আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ৬৭ নং বিল বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে নিমজ্জিত থাকায় ক্লাস পরিচালনা কষ্টসাধ্য হয়ে উঠেছে। কোমলমতি শিশুরা হাটু পানি ঠেলে স্কুলে যেতে হিমশিম খাচ্ছে। ইউনিয়নের বিল অঞ্চলে গড়ে ওঠা গ্রামের মধ্যে অবস্থিত বিদ্যালয়টি অবহেলিত ও বঞ্চিত জনপদের শিশুদের শিক্ষার আলো বিতরণে ভূমিকা রেখে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে এলাকা জলমগ্ন হয়ে পড়ায় স্কুলে যাতয়াতের রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে। জরাজীর্ণ ভবনে কর্তৃপক্ষ ক্লাস পরিচালনা করে আসছে। দীর্ঘদিন জরাজীর্ণ ভবনে অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবীর প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবন নির্মানের প্রস্তাব গেলেও এখনো ভবন বরাদ্দের কোন ব্যবস্থা…
Author: banglarbhore
# থাকবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ পদ্ধতিতে একটি কক্ষের মধ্যেই চূড়ান্ত ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর চূড়ান্ত ভর্তি কার্যক্রম হবে এবং ২৩ অক্টোবর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল মজিদ। সভায় জানানো হয়, যবিপ্রবিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তি হবে ৬ অক্টোবর রোববার থেকে ৮ অক্টোবর মঙ্গলবার…
বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগের সন্ত্রাস মুক্ত পরিবেশের মধ্য দিয়ে জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখা আয়োজিত মনোমুগদ্ধকর সাংস্কৃতি সন্ধ্যা উপভোগ করলেন শহরবাসী। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় নাটক , আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। রাষ্ট্র নিয়ে মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, নির্ভর বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)- এর ভাবনা, চিন্তা ও দূরদর্শীতা নিয়ে নাটক প্রেসিডেন্ট পরিবেশিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। নাটকটি কবি আল মাহমুদের তৃষিত জলধি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে ছয় দিনব্যাপি বইমেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার মেলার উদ্বোধন ঘোষণা করেন। প্রথমা প্রকাশন আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, ‘বইয়ের চেয়ে ভালো বন্ধু আর নেই। যুব সমাজকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে। দেশকে সন্ত্রাস-মাদক মুক্ত করতে বই পড়তে হবে’। মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিনা খাতুন, বেগম রোকেয়া পদক জয়ী জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান নেতৃবৃন্দ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- টিআইবি যশোরের সভাপতি শাহিন ইকবাল, জয়তী সোসাইটি-র নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক অ্যাড: মাহমুদুল হাসান বুলু, জনউদ্যোগ সদস্য সচিব কিশোর কুমার কাজল, যশোর জেলা কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সায়েদা বানু শিল্পী, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু প্রমুখ। বক্তারা বলেন, প্রতিবছরই দুর্গাপূজার এক মাস আগে থেকেই প্রতিমা ভাংচুর শুরু হয়ে যায়।…
বাংলার ভোর প্রতিবেদক দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সার্ভেয়াররা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট হয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন দপ্তরের সার্ভেয়ারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের জেলা আহবায়ক ও জেলা প্রশাসক সার্ভেয়ার জাহিদুল ইসলাম, তৌহিদুল হক ও সতেন্দ্র নারায়ণ। সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার সাইফুল ইসলাম, সজীব হোসেন। উপজেলা সার্ভেয়ার…
বাংলার ভোর প্রতিবেদক প্রসূতি মৃত্যুর অভিযোগে যশোর শহরের দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টিম। অভিযানে দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারের ত্রুটি থাকায় তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে ভুয়া চিকিৎসকের মাধ্যমে অপারেশন পরিচালনা করে প্রসূতি মৃত্যুর এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামি ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনেই দীর্ঘদিন ধরে দালাল মারফতে সিজারিয়ানের রমরমা ব্যবসা চালিয়ে আসছে ১০ বেডের এই ক্লিনিকটি। স্বাস্থ্য বিভাগের কিছু…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের ঘুরুলিয়া ব্রিজের পশ্চিম পাশ হতে চিনাডাঙ্গা ও জয়রামপুর পর্যন্ত খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ছোট বালিয়াডাঙ্গার কায়েতখালি বাঁওড়ের পাশে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কৃত্রিম বাঁধ নিমার্ণের মাধ্যমে জলাকার সৃষ্টি করে এক শ্রেণির স্থানীয় প্রভাবশালী মানুষেরা দীর্ঘ বছর পাঁচবাড়িয়া, হাশিমপুর, বড় বালিয়াডাঙ্গা, ছোট বালিয়াডাঙ্গা, শাহপুর, আড়পাড়া, তালবাড়িয়া, কায়েতখালি ও চিনাডাঙ্গা গ্রামের মানুষের ফসলি জমি পানিবন্দি করে তাদের জিম্মি করে রেখেছিল। এই এলাকার একটি খাল পুঁজি করে কায়েতখালি মৎস্যজীবী সমিতির নামে ১৭ বছর ভোগ দখল করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে নানীর মৃত্যুর খবর পেয়ে নানাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় ১৪ বছরের কিশোরী আসমা আক্তার। পথিমধ্যে বৈশখালী এলাকার মজিদ মাস্টারের বাড়ির সামনে পৌছালে বখাটে হাসান, হানিফ ও রিয়াজুল তার গতিরোধ করে। এসময় হাত ধরে টানাটানিসহ মোটরসাইকেলযোগে গন্তব্যে পৌছে দেয়ারও প্রস্তাব দেয় বখাটেরা। শেষমেশ খালাত ভাইয়ের সহায়তায় মৃতবাড়িতে পৌছালেও পিতামাতাসহ বখাটেদের হামলার শিকার হয়েছে ওই কিশোরী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামে। বখাটেদের হামলায় আহত আসমাসহ তার পিতা ফারুক হোসেন (৩৮) ও মাতা রাশিদা বেগমকে (৩৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সন্তানসম্ভবা রাশিদার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো…
কেশবপুর পৌর সংবাদদাতা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং কনসালটেন্ট জহিরুল হককে সম্প্রতি হুমকি প্রদান করেন আলোচিত মডার্ণ ক্লিনিক মালিক রবিউল ইসলাম। এছাড়াও তাকে ষড়যন্ত্রমূলক বদলি বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ জনতা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, শফিকুল ইসলাম সুইট, অন্তু, বাবু হোসেন প্রমুখ। এ সময় বক্তারা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট জহিরুল হকের বদলি স্থগিত ও ক্লিনিক মালিক রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।