Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হওয়ার ১১৮ দিন পর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে বরনাতৈল কবরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার এনডিসি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদে ব্রিজের ওপর অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। তখন ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়েছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই ইউনুস আলী…

Read More

মহেশপুর সংবাদদাতা ইসকন নিষিদ্ধ ও সরকারি পক্ষের মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে মহেশপুরে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে কলেজ বাসস্ট্যান্ডে গিয়ে গণজমায়েত করেন তারা। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহেশপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ আসআদের সভাপতিত্বে গনজমায়েতে বক্তব্য রাখেন, সম্পাদক শোয়াইব আহমাদ মাহদী, উপদেষ্টা নাজির আহমাদ, আইন বিষয়ক সম্পাদক এড. জোয়াদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ প্রমুখ।

Read More

বিশেষ প্রতিনিধি বিশাল একটা বট এবং পাকুড় গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছে। আর এদের ভেতর মাথা উঁকি দিয়ে আকাশছোঁয়ার চেষ্টা করছে গাবগাছ! এই গাছের গোড়া থেকে শুরু করে আশপাশের প্রায় ১০ একর জায়গাজুড়ে ধলগাঁ (ধলগ্রাম) বাজার। লোকমুখে প্রচার আছে, দেড়শ’ বছরের অধিক সময়কাল ধরে চলে আসছে এই ধলগাঁর হাট। যশোর শহর থেকে প্রায় ৩০ কিমি পূর্ব-পশ্চিমে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ধলগ্রাম বাজার। এই বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে চিত্রা নদী। নদীর এই বাজারের প্রধান অংশে রয়েছে একটি ঘাট। যে ঘাটে ভেড়ে নৌকা, ট্রলার। হাটে আসা লোকজন ব্যবহার করেন বহু পুরনো এই ঘাটটি। কথিত আছে, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ প্রভৃতি জেলার কারবারিরা…

Read More

তালা সংবাদদাতা তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএম আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রোববার দুপুর আনুমানিক সাড়ে তিনটার সময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান এমএম আবুল কালাম আজাদ তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার এসআই আহাদুজ্জামান জানান, গত ২৭ নভেম্বর আব্দুল আলিম নামে এক বিএনপি কর্মীর করা মামলায় চেয়ারম্যান কালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেঠুয়া গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে করা এ মামলায় অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং-০৯/২৪, তারিখ ২৭/১১/২৪। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় ইউপি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাজারে সবজির দামে অস্বস্তিতে ক্রেতারা। এ অবস্থায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ। স্বস্তির বাজার এর নামে সরাসরি কৃষক থেকে ভোক্তাপর্যায়ে ন্যায্যমূল্যে সবজি পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে। তাদের এ কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। সাশ্রয়ী দামে সবজি কিনতে স্বস্তির বাজার এ ভিড় করছে মানুষ। রোববার থেকে শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজের পাশে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এই কার্যক্রম শুরু করেন। জোসনা বেগম নামে এক ক্রেতা বলেন, বাজারের চেয়ে সব সবজির দাম কম এখানে। আন্দোলনের পর কয়েকদিন সিন্ডিকেট না থাকায় বাজার সহনীয় ছিল। এখন আবার সব কিছুর দাম বেশি। এ কার্যক্রম চলমান রাখলে আমাদের উপকার হবে। গণধিকার পরিষদের স্বস্তির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার জায়গা দখল করে গড়ে তোলা যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলুর অবৈধ দশটি পাকা দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার দুপুরে হযরত বোরহান শাহ সড়কের ওয়াপদা গ্যারেজ মোড়ে পৌরসভা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। যশোর পৌরসভা সূত্রে জানা যায়, মফিজুর রহমান ডাবলু একের পর এক পৌরসভার নোটিশ অমান্য করে অবৈধভাবে পৌরসভার জায়গা দখল করে বহাল তবিয়তে ছিলেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সর্বশেষ তাকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় ২৪ ঘন্টার নোটিশ প্রদান করা হয়। কার্যত ২৪ ঘন্টার নোটিশ দেড় মাস অতিবাহিত হলেও তিনি সেটি অমান্য করে জমি দখলে রেখেছিলেন। পৌরসভার জায়গা দখল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ১৫ জন উদ্যোক্তার মধ্যে ২ কোটি ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে যশোর আইটি পার্কের সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই এণ্ড এসপিডি’র অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকটির ইভিপি এন্ড এসএমই বিজনেস কো অর্ডিনেটর কামরান আহমেদ।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। আলোচনা সভায় প্রধান অতিথি আজাহারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে যেখানে দৌঁড়ানো উচিত, সেখানে হেঁটে লাভ নেই। আগের সরকারের আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, বাক স্বাধীনতা ছিল না এবং মিথ্যা উন্নয়ন প্রচারণা চালানো হয়েছিল। গণ-অভ্যুত্থানের মাধ্যমে এক ব্যক্তিকে বিতাড়ন করা সম্ভব হলেও, পুরো সিস্টেমকে পরিবর্তন করা সম্ভব হয়নি। তরুণদের খণ্ডকালীন চাকরি দেয়া যেতে পারে বলে আমি…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রাম থেকে অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার গভীররাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- তেঘরিহুদা গ্রামের লাল মিয়া ও জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ১ রাউন্ড শটগানের গুলি, ২টি রাইফেলের খোসাসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার গভীররাতে কালীগঞ্জ উপজেলার তেঘরিহুদা গ্রামে অস্ত্র তৈরি হচ্ছে ও সরঞ্জামাদি রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।…

Read More

দক্ষিণবঙ্গের অন্যতম নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি পরিচালিত জাগ্রত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যশোর শহরের সিটি কলেজ পাড়ায় বিদ্যালয়ের নতুন ঘরের উদ্বোধন করেন যশোর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ইকবল হোসেন পলু, বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান ও হারুন অর রশীদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার শহিদুল ইসলাম লাল্টু, ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা, শাহিনা আক্তার সিমা, নুরজাহান আক্তার, ফিরোজা খাতুন, বর্ণালী সরকার, আভ্যন্তরীন নিরীক্ষক বিউটি কুন্ডু প্রমুখ। আরো উপস্থিত…

Read More