বাংলার ভোর প্রতিবেদক আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ পুলেরহাট যশোরে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ফার্মাকোলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডা. সন্জয় সাহা। বুধবার সকালে অধ্যাপক ডা. সন্জয় সাহাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন। এ সময় নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদিরসহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা.…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে যশোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের পৌর পার্কে সনাতন ধর্ম সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালন ও উলুধ্বনির মাধ্যমে মহালয়ার সূচনা হয়। এরপর মূল আচার-অনুষ্ঠান হিসেবে ঘট স্থাপন করে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে পূজা করা হয়। ত্রিভঙ্গ চরণ ব্রহ্মচারীর চণ্ডীপাঠের সঙ্গে সমবেত কণ্ঠে ইয়া চণ্ডী অর্চনা করবে ভক্তরা। সনাতন ধর্ম সংঘের যশোরের নেতা গোপিকান্ত সরকার বলেন, ‘শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ থেকেই শারদীয় দুর্গা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে তারিফ হোসেন (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে মণিরামপুর উপজেলার কুয়াদা জামজামি এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে। তারিফ উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তারিফ হোসেনের বাবা আতাউর রহমান বলেন, ‘এক মাস আগে ছেলেকে ঝিকরগাছায় বিয়ে করিয়েছি। ঘরে নতুন বউ। তারিফের বিয়েতে আমার মেয়ে তাজমিন খাতুন শ্বশুরবাড়ি থেকে এসেছিল। বিষয়টি ভালোভাবে নেয়নি তার স্বামী আমিনুর, তাজমিনকে এ কারণে তালাক দিয়ে দেয়।’ আতাউর রহমান আরও বলেন, ‘তারিফের বিয়েতে আসার কারণে তার বোনের তালাকের বিষয়টি সে মেনে নিতে পারেনি। এটা নিয়ে তারিফের মধ্যে হতাশা কাজ করছিল। বুধবার সকালে স্ত্রীকে নিয়ে অভয়নগর…
বাংলার ভোর প্রতিবেদক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে অংশ নেয় আইনজীবী ও বিএনপির নেতাকর্মীরা। বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল একজন সাংবাদিক নন, বরং সকল নির্যাতিত সাংবাদিকদের প্রতিনিধি তিনি। তিনি প্রকৃত দেশপ্রেমিক এবং দেশের ক্রান্তিকালে একাই লড়ে গেছেন। এ দেশে শুধু মাহমুদুর রহমান নয়, যে সব সাংবাদিক সত্য লিখতে গেছেন, ফ্যাসিস্ট সরকার তাদেরকে মামলা দিয়ে দমন করেছেন। দ্বিতীয় স্বাধীন দেশে অনতিবিলম্বে মাহমুদুর রহমানের জামিন…
বাংলার ভোর ডেস্ক যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া এলাকায় যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম গুয়াখোলা গ্রামের মৃত গোলাম রসুল সরদারের স্ত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১১টার দিকে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে সৈয়দপুরগামী ‘রকেট’ ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধা গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, বয়সের কারণে জাহানারা বেগম চোখে কম দেখতেন এবং কানে কম শুনতেন। রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পৌর শাখার উদ্যোগে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চাঁচড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই-আগস্টের স্বাধীনতা স্বার্থক করতে হলে আমাদের অবশ্যই একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত, প্রশান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কোনভাবেই এ দেশে আর কোন স্বৈরাচারকে, কোন তাবেদার, কোন ভোটচোরকে স্থান দেয়া হবে না। আমাদের দেশের ছাত্র-আপামর জনগণ সম্মিলিতভাবে স্বৈরাচার হটিয়ে দেশের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে। আমরা ঠিক সেই ভাবেই সবাই মিলে প্রাণের বাংলাদেশকে সুন্দর করে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের খাটুরা বাঁওড় জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক জনপ্রতিনিধির নেতৃত্বে দুর্বৃত্তরা বাঁওড়টি দখলের পায়তারা করছে। এ বিষয়ে বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির সদস্য মো. আলতাফ হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মণিরামপুরের খাটুরা বাঁওড়টি প্রায় দেড় বছর যাবৎ মৎস্য চাষবিহীন অবস্থায় পড়েছিল। এতে অসহায় মৎস্যজীবীরা টাকার অভাবে মানবেতর জীবন যাপন করছিল। মৎস্যজীবীরা আলাপ-আলোচনার মাধ্যমে একমত হয়ে বাঁওড়ে মাছ রক্ষার জন্য পাটা ও গত ২৫ সেপ্টেম্বর মাছের পোনা অবমুক্ত হয়। গার্ডের মাধমে বাঁওড়ে মাছের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জোরপূর্বক স্থানীয় হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিশ্বাস, ইউপি সদস্য…
সংবাদ বিজ্ঞপ্তি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা চৌধুরীর সঙ্গে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব নাজমুল আহসানের সভাপতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়েদা রিজওয়ানা চৌধুরী বলেন, আমডাঙা খাল সংস্কারসহ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এছাড়া টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) সংক্রান্ত বিষয়ে গুরুত্ব- মতামত বিবেচনায় নেয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করতে হবে। তিনি ভবদহ এলাকা পরিদর্শনে আসবেন বলেও জানান। মতবিনিময় সভায় বক্তব্য দেন, ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টামন্ডলী সদস্য তসলিম-উর-রহমান, ভবদহ পানি নিস্কাশন…
চৌগাছা সংবাদদাতা চাঁদাবাজি মামলায় যশোরের চৌগাছায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি (তদন্ত) জেল্লাল হোসেন। জানা গেছে, চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি চৌগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুল মজিদকে মঙ্গলবার রাতে ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকার বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আফসার আলী মন্ডলের ছেলে। একই মামলায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসনকে আটক করে।…
বাংলার ভোর প্রতিবেদক ডিজিটাল প্লাটফর্মে চিকিৎসা প্রতারণা করে দন্ডিত প্রতারক খন্দকার কবীর হোসেন কোটিপতি বনে গেছেন বলে অভিযোগ উঠেছে। মানুষ ঠকানোর অর্থে তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়ায় ছয়তলা ও চারতলা দুটি আলিশান বাড়ি করেছেন। ছাতিয়ানতলার মল্লিকপাড়ায় রয়েছে আরও একটি চারতলা বাড়ি। এছাড়া বিভিন্ন এলাকায় কিনেছেন বিঘা বিঘা জমি। স্থানীয়রা বলছেন, গোপালগঞ্জে বাড়ি হওয়ায় অনেকে কবীরের ভয়ে নিরব থাকতেন। মুখ বুঝে তার প্রতারণা সহ্য করতেন। ‘গোপালগঞ্জের’ দাপট দেখিয়ে প্রতারণায় খন্দকার কবীর এখন জিরো থেকে হিরো। বিগত দিনে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হলেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। অনুসন্ধানে জানা গেছে, খন্দকার কবীর হোসেনের পৈত্রিক…