কোটচাঁদপুর সংবাদদাতা যেকোনো কাজ সময় মত করতে হবে। সরকারি কর্মকর্তা হয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সেবাগ্রহীতার সাথে কথা বলে পাঁচ দিনের সময় নিয়ে তিন দিনে সম্পন্ন করে সাধারণ মানুষের গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। মাদক মুক্ত দেশ গড়তে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ী বা সেবনকারি সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদক মুক্ত দেশ গড়তে আমরা বদ্ধপরিকর। মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। উপজেলা ভূমি অফিস ও মডেল থানা পরিদর্শন শেষে কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাল্যবিয়ে, ডেঙ্গু,…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা ইজিবাইক চালকদের আন্দোলনের মুখে রোববার সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত মাগুরা- বুনাগাতী সড়কে ৫ ঘন্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পুনঃরায় বাস চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, গত শনিবার সকাল ৮টায় বুনাগাতী-মাগুরা সড়কের ঘোড়ামারা খৈ তলায় আমুড়িয়ার প্রতিবন্ধী ইজিবাইক চালক নাহারুল ইসলামকে মটর শ্রমিকরা নির্যাতন করে ও তার যাত্রী নামিয়ে রাখে। প্রতিনিয়ত মটর শ্রমিকদের হাতে ইজিবাইক চালকরা এভাবেই নির্যাতিত হয়ে আসছেন দাবি করে তারা আমুড়িয়া বাজারে বাস আটকে দেয়। ইজিবাইক চালক ইকরাম মোল্লা, ইসরাইল হোসেন, ইকবল আক্তার, বাঁশি মিয়াসহ অনেকেই বলেন যাত্রী নিয়ে বুনাগাতী-মাগুরা সড়কে স্বাধীনভাবে ইজিবাইক চলতে দিতে হবে। তা নাহলে বাসও এ…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব হল রুমে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন যশোর আর.এন রোড এলাকাবার ইসমিতা জাহান (২৪)। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পিতা ও পরিবারের অমতে নিজ পছন্দে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খুন্দিপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলামকে সামাজিক ও ধর্মীয় মতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে স্বামীর বাড়িতে বাসবাস করি। এতে আমার পিতা ক্ষিপ্ত হয়ে আমার স্বামীসহ তার পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। তার জের ধরে গত ২৪ সেপ্টেম্বর আমার স্বামীর বাড়িতে একে হুমকি ধামকিসহ আমাকে ত্যাহ্য কন্যা ঘোষণা করার ঘোষণা দেয়। এমনকি আমার যশোর…
তালা সংবাদদাতা ‘তালার তেঁতুলিয়া ইউনিয়নের পানিবন্দি ৩ হাজার পরিবার’ শিরোনামে দৈনিক বাংলার ভোর পত্রিকায় সংবাদ প্রকাশের পর উক্ত ইউনিয়ন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। এসময় তিনি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে বৈঠকও করেন বলে জানা গেছে। রোববার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বৈঠক শেষে টানা বৃষ্টিপাত ও পার্শ্ববর্তি এলাকার পানি তালার তেঁতুলিয়া ইউনিয়নে বিস্তীর্ণ প্লাবিত গ্রামগুলো পরিদর্শন করেন। পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শংকর কুমার দাশ, এস এম আলাউদ্দীন, এম এম আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী মোড়ল, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম, মো. কামরুজ্জামান, দেলোয়ার…
