Author: banglarbhore

যশোর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণবঙ্গের সর্ববৃহত শপিং কমপ্লেক্ষ সিটি প্লাজা যশোরের ব্যবসায়ী মালিক সমিতি নেতৃবৃন্দ। শনিবার রাতে যশোর চেম্বার অব কমার্স ভবনে সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান, সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক মকছেদ আলী, এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, শ্যামল দাস, খায়রুল কবীর চঞ্চলের উপস্থিতিতে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি প্লাজা ব্যবসায়ী মালিক সমিতি নেতবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সহসভাপাতি শাহারুল আলম জনি, সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন, সদস্য মোমিনুর ইসলাম রাসেল, হৃদয় আহমেদ লিটন, মনিরুল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ১২ ডিসেম্বর বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচন। নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পরিষদ গতকাল ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে। কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর নেতৃত্বাধীন এই পরিষদ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ইশতেহার ঘোষণা করেন। এর বাইরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থ ও সুরক্ষায় আরো কিছু পদক্ষেপ নেওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেন। লিখিত বক্তব্যে প্যানেল লিডার বিসমিল্লাহ অটোর সত্ত্বাধিকারী কাসেদুজ্জামান সেলিম ১০ দফা ইশতেহার তুলে ধরেন। ১০ দফা হলো গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে ২ বছর পর সময়মতো গঠনতান্ত্রিক মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। ভ্যাট ও অন্যান্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শার বাগআঁচড়ায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে এক ছেলে শিশুর জন্ম হয়। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয়া শিশুটির মা সুস্থ আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে বাগআঁচড়া নার্সিং হোমে ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। শিশুটির বাবা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন। নুরুন নবী জানান, তারা জানতেন স্ত্রীর জমজ সন্তান হবেন। সোমবার রাত ৮ টার দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে বাগআঁচড়া নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হলে অস্ত্রোপচারের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে যশোর সদর উপজেলার মণ্ডলগাতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুর ৩টায় ডিবি কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো হয়। আটকরা হলেন, যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার মুরাদ হোসেন, মন্ডলগাতি গ্রামের শুকুর আলী, কৃষ্ণবাটি গ্রামের ফয়সাল ও যশোর শহরের রায়পাড়া এলাকার জিসান। ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর সদর উপজেলার মন্ডলগাতি সত্তরঘর বস্তির একটি পরিত্যক্ত ঘরে কতিপয় চিহিৃত সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্ত্রাসী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রঙিন বেলুন নীল আকাশে উড়িয়ে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বাংলার মিলনমেলা ২০২৫ এর লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীবের পাদদেশে দাঁড়িয়ে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। কলেজের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির আয়োজনে আগামী বছর ২০২৫ সালের ৭ ও ৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি দ্বিতীয় বাংলার মিলন মেলা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানের লোগো ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রাক্তন ও চলমান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, ১৯৬২ সালে এই কলেজে বাংলা বিভাগ খোলা হয়। গত ৬২ বছরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। সোমবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার উন্নয়ন ’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ডেলোইট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শেখ শাহারিয়ার হোসেন। তিনি বিশ্ব বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের গুরুত্ব তুলে ধরেন। নতুন কিছু আবিস্কার, প্রতিবন্ধকতা, প্রসেস বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা…

Read More

হাসান আদিত্য সাধারণ পরিবারের সন্তান আজিজুল হাকিম তামিম। ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। মা-বাবা পড়াশোনায় ফাঁকি দিয়ে সন্তান ক্রিকেটে মেতে ওঠায় অনেকটা হতাশ ছিলেন। বাবা মায়ের চাওয়া ছিল, সন্তান পড়াশোনা করবে, ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। কিন্তু ক্রিকেট খেলে এমন গৌরব অর্জন করবে, এটাই ভাবেননি তারা। একটি টিমের নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে আনা সন্তানদের জন্য মা-বাবা তো বটেই, গোটা দেশের মানুষ এখন খুশি। আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহর, সর্বত্রই। তামিম হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর হাত ধরেই রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুললেন বাংলাদেশের যুবরা। যশোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় এক হাজার ২৯০টি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ লাখ ৩৬ হাজার কপি নতুন বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু ৯ ডিসেম্বর পর্যন্ত এক কপি বই পৌঁছায়নি। ফলে এক জানুয়ারি হচ্ছে না বই উৎসব। সংশ্লিষ্টরা বলছেন, দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, পাঠ্যবইয়ে সংযোজন-বিয়োজনসহ মুদ্রণ কার্যাদেশ প্রদানে দেরি হয়েছে। এজন্য ডিসেম্বর মাসের মধ্যে স্কুলে স্কুলে বই পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সরকার দ্রুত শিক্ষাথীদের হাতে বই পৌঁছে দিতে চেষ্টা করছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, যশোর জেলায় ১ হাজার ২৯০ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৭৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী নতুন বই পাবে। নতুন বইয়ের চাহিদা  ১৩ লাখ ৩৬ হাজার ৫০টি। এর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে যশোরে ৯ নারীকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের ৫জন ও সদর উপজেলার ৪ নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমাইয়া হাসান ঝুমকা, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের নিহত দুই শিক্ষার্থী স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৫ সালে ২৩ নভেম্বর ছাত্রলীগের দুর্বৃত্তের নির্মম নৃশংসতায় শাহদাৎ বরণ করেন দুই মেধাবী শিক্ষাথী হাবিবুল্লাহ ও কামরুল হাসান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুল হায়দারের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, ‘যারা পালিয়েছে তাদের আবার আবির্ভাব দেখে যাবো বলে মনে হয় না। আবার নতুন করে যেন কেনো ফ্যাসিস্ট তৈরি না হতে পারে। সেটির পরিণতি যে কি হতে পারে তা বিলুপ্ত, বিন্যাস, আত্মবিনাশের সেই পর্যালোচনা। হাবিবুল্লাহ ও…

Read More