Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ায় ড্রেন ও রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দাবিতে বৃহস্পতিবার পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। রেলগেট কুবা মসজিদ মহল্লা কমিউনিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও সম্পাদক অ্যাড: আবু সাঈদ স্বাক্ষরীত স্মারকলিপিতে বলা হয়েছে, এলাকাটি শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এই এলাকায় মোট দুটি রাস্তা আছে। একটি প্রধান রাস্তা হোটেল শাহারিয়ার থেকে শুরু করে মিজানুর রহমানের বাড়ি হয়ে খড়কি দক্ষিণ পাড়ার রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। অন্য রাস্তাটি রেলগেট কুবা মসজিদের সামনে আলীগড় মসজিদের রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। এই এলাকায় প্রায় শতভাগ চাকরিজীবীর বসবাস। এই এলাকায় প্রায় ১৮০টি আবাসিক পাকা ভবন নির্মিত রয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শরতের অবিরাম বর্ষণে ভিজেই চলেছে যশোরের প্রাণ প্রকৃতি। এ বর্ষণের যেন কোন শেষ নেই। যশোরাঞ্চলে গত দু’দিন যাবৎ কখনো প্রবল আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই চলেছে। এতে অনেকটাই বিপর্যস্ত মানুষের জনজীবন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনে এ বৃষ্টি যেন অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তারা বৃষ্টির পানিতে ভিজে কাজে নেমেছেন অথবা বেকার সময় কাটিয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে রিকশা চালানো, বোঝা টানা অথবা ফুটপাতে কোনও কিছু বিক্রি করা যেন দুরূহ হয়ে পড়েছে। একইসাথে অফিসগামী চাকরিজীবী কিংবা শিক্ষার্থীরাও পড়েন বিপাকে। তারা বৃষ্টিতে ভিজে স্কুল বা কলেজ থেকে বাড়ি ফিরেছে। অবশ্য যশোরে দু’দিনের অবিরাম বর্ষণে নিচু এলাকা প্লাবিত হয়েছে। সড়কের…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে লাশ নেয়া হয়েছে কবরস্থানে। সেখানে পারিবারিক কবরস্থানেও পানি থাকায় পাশের উঁচু জায়গায় লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কেশবপুর সদরের মধ্যকূল গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলাম (৫২) বুধবার রাতে মারা যান। গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে বাড়ি থেকে লাশ নৌকায় করে দূরের কবরস্থানে নেওয়া হয়। কবরস্থানও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাকে দাফন করা হয়। সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন বলেন, বুধবার এশার নামাজের পর তার স্বামী অসুস্থ হয়ে পড়লে কালেমা পড়তে পড়তে মারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘যশোরের দুঃখ’ খ্যাত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন নিয়ে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে পাউবো কার্যালয়ে এই মতবিনিময় হয়। মতিনিনিময় শেষে পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিরা প্রেস ক্লাব যশোরের সাংবাদিকদের সাথে বিফিং করেন। প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, দুইশ’ গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পরেছে। প্রতিদিন পানি বাড়ছে। বাড়ি ঘর, ফসলের জমি, মাছের ঘের সব পানিতে একাকার। বাড়ি ঘরে বসবাস করা যাচ্ছে না। এখনি যদি পানি নামানোর কোন ব্যবস্থা গ্রহন না করা হয়, তবে এলাকা ছাড়তে বাধ্য হবে পানিবন্দি মানুষ। বোরো মৌসুমেও ফসল হবে না।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে যশোর পৌরসভার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পৌর এলাকার ৪৮টি পূজা মন্ডপ কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক রফিকুল হাসান। পৌর কাউন্সিলর মোকসিমুল বারি অপু, রাশেদ আব্বাস রাজ, রাজিবুল আলম, রোকেয়া পারভিন ডলি, নাসিমা আক্তার জলি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হাসান, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রধান নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে প্রতিবন্ধী শরিফুল ইসলাম সাকিব (২০) হত্যায় তার বাবা মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত মজিবুর রহমান অভয়নগর উপজেলার জাফরপুর পশ্চিমপাড়ার বাসিন্দা। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, সাকিব ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ১২ বছর আগে তার মা মৃত্যুবরণ করেন। এরপর থেকে বাবা মুজিবুর রহমান তার দেখাশোনা করতেন। তবে গত ১৭ সেপ্টেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। এরপর ২০ সেপ্টেম্বর বিকেলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এ বছরের প্রথমদিন বৃহস্পতিবার ২৫ মেট্রিট টন ইলিশ রপ্তানি হয়েছে। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সাতটি ট্রাকে করে ২৫ মে. টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ৭০০ গ্রাম থেকে কেজি আকারের এসব ইলিশ গড়ে ১০ মার্কিন ডলারে রপ্তানি হয়েছে। যা বাংলা টাকায় ১ হাজার ১৮০ টাকা পড়ে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা থেকে সরে এসে তারা শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের নেতাজি সুভাষ চন্দ্র বোস সড়কে দ্বিতীয়তলা ভবনটির মালিক জেলা প্রশাসন। অর্পিত সম্পত্তির ওই ভবনটি ১৩ বছর ধরে জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। জেলা প্রশাসন থেকে ১৩শ’ ৩৩ টাকা মাসিক ভাড়ায় ইজারা নেয়া হয়। গত ১২ বছর ধরে ইজারা বাবদ মাসিক ভাড়ার টাকা পরিশোধ করেনি দলটি। ইজারা নবায়নও হয়নি। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ অফিসের ভাড়া বকেয়ার বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে সমালোচনা চলছে। তবে এজন্য জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদাসীনতাকেই দুষছেন নেতাকর্মীরা। তাদের দাবি, দল ক্ষমতায় থাকতে শীর্ষনেতারা নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল, দলীয় অফিসের দিকে নজর দিতে সময় পাননি।…

Read More

বাংলার ভোর ডেস্ক চীনকে বাংলাদেশের জনগণের ‘পুরোনো বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘নতুন একটি অধ্যায়’ খুলতে চাই। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। বুধবার স্থানীয় সময় বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে। তিনি অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান।…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোর-চুকনগর সড়কের কেশবপুর শহরে প্রবেশপথে সড়কের উপর আবর্জনা স্তুপ করে রাখা হয়েছে। পৌরসভার বিভিন্ন স্থানের এসব ময়লা-আবর্জনা সড়কের মধ্যকুল মাঝির পুকুর নামক ওই স্থানে ফেলায় রাস্তার প্রায় অর্ধেক সংকুচিত হয়ে পড়েছে। তারপর বৃষ্টির পানিতে ভেসে পুরো রাস্তা দখল করছে ওই ময়লা। এতে ওই পথ দিয়ে চলাচলে দুর্ঘটনার শঙ্কার পাশাপাশি দুর্গন্ধে মানুষদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এলাকার সচেতন মহলের অভিযোগ পৌরসভা থেকে সড়কের উপর ময়লা ফেলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পৌরসভার মধ্যকুল মাঝির পুকুর এলাকায় সড়কের উপর ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এর আগে ওই স্থানের পাশের একটি জমিতে ময়লা ফেলা হতো।…

Read More