সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার সাতক্ষীরা আমলী আদালত ২-এ মামলাটির আবেদন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম। মামলার বিবরণীতে শেখ হাসিনাকে ক্ষমতালোভী, মানবতাবিরোধী ও স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের ১৮ মে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র ও নীলনকশার সুপ্ত বাসনা প্রকাশ করে বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়া উচিত। একইভাবে তিনি (শেখ হাসিনা) বলেন, ড.…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় শহরের পলাশপোলস্থ জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কেএম আনিছুর রহমানের সভাপতিত্বে দীর্ঘ আলোচনান্তে এ সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক আলোর পরশ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেনকে আহবায়ক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালামকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, বাংলাভিশন টেলিভিশন ও বাসস সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদ, দৈনিক সংবাদ ও দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি…
ঝিকরগাছা সংবাদদাতা সোমবার বিকেলে ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে যশোর বেনাপোল মহাসড়কের ব্রিজ সংলগ্ন চত্বরে এই মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি মুফতি মাওলানা আকবর হোসাইন। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব গোটা মুসলিম জাতির মুক্তির পদপ্রদর্শক হযরত মুহাম্মদ মোস্তফা (স.) ছিলেন নিষ্পাপ ও ফুলের মত পবিত্র। কোন কালিমা তার চরিত্র স্পর্শ করতে পারে নাই। বিক্ষোভ সমাবেশে তিনি কয়েকটি দাবি তুলে ধরে বলেন– রামগিরি মহারাজ ও নিতেষ নারায়ণকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও…
কালিগঞ্জ সংবাদদাতা কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাছুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, শিক্ষার্থী মাহা শাকিব প্রমুখ।…
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোলের ঘিবা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। রোববার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে তাদেরকে আটক করা হয়। তারা দু’জন মা ও মেয়ে। আটক ভারতীয় নারী হলেন- ভারতের মহারাষ্ট্রের রায়গাদ জেলার চিচপাড়া এলাকার ল্যাক্সম্যান গ্যাভান্ডের স্ত্রী কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫) ও তার কন্যা গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫)। বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ঘিবা বিওপির বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শাখারীপোতা বাজার এলাকায় একটি ইজিবাইক হতে এক নারী ও এক শিশু যাত্রীকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে স্বীকার করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক…
নড়াইল সংবাদদাতা নড়াইলে জেলা বিএনপি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তাস্থ দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে জেলা বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্ত দুই হাজার নেতাকর্মী নিয়ে বর্ধিত সভায় যোগ দেন। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, আসাদুজ্জামান জামান, যুগ্ম সম্পাদক আলী হাসান, সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, এ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভি জর্জ, পৌর বিএনপির আহবায়ক আজিজার রহমান, সদস্য সচিব রেজাউল খবির রেজা, জেলা কৃষক দলের আহবায়ক…
♦ শ্মশানের ৭৭ শতাংশ জমি রণজিতের নামে রেজিস্ট্রি ♦ সুশীল মাস্টারের ৪ একর জমি লিখে নিয়ে টাকা দেয়নি বাংলার ভোর প্রতিবেদক যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে তিন মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন রণজিৎ কুমার রায়। তার নির্বাচনী এলাকায় ১৫ বছরে হিন্দু সম্প্রদায়ের মানুষ নানাভাবে হয়রানি, নির্যাতন ও বৈষম্যের শিকার হয়েছেন। হিন্দুদের ভারতে পালিয়ে যেতে বাধ্য করে কিংবা জিম্মি জমিজমা লিখে নেয়ার অভিযোগ রয়েছে। তার হাত থেকে রক্ষা পায়নি হিন্দুদের শ্মশানের জমিও। সাধারণ হিন্দুদের চাঁদার টাকা কেনা শ্মশানের জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। তার দাপটে জিম্মি ছিল দলের ত্যাগী ও সাধারণ নেতাকর্মীরা। টাকার বিনিময়ে বিরোধী রাজনৈতিক দলের…
তালা সংবাদদাতা ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই শ্লোগান সামনে রেখে সোমবার তালায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার…
রাজগঞ্জ সংবাদদাতা মণিরামপুর উপজেলা নেংগুড়াহাট টু রাজগঞ্জ সড়কের দু’পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লাগানো গাছ রাতের আঁধারে প্রতিনিয়ত কেটে নিয়ে যাচ্ছে চোর চক্র। এসব গাছ চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট টু রাজগঞ্জ সড়কের দেড় কিলোমিটার এলাকার রাস্তার দু’পাশের গাছগুলো মরে গেছে। আর এসব মরা গাছগুলো অবাধে সাবাড় করছে চোরচক্র। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর থেকে হওয়া ভারি বৃষ্টির সময় রাতের আঁধারে সড়কের দু’পাশ থেকে বড় বড় মেহগনি গাছ কেটে নিয়েছে চক্রটি। গাছগুলো কেটে নিয়ে গেলেও গাছের ডালপালা সড়কের পাশের ধানি জমিতে ফেলে রাখা হয়েছিল। চুরি যাওয়া এসব গাছের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা বলে…
শালিখা সংবাদাতা মাগুরা শালিখার আশা সীমাখালী শাখার আয়োজনে ছান্দড়া গ্রামের আকাশ দলের সদস্য শাম্মী আক্তারের স্বামী রাজু আহম্মেদের অকাল মৃত্যুতে এক লাখ বত্রিশ হাজার চুরানব্বই টাকা ঋণ মওকুফ ও মৃত্যু বীমা দাবি পরিশোধ করা হয়েছে গতকাল। এ সময় উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার শমশের আলী, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জাহিদ হোসেন খান, সিনিয়র সহকারী ম্যানেজার মফিদুল ইসলাম, লোন অফিসার প্রদীপ কুমার, মাহাবুবুল আলম, মনিরুল ইসলাম, দ্বিজেন্দ্র নাথ প্রমুখ।