সাতক্ষীরা সংবাদদাতা ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। আটক মানিক উদ্দীন (৩৪) চট্টগ্রাম জেলা সদরের গামরিয়াতলা গ্রামের বাসিন্দা। বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদী এলাকায় কাকডাঙ্গা বিওপি বিজিবির একটি আভিযানিকদল অভিযান চালায়। এ সময় সেখানকার সোনাই নদীর পাড় থেকে ওই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল উদ্ধার করা হয়। আটক বাংলাদেশীকে কলারোয়া থানায় হস্তান্তরের…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। রোববার সকালে বিক্ষুব্ধ শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী আধাঘন্টা সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কে যানবাহন আটকে এ মানববন্ধন ও সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউপির সদস্য ডা. আব্দুল কাদের, ইউপি সদস্য নিজাম উদ্দিন, শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক প্রদীপ কুমার পাল, শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক হাফিজুল ইসলাম, ওসমান, তামিম, রবিউল ইসলাম, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা, নাছিমা সুলতানা ও অর্পিতা ঘোষ প্রমুখ। মানববন্ধন শেষে মিছিল সহকারে স্কুলে…
কালিগঞ্জ সংবাদদাতা কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেষপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর…
তালা সংবাদদাতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজের বক্তব্যকে বিজেপির নেতা নিতেশ নারায়নের সমর্থনের প্রতিবাদে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রোববার বেলা এগারোটায় শত শত নবী প্রেমিক তালা পুরাতন ফুটবল মাঠ হতে মিছিল বের করে। মিছিলটি তালা প্রধান সড়কসহ উপশহর প্রদক্ষিণ করে। এরপর কবি সিকান্দার আবু জাফর সড়কের তিন রাস্তা মোড়ে জমায়েত হয়ে সমাবেশ করে। সমাবেশে নেতৃত্ব দেন শাহ জালাল আহমেদ রূমি, সোহাগ হাসান, হাসিবুল ইসলাম, মামুন হাওলাদার, শরিফুল ইসলাম, রিপন হোসেন, ফাহিম হোসেন ফুল, ফারুক হোসেন, মুফতি আব্দুস সামাদ প্রমুখ। সমাবেশে ছাত্রনেতা আনোয়ার…
হাসান আদিত্য দেশের দক্ষিণ-পশ্চিমের ব্যস্ততম যশোর-খুলনা মহাসড়কের ৩৮কিলোমিটার মেরামতে এক দশকে ব্যয় হয়েছে ৪০০ কোটি টাকার বেশি। এই সময়ের মধ্যে সাত দফায় সড়ক সংস্কারেও মেলেনি সুফল। অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় টেকেনি সড়কটি। যতবার মেরামত হয়েছে, ততবারই সড়কে সৃষ্টি হয়েছে উঁচু-নিচু, খানাখন্দ। ফলে সারা বছরই গুরুত্বপূর্ণ এই মহাসড়কে চলাচল করতে হয় ভোগান্তি নিয়ে। ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের অজুহাত দেখিয়ে নিজেদের দায় এড়াচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান আর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। এদিকে কাজের মান নিয়ে প্রশ্ন তুললেও একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে বারবার কাজ। এদিকে, অতিরিক্ত পণ্যবাহী যানবাহন ঠেকাতে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালে মহাসড়কের চেঙ্গুটিয়ায়…
তালা সংবাদদাতা টানা বৃষ্টিতে তালার তেঁতুলিয়া ইউনিয়নের ১৭ গ্রামের মধ্যে সবয়টি গ্রাম তলিয়ে গেছে, এতে পানিবন্দি হয়েছে ৩ হাজার পরিবার,খাদ্য সংকটে প্রাণীকূল। জলাবদ্ধতা নিরসনে কাজ করছে উপজেলা প্রশাসন। শনিবার সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সরেজমিনে ঘুরে দেখা গেছে ইউনিয়নের ১৭ টি গ্রামের মধ্যে সব কয়টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩ হাজার পরিবার। সকল কৃষকদের ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। টানা বর্ষণে এছাড়া পার্শ্ববর্তী জেলা যশোরের পানি এসে তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী, লাউতাড়া, পাঁচরোখি, সুভাশুনী, মদনপুর, সুমুজদিপুর গ্রাম। এছাড়া অন্যান্য গ্রামগুলোতে উঠানে পানি উঠেছে। সকল এলাকার ধান ও সবজি পানিতে নষ্ট…