Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক  সনাতন ধর্মাবলম্বীরা যাতে করে নিচ্ছিদ্র নিরপত্তার সাথে উৎসব এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপি আয়োজিত এ প্রস্তুতি সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে সর্বাত্মক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সার্বজনীন দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মন্দির পাহারা দেয়াসহ সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। রোববার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্যের শুরুতে অনিন্দ্য ইসলাম অমিত সনাতন ধর্মাবলম্বীদের দলের ও ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ শহরে রিক্সাচালান দিগন্ত কুমার দাস। প্রতিদিনের মতো রোববার সকালেও রিক্সা চালাতে বের হন তিনি। প্রায় ৫ ভরি পড়ে পান তিনি। যার আনুমানিক মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা। সেটি মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন এই রিক্সা চালক। রিক্সাচালকের এই মহানুভবতার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর প্রশংসায় ভাসছেন রিক্সাচালক দিগন্ত কুমার দাস। সিঙ্গাপুর প্রবাসী রাশেদ হোসেন জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রাম থেকে ঝিনাইদহ শহরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন সিঙ্গাপুর প্রবাসী রাশেদ। পথিমধ্যে কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ে পৌঁছালে অজান্তে স্ত্রীর গলায় থাকা সাড়ে ৫ ভরি ওজনের নেকলেসটি গলা থেকে…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে গভীর রাতে ৪ কৃষকের ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কমলাপুর গ্রামের বাবর আলী বিশ^াসের ২টি বড় গাভী ও একটি বাছুর। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। একই বাড়ির মুজিবুর রহমানের ৩টি গরু, সোবহান মাস্টারের ১ দেশি গাভী, মোহাম্মদ মন্নুর ১টি বড় ফ্রিজিয়ান জাতের গাভী ও মিলন মিয়ার ১টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। ক্ষতিগ্রস্থরা সবাই কৃষি কাজের পাশাপাশি গরু পালন করেন তারা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুশ্চিন্তায় পড়েছেন অন্যরা। ক্ষতিগ্রস্থ বাবর আলী বিশ্বাস জানান, শনিবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং লেবুতলা ইউনিয়নের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় লেবুতলার তেঁতুলতলা বাজারের বাস স্ট্যান্ডে আয়োজিত সামাবেশে লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উত্তর থানার আমির অধ্যাপক আব্দুল হক। এ সময় আরো বক্তব্য দেন, সাবেক শিবির নেতা শামসুদ্দিন ও মিজানুর রহমান, মাওলানা মিজানুর রহমান, সাবেক ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক, ওয়ার্ড সভাপতি মাও. রবিউল ইসলাম, এবং মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিবির নেতা ফজলুল কাদের, অধ্যাপক ইয়ামিন, ওয়ার্ড সভাপতি তারিক হাসান, মতিয়ার…

Read More

কেশবপুর সংবাদদাতা রোববার বেলা ১২ টায় কেশবপুর এনজিও কর্মিদের কিস্তি আদায় বন্ধে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বরাবর স্মারকলিপি প্রদান করেছে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। স্মারকলিপিতে তারা বলেছেন, বর্তমান বৃষ্টির পানিতে তাদের এলাকা বন্যা কবলিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে তারা রাস্তার উপর বিভিন্ন স্কুল কলেজের ভবনে আশ্রয় নিয়ে দিন যাপন করছেন। তারপরও জীবন জীবিকার কারণে নেয়া এনজিও কিস্তির চাপে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। যেখানে জীবন দারণ কষ্টসাধ্য সেখানে এনজিও কর্মীদের এমন চাপে আমরা দিশেহারা। এ কারণে আপনার মাধ্যমে আমরা এ পরিস্থিতিতে কিস্তি প্রদান থেকে বিরত রাখার আহবান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সম্মানিত সভাপতি আশরাফুজ্জামান, কেশবপুর…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গবেষণা ও শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে গঠন করা হয়েছে যবিপ্রবি রিসার্চ সোসাইটি। রোববার বাংলাদেশ রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এস.এম. সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যবিপ্রবি রিচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। কমিটির সহ-সভাপতি (গবেষণা) হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন, সহ-সভাপতি (প্রশাসনিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুর পৌরসভায় টিসিবির তালিকায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। তালিকা করতে যেয়ে মানা হয়নি সরকারি নির্দেশনা। নাম রয়েছে বিএডিসি ডিলার, সারের ডিলার, প্রবাসীর স্ত্রী, সদ্য অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্যের স্বামী, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার স্বামী, সরকারি চাকরিজীবীদের স্বামীর। কেশবপুর পৌরসভায় ২৮৩৯ জন কার্ডধারীর তালিকায় ২৭৫৫ নম্বরে কেশবপুর বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপুর নাম। যদিও এ প্রতিনিধিকে তিনি বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। কেশবপুর মেইন রোডে ২তলা বাড়ী উদয় শংকর সিংহের। তালিকায় রয়েছে তার মোবাইল ০১৭৪৯০৯০৯২৯ নম্বর। ফোনালাপে তিনি জানান, উদয় শংকর সিংহের ভাই উত্তম কুন্ডু তিনি। তিনি জানান, সারের ডিলার মিতালী ট্রেডার্স…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ৯৩টি ইউনিয়ন পরিষদে সক্রিয় হয়েছে গ্রাম আদালতের কার্যক্রম। গত সাত মাসে গ্রাম আদালতে ৬৭০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬০৩টি মামলার সুষ্ঠু নিষ্পত্তি হয়েছে। দায়ের হওয়া মামলার মধ্যে ৫৪৫ টি সরাসরি ইউনিয়ন পরিষদ ও ১২৫ টি জেলা আদালতের। গ্রাম আদালতে মোট ২৭ টা ধারায় বিভিন্ন ফৌজদারি ও দেওয়ানী মামলার বিরোধ নিষ্পন্ন করা হয়। গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে মানুষের ভোগান্তি কমেছে। সেই সাথে বিচারপ্রার্থীদের আস্থাও অর্জন করেছে। রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে সচেতনতা বিষয়ক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান জুড়ে ছিলো শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্ব। রোববার সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। আলোচনা সভার শুরুতে পবিত্র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে পুকুরে পানিতে পাঁচ বছর বয়সী তাসনিয়ার মরদেহ পাওয়া যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত করতে রাজি ছিলেন না স্বজনরা। কিন্তু শিশুটির ঠোঁটে কাটা দাগ থাকায় ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয় পুলিশ। প্রায় দুই মাস পর ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, পানিতে ডুবে নয় শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন শিশুটির পিতা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পর্ণোগ্রাফিতে আসক্ত প্রতিবেশি এক কিশোরীর বিকৃত যৌনচারের শিকার হয় শিশুটি। তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয় অভিযুক্তরা। গ্রেফতারের পর রোববার তিনজনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব…

Read More