Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক ‘১০ম গ্রেড আমার দাবি নয়, আমার অধিকার’ এই স্লোগানে সারাদেশের সাথে সংহতি প্রকাশ করে মাগুরার শালিখা, সাতক্ষীরার শ্যামনগর ও ঝিনাইদহের কোটচাঁদপুরে বৃহস্পতিবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মাগুরা সংবাদদাতা জানান, বিকেল সাড়ে তিনটায় শালিখা উপজেলার আড়পাড়া বাজারে যশোর-মাগুরা মহাসড়কের জনতা ব্যাংকের সামনে অনুষ্ঠিত মারনববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সরকারী শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক অরুন কুমার চক্রবর্তী, সাবেক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমান, সাবেক খাটর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ অঞ্জন আলী, দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান হোসলন, কুমোর কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম,…

Read More

কুড়িগ্রাম সংবাদদাতা কুড়িগ্রামে ধরলা নদীর চলমান তীব্র ভাঙনে বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে দেখা গেছে, উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ খুদিরকুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বৃহস্পতিবার রাতে সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরকারি কমিউনিটি ক্লিনিক বিলীন হওয়ার ৩ দিন পর খুদির কুটি বন্যা আশ্রয় কেন্দ্র ও অস্থায়ী বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বিলীন হয়ে গেল। এতে করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেলদার, জাকির হোসেন, শাহানুর, নুর আলম, রতন, মিজানুর রহমান, আমিনুলসহ স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের ভাঙনে প্রায় ২…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কোতয়ালি পুলিশ বিভিন্ন পাড়া-মহল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানে গ্রেফতারকৃদের প্রায় অধিকাংশই আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক। মঙ্গলবার গভীর রাতে (১ অক্টোবর) এদের আটক করা হয়। বিএনপি অফিস ভাংচুর, লুটপাট, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার হুমায়ুন কবির (৫৫), ছোট গোপালপুর গ্রামের জাকির হোসেন (৪২), উপশহর ১নং সেক্টরের মো. শাহিন (৩৫), পূর্ব বারান্দী বিশ্বাসপাড়ার রবিউল বিশ্বাস (৫৫), ভাতুড়িয়া বাজার এলাকার আতিয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বুধবার বিকেলে যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা পরিষদের উপপ্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম। সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে শিক্ষকরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিরি সিনিয়র সহসভাপতি গাজী শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম, প্রাথমিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান মুকুল আর নেই। বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……রাজেউন)। প্রায় এক সপ্তাহ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ অসুস্থ হয়ে পড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার উন্নতি…

Read More

প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশের কমিউনিস্টপার্টি (সিপিবি) যশোর জেলা কমিটি উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১২ টায় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মাধ্যমে ভবদহের লাখো মানুষের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদনকালে উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুর রহমান হিরু, ট্রেড ইউনিয়ন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, সিপিবি যশোর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ক্ষেতমজুর সমিতির মণিরামপুরের সভাপতি আব্দুল মজিদ, প্রকৌশলী আবু হাসান, মনোরঞ্জন বিশ^াস। স্মারকলিপিতে উল্লেখ করা হয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোলের চোরাচালানের গডফাদার বহু মামলার আসামি চোরাকারবারী যশোর সীমান্তের মাদক সম্রাট, বহুলালোচিত বাদশা মল্লিককে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় তাকে সীমান্ত এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন বিজিবি আবার কেউ কেউ বলছেন ্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন পুলিশ তাকে আটক করেনি। তবে অন্য কোন বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না । এদিকে বাদশা মল্লিককে আটকের খবরে বেনাপোল এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রেলস্টেশনে বসবাস করা সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের নিয়ে জন্মদিন পালন করেছেন তানজিম জান্নাত নামের এক শিশু। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে এমন ব্যতিক্রমী আয়োজন করেন শিশু জান্নাতের মা জান্নাত ফাউন্ডেশন যশোরের পরিচালক সালমা আক্তার। বুধবার বিকেলে যশোর রেলস্টেশনে ভ্রাম্যমাণ ‘শুদ্ধাঙ্গন’ স্কুল প্রাঙ্গণে শিশু জান্নাতের ১১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জান্নাতের জন্মদিনের কেক কাটার আনন্দ ভাগাভাগি করে নেয় শুদ্ধাঙ্গন স্কুলের প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশু। এ সময় শিশুদের মাঝে চকলেট কেকসহ বিভিন্ন শিশুখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শুদ্ধাঙ্গন স্কুলের শিক্ষক, শিক্ষিকা সিধু রায়, সুমাইয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার কওসার আলী গত ৪ মাসে অফিস করেছেন ১১ দিন। সপ্তাহে দুই দিন অফিস করার কথা থাকলেও সেটি করেন না। শ্রান্তি ও বিনোদন ছুটি কাটানোর পর তিনি এখন অসুস্থজনিত ছুটিতে আছেন। এতে ব্যাহত হচ্ছে জমি রেজিস্ট্রি কাজ। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও দলিল লেখকরা। দ্রুত কালীগঞ্জ উপজেলায় নির্দিষ্ট একজন সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবি সাধারণ মানুষ ও দলিল লেখকদের। উপজেলা সাব রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, কওসার আলী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ জুন তিনি কালীগঞ্জে যোগদান করেন। সপ্তাহে…

Read More