Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিষদের জায়গা নবায়ন পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নকিপুর গ্রামের সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলার কালিগঞ্জ-ঈশ্বরীপুর রাস্তার পার্শ্বে নকিপুর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রাস্তার পূর্ব পাশে তাদের রেকর্ডিয় ও বসতভিটা। তার বাড়ির সামনে সাতক্ষীরা জেলা পরিষদের রাস্তা সংলগ্ন জায়গা তিনি ও তার পরিবার ১৯৯০ সাল হতে ২০১৫ সাল পর্যন্ত ১৭৮/২০০৬, ০৭ কেসের জায়গায় রাজস্ব পরিশোধ করে দোকানঘর নির্মান করে ব্যবসা করে আসছিলেন। যা এখনো আছে। অথচ ২০১৬ সালে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি স.ম জগলুল হায়দারের ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করে নিয়েছিলেন সাবেক এমপির…

Read More

শালিখা সংবাদদাতা মাগুরা শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ (পুরুষ ও মহিলা) ২০২৪ উদ্বোধন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। তালখড়ি ইউনিয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ট্রেইনার ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, উপজেলা প্রশিক্ষক আনিছুর রহমান ও স্বপ্নাজ খাতুন। প্রশিক্ষণে ছান্দড়া গ্রামের ৬৬ জন অংশগ্রহণ করছেন।

Read More

বাগঅঁচড়া সংবাদদাতা টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় শার্শার কায়বা ইউনিয়নের দিঘা চালিতাবাড়িয়া গ্রামে সাংবাদিক পরিবারসহ পাঁচটি পরিবার দীর্ঘ ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনরাত পার করছে। পানি বন্দি থাকায় পানিবাহিত সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। তাছাড়া বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। পানিবন্দি অসহায় মানুষগুলোর হাঁটু পানির ভেতরেই বসবাস করতে হচ্ছে। ভুক্তভোগী সাংবাদিক হুমায়ন কবির মিরাজ বলেন, ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। চুলা এখন পানির নিচে ডুবে যাওয়ায় বাড়িতে রান্না ও হচ্ছে না। অনেক দিন যাবত পানিবন্দি থাকলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করছেন না কেউ। শহিদুল ইসলাম নামে আরেকজন বলেন, নিজেরা…

Read More

বাংলার ভোর ডেস্ক ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জনগণের মুক্তি ও গণতান্ত্রিক আকাক্সক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থনও কামনা করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান। গণতন্ত্র, আইনের শাসন, সমতা ও সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভূক্তিমূলক গণতান্ত্রিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা ব্যাপকতর ও গভীরতর করার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই জুলাই-আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুলাল মুন্দিয়া এলাকা থেকে তাকে আটক করে হয়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান আলী হোসেন অপু বিএনপি অফিসে অগ্নিসংযোগ, পূর্বাসা কাউন্টার ও দোকান ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শনিবার আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Read More

শ্যামনগর সংবাদদাতা ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মহারাষ্ট্রের বিজিপির সাংসদ নিতেশ নারায়ন রানে কর্তৃক রাসুল (সাঃ) এর অবমাননা ও বায়তুল মোকাররম মসজিদের সহিংস ঘটনার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর সোনার মোড় সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের আয়োজনে শত শত ধর্মপ্রাণ মুসলমান ও বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইমাম ও ছাত্রদের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুন্দরবন ইসলামিক মানবিক ফাউন্ডেশনের সদস্য মাওলানা আমির হোসেন আজাদ, মাওলানা আব্দুল আলিম ফারুকী, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক দায়িত্বশীল সদস্যকে জুলুমের অবসান করে ইনসাফ কায়েমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজপথে সাহসী ভূমিকা রাখতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর অঞ্চলের সাথী সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি আরোও বলেন, ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে আরোও বলেন, শিবিরের প্রত্যেক নেতাকর্মীকে তাকওয়াবান মানুষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা ননী বিশ্বাস। সহায় সম্বল বলতে বাড়ি আর এক বিঘা জমি। উপার্জনের জন্য সামান্য জমি টুকুই ছিল তার একমাত্র ভরসা। কিন্তু সেই জমিটাও ভবদহ গ্রাস করেছে। পানির তলেই হাবুডুবু খাচ্ছে তার স্বপ্নটুকু। পরিবারের নয় সদস্য নিয়ে এখন মানবেতর জীবন যাপন করছেন তিনি। ননী বিশ্বাস বলেন, ‘ধার ধেনা করে জমিতে আমন চাষ করেছিলাম। জলাবদ্ধতায় ধানক্ষেতে প্রচুর শেওলা জন্মেছে, যার জন্য ধানের বেশি ক্ষতি হয়েছে। যা খরচ করে চাষ করেছিলাম সেই খরচও তো উঠলো না।’ জমিতে চাষাবাদ করতে না পারায় ননী বিশ্বাসের মতন দশা ওই এলাকার হাজারো পরিবারের। যশোরের অভয়নগর, মণিরামপুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চলমান বন্যা পরিস্থিতি ও বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে যশোরের সবজি বাজারে। বাজারে সব ধরণের সবজির দাম বেড়েছে। গত দুদিনের বৃষ্টিতে সবজির আমদানি কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে আসা নতুন মৌসুমি সবজির দামও অনেক চড়া। শুক্রবার শহরের বড়বাজার ঘুরে দেখা গেছে, সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর বাজার। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যেও দামের রদবদল দেখা গেছে। বাজারের অধিকাংশ সবজির দাম উর্ধ্বমুখী। সবজির দাম তুলনামূলক বেশি থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্রেতাদের মাঝে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। আর প্রকল্পে প্রায় ১ হাজার ৬২১ কোটি টাকা সাশ্রয় হবে আশা করা হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিকে, পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্প বাস্তবায়নে যে আশায় বুক বেঁধেছিল যশোরবাসী; সেই আশায় গুড়েবালি। রেলপথ বিভাগের সিদ্ধান্তের কারণে বৃহত্তর যশোর-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষের সেই স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে যশোর সদরের পদ্মবিলা রেলস্টেশনটি। যার অবস্থান যশোর শহরের মূল স্টেশন থেকে ১৫, বেনাপোল…

Read More