Author: banglarbhore

কালিগঞ্জ সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি ইব্রাহিমের নেতৃত্বে কৃষকদল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাসসহ তদন্ত দলের সদস্যরা এসে পৌঁছেছেন। কালিগঞ্জে কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে সরেজমিনে কালিগঞ্জ আসেন তারা। মঙ্গলবার বিকেল ৫টায় নেতৃবৃন্দ কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় করে। এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক শামীম কবির সুমন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ পরিবেশে তদন্তের অংশ হিসেবে পৃথকভাবে স্বাক্ষ্য গ্রহণ করেন।…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ছাগল ভেড়াকে নিয়মিত পিপিআর রোগের টিকা দিন, দেশকে পিপিআর মুক্ত রাখুন এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার মোসলেমের হাটখোলায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা প্রাণি সম্পদের ভেটেনারি সার্জন ডা. উৎপল রায়ের সঞ্চালনায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর রেলস্টেশনে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সদরের কোল্ডস্টোরেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে জুম্মান হত্যাকাণ্ড ছাড়াও একটি হত্যার চেষ্টা ও দুটি মাদক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে পৌনে ৩টার দিকে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আলোচিত সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেন। গ্রেফতার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে একদল সন্ত্রাসী জুম্মান (৩৪) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনার পিত্রালয় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মনিরা খাতুন ওই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পাশর্^বর্তী কুশখালীর রাজুর স্ত্রী। পুলিশ অন্তঃসত্ত্বা মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, মনিরা নয় মাসের অন্তঃসত্ত্বা। কয়েকদিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। এদিকে, কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও সে বাবার বাড়ি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা জীবননাশের শঙ্কায় সাতক্ষীরা সীমান্তে সর্তকতা জারি করেছে বিজিবি। মঙ্গলবার (১ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা রয়েছে। তাই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাক্সিক্ষত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা থেকে বিরত থাকা জরুরি। বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক বা দুস্কৃতিকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের এক দফা দাবিতে ৩ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত নার্সরা। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি দেন তারা। দাবি আদায়ে বুধবারও ৫ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। তবে, কর্মবিরতির বাইর ছিল জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। যদিও নার্সরা কর্মবিরতিতে যাওয়ায় সাধারণ ওয়ার্ডের রোগীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন নার্সিং ও মিডওইয়াফারি সংস্কার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী, সাতক্ষীরা সদর হাসপাতালের…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক সুশান্ত কুমার মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তুষার, সাবেক সেক্রেটারি গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পরিমল দাশ, বদরুজ্জামান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা ও ৩ জন প্রয়াত শিক্ষকের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মনিরামপুরে দেলোয়ার হোসেন নামে এক শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধের কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপি রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংশ্লিষ্টরা জানান, উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বাড়িতে সোমবার সকালে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধাান শিক্ষকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা করে দেলোয়ারকে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক দিদার আলম আত্মগোপনে রয়েছেন। মারপিটের বিষয়টি…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রফেসর ইউনূস নিউইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন। ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় গৃহীত এ সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয়। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. ইউনূস অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এ ব্যাংকটি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্রঋণ দিয়ে থাকে। তিনি ও এ ব্যাংক ২০০৬ সালে…

Read More

বাংলার ভোর ডেস্ক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাহমুদুর রহমান দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফ্যাসিবাদের হিংস্র আক্রমণে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনির জন্যই শেখ হাসিনা মাহমুদুর রহমানকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা…

Read More