Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় সাংবাদিকসহ ৩৭ জনের নামে মামলা, নিন্দা

banglarbhoreBy banglarbhoreDecember 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ঝিকরগাছায় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে চার সাংবাদিকসহ ৩৭ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলাইমান হুসাইন এ মামলাটি করেছেন। মামলার আসামি চার সাংবাদিক হলেন, দৈনিক কল্যাণের ঝিকরগাছা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলার শাহ জামাল শিশির, দৈনিক স্পন্দনের আবু সাইদ মিলন ও দৈনিক নওয়াপাড়ার একরামুল হক খোকন। মামলায় ঝিকরগাছার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এই মামলার আসামি এহতেসাম হামিদ রাজু ও শাওন রেজা খোকাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এদিকে, সাংবাদিকদের নামে মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে বিবৃতি দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমামুল হাসান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইমরান রশীদ, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংবাদিক আবুল কাশেম, এম আর মাসুদ, তারিক মোহাম্মদ, আলমগীর হোসেন, শাহিনুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, ইসমাইল হোসেন, কাজী ইদ্রিস আলী, মহসিন আলম, আবিদুর রহমান, আফজাল হোসেন চাঁদ, রেজওয়ান বাপ্পি, মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম প্রমুখ।

বাদী সোলাইমান হুসাইন মামলায় বলেছেন, তিনি একজন ব্যবসায়ী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য। আসামিরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নে জন্য নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করে আসছিল। তারই অংশ হিসেবে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা স্মৃতিস্তম্ভের ব্যানারে লাল রঙ দিয়ে স্প্রে করে ‘জয় বাংলা’ লিখে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে বাদীসহ তার দলীয় লোকজনদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। ১৭ ডিসেম্বর বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদী আসামিদের দেখতে পান। এরপরে তার পরিচিত লোকজনদের সাথে নিয়ে ঝিকরগাছা থানাধীন জয়কৃষ্ণপুর জামতলা মোড়ে পৌঁছানো মাত্র তাদের লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বোমাসাদৃশ্য জব্দ করে।

এদিকে, এই মামলায় চারজন সাংবাদিককে আসামি করায় সাধারণ মহলে নানা ধরণের সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মামলার আসামি করায় সাংবাদিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে অভিযুক্ত আসামি গ্রেফতার করা হবে।

মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.