Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষক দরকার

খাজুরা কলেজে মতবিনিময় সভায় টিএস আইয়ূব
banglarbhoreBy banglarbhoreNovember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে আগে ভালো শিক্ষক দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। স্বৈরাচার হাসিনা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। তার শাসনামলে মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষায় প্রশ্ন টাকার বিনিময়ে বেঁচাকেনা হয়েছে। টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছিল।

শনিবার বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এদিন বেলা ১২টায় শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি ও টিএস আইয়ূবের সহধর্মিনী তানিয়া রহমান সুমি। বিশেষ অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব সাজেদুর রহমান, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী ও বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম মর্শেদ তনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান ও বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুুর রহমান মিন্টু। ১৯৭২ সালে খাজুরা শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ প্রতিষ্ঠিত এবং ২০১০ সালে সরকারিকরণ হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫শ’ জন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.