সাতক্ষীরা সংবাদদাতা শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সুন্দরবন প্রেসক্লাবে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এই কর্মশালার আয়োজন করে। কর্মশালা সঞ্চালনা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব তানজির কচি। কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন এখন টিভির আহসান রাজিব, দ্য এডিটরস এর শাহিন বিল্লাহ, সংবাদ প্রকাশের রিজাউল করিম, মানজমিন ও পত্রদূতের এসএম বিপ্লব, এশিয়ান টিভির ইলিয়াস হোসেন, আমাদের সময়ের বিলাল হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দ্য এডিটরস এর সুলতান শাহাজান, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, ঢাকা টাইমস’র হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বার্তা২৪ এর মৃত্যুঞ্জয় রায়, পিপল টাইমসের ওসমান গনি,…
Author: banglarbhore
সাতক্ষীরা প্রতিনিধি আশাশুনির শ্রীউলায় পানি আটকে রেখে ৫০ পরিবারকে পানিবন্দি করে রাখা ও প্রতিপক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অবিলম্বে পানি নিস্কাশনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন পানিবন্দি পরিবারগুলি। শনিবার সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে মফিজুল ইসলাম মোড়ল জানান, আশাশুনি-কোলাঘোলা সড়কের পশ্চিম পাশে প্রায় ৬০ বিঘা জমির উপর আমরা ৫০ টি পরিবার বসবাস করি। দীর্ঘ ৩০ বছর ধরে আমাদের বৃষ্টির পানি সড়কের নিচ দিয়ে বসানো পাইপের মাধ্যমে পূর্বপাশে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেনের ঘের হয়ে খালে পড়ে আবার পশ্চিম দিকে গলঘেসিয়া নদীতে নিস্কাশিত হয়। এবছর আক্তার মেম্বর ইচ্ছাকৃতভাবে পানি সরানো বন্ধ রেখে…
বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ৪৩ পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা পরিষদ। শনিবার বিকালে জেলা প্রশাসনকের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, আমরা সকলের মাঝে দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে চেষ্টা করছি। সমাজের পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বী মানুষের পূজায় আনন্দ যেন মলিন না হয়, তার জন্য ছোট ছোট বাচ্চাদের মাঝে নতুন পোষাক উপহার দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে কোনো উৎসবে পরিবারের ছোট বাচ্চাদের আনন্দ একটু বেশি থাকে। তাদের মুখে হাসি ফোঁটাতে আমাদের এই প্রচেষ্টা। আমরা আগামি দিনগুলোতে এমন ভালো কাজ অব্যাহত…
বাংলার ভোর প্রতিবেদক ‘আগস্ট বিপ্লবে গ্রাফিতি’ বিষয়ক আলোচনা হয়ে গেল প্রাচ্যসংঘে। শনিবার সন্ধ্যায় সংগঠনের ওবায়দুল বারী হলে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ইউল্যাবের চিত্রকলা বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম মনিরুজ্জামান শিপু। তিনি পৃথিবীতে গ্রাফিতির উদ্ভব, দেশে দেশে গ্রাফিতির ব্যবহার বিষয়ে অ্যাকাডেমিক আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গ্রাফিতি কীভাবে মানুষকে উজ্জীবিত করেছে তা তুলে ধরেন। জানান, এই আন্দোলনে তিনি ও তার পরিবার কীভাবে যুক্ত হলেন এবং ফ্যাসিবাদ হটানোর পর তিনিসহ শিল্পীসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকার বর্ণনা দেন। প্রাচ্যসংঘের সভাপতি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সভায় আরো আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা বেনজীন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক ও চিত্রশিল্পী রাশেদ খান, প্রাচ্য সাহিত্যসংঘের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জিপিএ-৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘তরুণরাই বাংলাদেশের ভবিষৎ। তাদের যোগ্য নেতৃত্বেই যুক্তিবাদী ও বিজ্ঞান মষ্ককো বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের সঙ্গে প্রথম আলো থাকবে’। তিনি শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসকে না এবং সত্য, ন্যায় ও সুন্দরকে হ্যা বলার শপথ করান। শিক্ষার্থীদের উদ্দীপনামূলক বক্তব্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে