Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছের যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন। এ সময় তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেয় তারা। বুধবার রাত ১০ টার দিকে যশোর- বেনাপোল সড়কের পুলেরহাটে এ ঘটনা ঘটে। আহতদের রাতেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হচ্ছেন, বেনাপোলের খোরদা গ্রামের শাহাবুদ্দিন শান্ত ও আল-আমিন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০ টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে দড়াটানায় যায়। ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান জানান, তাদের দু’জন সদস্য বুধবার রাত ১০ টার দিকে মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে যশোর আসছিলেন। পথিমধ্যে পুলেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এরপর…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোর জেলার নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, যশোরের নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় তিনি বলেন, নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা স্বাধীন ও সঠিক মত প্রকাশের সুযোগ সুবিধা পেয়েছি। দেশে সংস্কারের সুযোগ এসেছে। তাই সংস্কারের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশকে সুন্দর করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার জামায়াতে ইসলামী যশোর পৌর শাখার উদ্যোগে শহরের খুলনা বাসস্ট্যান্ড বিজয়স্তম্ভ চত্বরে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের যশোর শহর সাংগঠনিক জেলার আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি। এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের রক্তের মূল্য আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ। সমাবেশে পৌর উত্তর সাংগঠনিক থানার আমীর নূর-ই-আলী নূর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, জেলা কর্মপরিষদ…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে আসাদুল ইসলাম ও সাবু মিয়া নামে বিএনপির দুই কর্মীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান স্বাক্ষরিত গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৯নং বারবাজার ইউনিয়নের মহিষাহাটি গ্রামের আসাদুল ইসলাম ও বেলাট-দৌলতপুর গ্রামের সাবু মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হলো। পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার জন্য বলা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বৃহস্পতিবার ঢাকায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। শহিদুল ইসলাম মিলনের আত্মীয়-স্বজনরা বলছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কয়েকদিন আগে ঢাকায় যান। তিনি সেখানকার একটি বাসায় ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকার ফুলতলা এলাকায় গেলে সেখান থেকে আটক করে ডিবি পুলিশ। আটকের পর তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। যশোর ডিবি পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকায় সেখানকার ডিবি পুলিশ কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির (৩০ কেজি) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের মধ্যে মিজানুর রহমান ও বিল্লাল হোসেন নামে দুজনের নাম জানা গেছে। ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের (১, ২ ও ৩) ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, ‘আমার স্বামী জাহিদুল ইসলাম খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক। ঢাকুরিয়া বাজারে আমাদের গুদামঘর। বুধবার আমরা ৪৯৯ জনের চাল তুলে গুদাম ঘরে রেখেছি। বৃহস্পতিবার সকাল ৯টা…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোলের চোরাচালানের গডফাদার ১৫ মামলার আসামি চোরাকারবারী যশোর সীমান্তের মাদক সম্রাট, বহুল আলোচিত বাদশাকে (৫৭) অবশেষে গ্রেপ্তার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা। গত বুধবার সন্ধ্যায় বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের বিভিন্ন কোদলারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা মল্লিক ওরেফে বাদশা মিয়া বেনাপোল সীমান্তের বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি গণমাধ্যমকে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন। এসময় বাদশা মিয়াকে রঘুনাথপুর সীমান্ত এলাকা কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কুখ্যাত বাদশা মিয়া দীর্ঘদিন…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা মহানবনী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানবীকে নিয়ে ভারতের এক ধর্মগুরু রামগিরি ও মন্ত্রীর কটুক্তিপূর্ণ উক্তির প্রতিবাদে অনুষ্ঠিত এ বিক্ষোভ হাজারো শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বেলার ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলা বিক্ষোভ রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কটুক্তিকারীদের শাস্তির দাবি করেন। এ বিষয়ে রাজগঞ্জ অঞ্চলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইকরামুল হোসেন, ফিরোজ ও সুমন বলেন, ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক মহানবী রাসুল (সঃ)’র অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গত বুধবার রাজগঞ্জ এলাকার চারপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উৎসাহিত করি এবং বৃহস্পতিবার…

Read More

মাগুরা সংবাদদাতা বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাগলা হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট মাগুরার সভাপতি অধ্যাপক আফজাল হোসেন। প্রধান বক্তা ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ। মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাশিস মাগুরার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান। উপস্থিত ছিলেন জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি…

Read More

ছুটিপুর সংবাদদাতা বৃহস্পতিবার চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। ট্যাগ অফিসার যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা গোলাম মোরশেদের উপস্থিতিতে ইউনিয়নের ১৭ টি গ্রামের ৭৬৪ জন উপকারভোগীদের মধ্যে ৫ কেজি চাল ২ কেজি ডাউল ও ২ লিটার সয়াবিন তেল ৪৭০ টাকার বিনিময়ে হতদরিদ্র জনগনের মধ্যে বিক্রয় করা হয়। অনুমোদিত ডিলার আব্দুস ছামাদ নিজে উপস্থিত থেকে কর্ডধারিদের মধ্যে টিসিবির পণ্য বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা হাফিজুর রহমা, বিএনপির ইউনিয়ন সেক্রেটারি মেম্বর জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা শরীফুজ্জামান, ইউপি সদস্য আমিরুল ইসলাম, রাজু আহমেদ, মেম্বার আলি কদর, মেম্বর…

Read More