। বাইরে অবিরাম বৃষ্টি। ভেতরে একের পর এক কচি প্রাণের নাচ আর তাদের মিষ্টি কণ্ঠে গান আবৃত্তিতে বৃষ্টিস্নাত একটা বিকেলে মেতে থাকেন প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থী অভিভাবকসহ দর্শনার্থীরা। অনুষ্ঠান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আঞ্চলিক মহল্লা সুরক্ষা কমিটির যৌথ সভা হয়েছে। শুক্রবার বিকেলে বেজপাড়া মেইন রোডে সভা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী ফয়েজ আহম্মেদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ উদ্দিন, দিনতাজুর রহমান, মাহবুবর রহমান কচি, জেলা যুবদলের সহসভাপতি মিন্টু মন্ডল, যশোর মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দিলু, রফিকুল ইসলাম বাবলু, মঞ্জুর হায়দার, বিশ^জিৎ সাহা, শুভঙ্কর বিশ^াস, আজাদুর রহমান রনি প্রমুখ। এসময় বক্তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের পর থেকে কিছু দুর্বৃত্ত এলাকার পরিবেশ অশান্ত করে তুলছে। এরা সবাই সন্ত্রাসী। সুতরাং এদেরকে কেউ প্রশ্রয় দিতে পারবেনা। সন্ত্রাসীদের সমুলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারর মতবাদের অন্তুর্ভুক্তি বাতিলের দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে যশোরে মানববন্ধন হয়েছে। শুক্রবার বেলা দুইটার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মাদ্রাসার মসজিদের ইমামরাও অংশ নেয়। বক্তারা মানববন্ধনে ৫ দফা দাবি জানিয়ে বলেন, জাতীয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে মানববতার জন্য হুমকি ট্রান্সজেন্ডার মতবাদের ধারক বাহকদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের সম্পৃক্ত করতে হবে। দেশের অভিভাবকবৃন্দকে ভবিষ্যৎ প্রজন্মেও সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে সচেতন করতে হবে। পাঠ্যপুস্তকে এমন কোন ভিনদেশী মতাদর্শ প্রচার করা যাবে না, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও ইমানি মূল্যবোধকে আঘাত করে। এলজিবি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। সবজি, মাছ, মাংস ও মুদি পণ্যের দাম আকাশচুম্বী। সব ধরনের পণ্যের দাম চড়া হওয়ায় ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। তিন বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। বাজারে অস্থিরতা থাকলেও নিয়ন্ত্রণে নেই কার্যকর পদক্ষেপ। শুক্রবার সকালে শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সবজির দামে হেরফের হয়েছে। বিক্রেতারা বলছেন, জলাবদ্ধতা ও ভারি বৃষ্টির কারণে সবজির দাম চড়া। এদিকে, সবজির দাম চড়া থাকাতে ক্ষোভ দেখা গেছে সাধারণ খুচরা ক্রেতাদের মধ্যে। এদিন বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। গত সপ্তাহের তুলনায়…

Read More

বাংলার ভোর ডেস্ক হিজবুল্লাহ, হামাস ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ নেতাদের হত্যা এবং লেবাননে হামলা বৃদ্ধির প্রতিশোধ হিসেবে ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। তেহরান ও এর আঞ্চলিক মিত্ররা ইসরাইলের বিরুদ্ধে কখনো পিছু হটবে না। চার বছরেরও বেশি সময় পর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। খামেনি বলেন, ইসরাইলে ইরানের হামলা ‘বৈধ’। শীর্ষ নেতাদের হত্যা করে এ অঞ্চলের প্রতিরোধ দমানো যাবে না। তিনি বলেন, ইরানের অভিযানগুলো ছিল রক্তপিপাসু ওই জঘন্য অপরাধী চক্রের বিরুদ্ধে। খামেনি আরও বলেন, ইরান মিত্রদের প্রতি তার ‘দায়িত্ব’ সুচিন্তিতভাবে…

Read More

বাংলার ভোর ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চাই। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছি। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। তাছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা মানুষকে স্বাস্থ্য সেবা দিতে কোটচাঁদপুরে পথ চলা শুরু করলো গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শুক্রবার সকালে দোয়ার মধ্যদিয়ে স্থানীয় বলুহর স্ট্যান্ডে উদ্বোধন করা হয়েছে প্রতিষ্ঠানটির। জানা যায়, স্থানীয় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কোটচাঁদপুর-কালীগঞ্জ মহাসড়কের পাশে বলুহর স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে। ফিতে কেটে ও দোয়া অনুষ্ঠানে মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নয়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আজিজুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের আমীর ও চেয়ারম্যান তাজুল ইসলাম, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক আহমেদ, ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ওমর ফরুক। অনুষ্ঠানে কোরান তেলাওয়াত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৪২তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক। সংগঠনের সহ সভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন, কবি মিলা মাহফুজা, কবি আতিয়ার রহমান, কবি শাহরিয়ার সোহেল ও কবি গাজী শহিদুল ইসলাম। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন রতন, রবিউল হাসান, ভদ্রাবতী বিশ^াস, নূরজাহান আরা নীতি, অরুণ বর্মন, আহম্মেদ মাহাবুব ফারুক, রাজপথিক, এএফএম মোমিন যশোরী, সঞ্জয় নন্দী, অ্যাড.…

Read More