আব্দুল্লাহ-আল মামুন নামের এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তালাক দেয়া স্ত্রীকে নিয়ে সংসার করার অভিযোগ উঠেছে। তালাক দেয়ার পর আগের স্ত্রীকে নিয়ে সংসার করে টাকা-স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে দ্বিতীয় দফা তালাক দেয়া হয়। অভিযুক্ত আব্দুল্লাহ-আল মামুন উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদপুরের সদরপুর গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় যশোর আদালতে মামলা করা হয়েছে। বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে আব্দুল্লাহ-আল মামুনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের তুরফান তুল্লাহ মোড়লের মেয়ে খাদিজা খাতুনকে গত ২০ জুন বিয়ে করেন আব্দুল্লাহ আল মামুন। তখন মামুনের কর্মস্থল ছিল ঝিনাইদহের শৈলকুপা। সেখানে সাত…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় আকার ভেদে দাম বেড়েছে। ছোট, মাঝারি ও বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৫২০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চড়া দামে ইলিশ কিনে খেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। পাইকারী ব্যবসায়ীরা বলছেন, নদীতে ইলিশ আহরণ কমেছে। আবার ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে। সবমিলিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের সরবরাহ কমেছে। এজন্য সাশ্রয়ী দামে মিলছে না কাক্সিক্ষত ইলিশ। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা হয়েছে। শনিবার সকালে শহরের বড় বাজার এলাকার মাছের মোকাম ঘুরে দেখা গেছে, পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দামের বিস্তর ফারাক। খুচরা বাজারে বাড়তি দামে ইলিশ মাছ কিনতে না পেরে…
ভোমরা সংবাদদাতা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আইসিপি গেট ভেঙে মদ্যপ অবস্থায় পিকআপ ভ্যান চালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত দুইটার দিকে ভোমরাস্থল বন্দর সীমান্ত থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ মধ্যে পতাকা বৈঠক করা হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনায় বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবিন কুমার দুঃখ প্রকাশ করেছেন। আটক ভারতীয় নাগরিকেরা হলেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গ নগর গ্রামের প্রকাশ সরকার ও দিলু সরকার। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে…
কোটচাঁদপুর সংবাদদাতা কৃষিকে জানতে থাইল্যান্ড, নেপাল, চিন, ভারতসহ দশটি দেশ ভ্রমণ করেছেন স্কুল শিক্ষক হারুন অর রশিদ (মুসা)। ফিরে এসে পাঠদানের পাশাপাশি আত্মনিয়োগ করেছেন কৃষি কাজে। দেশি ফলের সঙ্গে বাগানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন বিদেশি ফলও। এর মধ্যে রয়েছে এ্যাভোকাডো, আঙ্গুর, রাম বুটানসহ বিভিন্ন বিদেশি ফল। এ বাগানটি ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামে। ৫০ বছর বয়সী হারুন অর রশিদ মুসা উপজেলার কাগমারি গ্রামের বাসিন্দা। ১৯৯২ সালে আলিশ পাস করার পর কৃষিকে জানতে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। ওই সময়ই দশটি দেশ ভ্রমণ করেন তিনি। গ্রামে ফিরে ১৯৯৫ সালে গড়ে তোলেন মাধ্যমিক বিদ্যালয়। সহকারী শিক্ষক হিসেবে চাকুরি নেন ওই বিদ্যালয়েই। ২০০৫…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় টাক্সফোর্সের অভিযানে অপদ্রব্য পুশকত ট্রাক ভর্তি ৪০৫ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকায় নিয়ে যাওয়ার সময় সদর উপজলার ঝাউডাঙ্গা এলাকা থেকে উক্ত মাছ গুলা জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা। এ সময় ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার রাত ১২ টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকত বিপুল পরিমাণ বাগদা চিংড়ি বিক্রির উদ্দশ্যে সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদে বিজবির একটি আভিযানিক অভিযান চালিয়ে ট্রাক ভর্তি বাগদা ও সাদা মাছ জব্দ…