অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচ কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৌবাজার এলাকায় মাদক কারবারি মমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের চিহ্নিত মাদক কারবারি মমিন উদ্দিন (৪০), মো. সালাম (৩৯), জালাল হোসেন (৩৮), ইমন (২৩) ও নাঈমুর রহমান দুর্জয় (২৩)। এ সময় উদ্ধার করা হয় ৪০ লিটার দেশি মদ, একটি বিদেশি ছুরি, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৭৩৫ টাকা, ৫টি বিদেশি মদের বোতল ও একটি বেসবল ব্যাট। বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা শুক্রবার সকালে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন, কুষ্টিয়া জেলার সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার মহসিন আলী, নড়াইল জেলা আমীর এ্যডভোকেট আতাউর রহমান বাচ্চু। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে মানব পাচারের অভিযোগে দুই জনসহ পাঁচজন আটক হয়েছেন। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পদ্মশাখরা ও হিজলদি সীমান্ত থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। পদ্মশাখরা থেকে আটকরা হলন-সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের দালাল জসিম উদ্দিন (৩৮), লক্ষ্মীদাড়ি গ্রামের বিলাল হোসেন (২৩), শামছুজ্জামান (৩৯)। তাদেরকে শুক্রবার ভোর ৩টার দিকে পদ্মশাখরা সীমান্ত থেকে আটক করা হয়। অপরদিকে ভোর ৪টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় বিজিবি সদস্যরা দুই জন বাংলাদেশি নাগরিককে আটক করেন। আটকরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের শামসুল মোল্যার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা…
খাজুরা সংবাদদাতা যশোরের খাজুরায় অধ্যক্ষ আক্তারুজ্জামান শিক্ষা ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জহুরপুর রামগোপাল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপি এ ক্যাম্পে তিন শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ডাক্তার সজল ডেন্টাল কেয়ার খাজুরা বাজারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা মুন্সী আলতাফ হোসেন, যাদবপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জহুরপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মুন্সী মঞ্জুর কাদের, তরুণ সমাজসেবক সালমান পারভেজ, জেলা ছাত্রদল নেতা রাকিব হোসেন, সমাজকর্মী নাহিদ আমিন রায়হান হোসেন, সাব্বির হোসেন, রনি হোসেন প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন, ডাক্তার রাফসান জানি, বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন সজল হোসেন, রেজয়ানুল হক মেহেদী ও ডাক্তার সোহরাব হোসেন শান্ত।
কালিগঞ্জ (সাতক্ষীরা) সাংবাদদাতা কালিগঞ্জ কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লমকে কটুক্তির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে খাতুন এ জান্নাত জামে মসজিদ, নয় গম্বুজ জামে মসজিদ, বালিয়াডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, শহীদ মাদানি জামে মসজিদ, বেনাদনা বিশ্বাস পাড়া জামে মসজিদ, ফারুকী জামে মসজিদের কয়েক হাজার মুসল্লি মিছিল করে কৃষ্ণনগর বাজার বিভিন্ন রাস্তা দিয়ে সমাবেশে অংশ নেন। সমাবেশে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও খাতুন এ জান্নাত জামে মসজিদে ইমাম ও খতিব মাওলানা মুহাদ্দিস আব্দুল আজিজ আল কাদেরী, বালিয়াডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোর পাঁচটার দিকে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ থানার জাফরপুর গ্রামের অজিহার রহমান গাজী অভি (৪২) ও সদরের আলিপুর গাংনীয়া এলাকার সাইদুল্লাহ হোসেন কারিকর (২৮)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে গাংনীয়া ব্রিজের পশ্চিম পাশে নুর ইসলাম টি-স্টলের সামনে থেকে ওই দুই চিহ্নিত মাদক চোরাকারবারিকে ১১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে শিবির কর্মীদের উপরে হামলার প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্যামনগর উপজেলা সভাপতি আব্দুস সামাদ। তিনি জানান, গত ৩ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে গুমানতলী কামিল মাদ্রাসার কয়েকজন দায়িত্বশীল, দাওয়াতী কাজ করছিলেন। সে সময় বহিরাগত কিছু ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ছাত্র শিবিরের দাওয়াতী কাজে বাধা সৃষ্টি করে এবং দায়িত্বশীল কর্মীদের আটকিয়ে রাখে। জানতে পেরে তাদের উদ্ধারে ছাত্রশিরিরের থানা সভাপতি রাশিদুল ইসলামসহ আরো অনেক নেতাকর্মীরা যাওয়ার পথে সাবেক সংসদ সদস্যর বাড়ির সামনে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর রড, হকস্টিটিক, চাপাতি, লাঠি শোটা…
বাংলার ভোর ডেস্ক জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে পৃথক পাঁচটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৩ অক্টোবর) পাঁচটি কমিশন গঠন করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনগগুলো হলো-জনপ্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। গত ১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। গুরুতর জখম হওয়া ব্যক্তির নাম আসিফ উদ্দীন। তিনি ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের জসিম উদ্দীনের ছেলে। এই ঘটনায় তার পিতাও আহত হন। ঘটনার বিবরণ তুলে ধরে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন জসিম উদ্দীন। লিখিত অভিযোগে বলা হয়, ফতেপুর ইউনিয়নের ভায়না গ্রামের আবু বক্কারের ছেলে আসলাম মিয়া, চাঁন্দু মিয়ার ছেলে শামীম ও নিজাম উদ্দীনের ছেলে মামুনসহ অজ্ঞাতনামা আরো ২ থেকে ৩ জন গত ৩০ সেপ্টেম্বর সকালে বাড়িতে থাকা অবস্থায় জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে তাকে মারপিট…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্তসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বৈরি আবহাওয়া উপেক্ষা করে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ কর্মসূচীর আয়োজন করে চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে চিনিকলের কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা অংশ নেয়। ঘন্টাব্যাপি চলা এই কর্মসূচিতে চিনিকলের ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল, তানজিমুল ইসলাম, ইক্ষু উন্নয়ন সহকারী আব্দুল হাই সিদ্দিকী, চিনিকলের সিআইসি সদস্য ইমরান পারভেজ, সেন্টার গার্ড কাম স্কেলম্যান আব্দুল লতিফসহ অন্যান্যারা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত, বাংলাদেশ চিনি ও খাদ্য…